‘ছেলের সাথে শেষ কথা হয় পহেলা বৈশাখে। পড়াশোনার চাপে থাকত, তেমন কথা হত না। সেদিন ফোন দিয়ে শুধু জানতে চাইল, পান্তা-ইলিশ খেয়েছি কি না’। ফোনের অপর প্রান্তে কান্নাজড়িত কণ্ঠে বলছিলেন ফ্লোরিডায় নিহত শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের (২৭) মা লুৎফুন নেছা।‘ওর সাথে কারো শত্রুতা ছিল না’— কথা বলতে গিয়েও খেই হারিয়ে ফে...