Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় প্রবাস

যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টি হত্যা

রুমমেটের বিরুদ্ধে পরিকল্পিত জোড়া খুনের অভিযোগ

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১৯:০৮
রুমমেটের বিরুদ্ধে পরিকল্পিত জোড়া খুনের অভিযোগ

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে (ইউএসএফ) অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে পরিকল্পিতভাবে খুন করেছেন লিমনের রুমমেট হিশাম আবুঘারবিয়া। ঘটনায় লিমনের দেহের অংশ খুঁজে পেলেও বৃষ্টির দেহ এখনো খুঁজে পায়নি পুলিশ।

হিলসবোরো কাউন্টি শেরিফের অফিস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দুই শিক্ষার্থীর ঘটনাটি আসলে একটি 'ডাবল মার্ডার' বা জোড়া খুনের মামলা। ২৬ বছর বয়সী হিশাম আবুঘারবিয়ার বিরুদ্ধে লিমন ও বৃষ্টিকে পরিকল্পিতভাবে হত্যার দায়ে দুই দফা 'ফার্স্ট-ডিগ্রি মার্ডার' অভিযোগ আনা হয়েছে। স্টেট অ্যাটর্নি অফিসে পেশ করা প্রমাণের ভিত্তিতে আনা হয় এ অভিযোগ।

পুলিশ নিশ্চিত করেছে, শুক্রবার সকালে (স্থানীয় সময়) টাম্পা বে’র হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের ওপর পাওয়া যায় লিমনের মরদেহ। তবে বৃষ্টি এখনো নিখোঁজ। শনিবার সকাল পর্যন্ত উদ্ধারকারী দল ব্রিজের আশপাশের এলাকায় বৃষ্টির সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান মেলেনি বৃষ্টির

২৫ এপ্রিল ২০২৬

আবুঘারবিয়ার বিরুদ্ধে হত্যা ছাড়াও তথ্যপ্রমাণ নষ্ট করা, অবৈধভাবে আটকে রাখা, মরহেদ সরানো, মৃত্যু সংবাদ গোপন করা এবং শারীরিক লাঞ্ছনার অভিযোগ আনা হয়েছে।

পুলিশ জানায়, ক্যাম্পাস এলাকার কাছে একটি বাসায় পারিবারিক সহিংসতার অভিযোগ তদন্ত করতে গিয়ে প্রথমবার আবুঘারবিয়ার মুখোমুখি হন তারা। পুলিশ দেখতে পায়, নিজেকে একটি ঘরের ভেতরে অবরুদ্ধ করে রেখেছেন তিনি। পরে ঘটনাস্থলে সোয়াত টিম এলে আত্মসমর্পণ করেন আবুঘারবিয়া।

তবে দুই বাংলাদেশিকে কীভাবে হত্যা করা হয়েছে বা হত্যাকাণ্ডের নেপথ্যে কী কারণ— এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তদন্তকারীরা। তদন্তের স্বার্থে সুনির্দিষ্ট তথ্যগুলো আপাতত গোপন রেখেছেন তারা।

লিমন ছিলেন ভূগোল ও পরিবেশ বিজ্ঞানের পিএইচডি শিক্ষার্থী। ১৬ এপ্রিল সকাল ৯টার দিকে তাকে তার অ্যাভালন হাইটস ব্লুভার্ডের বাড়িতে শেষবার দেখা গিয়েছিল। শুক্রবার সকালে হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ থেকে তার দেহাবশেষ উদ্ধার করা হয়।

অন্যদিকে, বৃষ্টি ছিলেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের পিএইচডি শিক্ষার্থী। ১৬ এপ্রিল সকাল ১০টার দিকে তাকে ইউএসএফ টাম্পা ক্যাম্পাসের এনইএস ভবনের সামনে শেষবার দেখা গিয়েছিল। ১৭ এপ্রিল বিকালে তাদের এক পারিবারিক বন্ধু লিমন বা বৃষ্টির সঙ্গে যোগাযোগ করতে না পেরে পুলিশে খবর দেন।

বৃষ্টিকে খোঁজার জন্য এখনো চলছে তল্লাশি। অন্যদিকে, মামলার কার্যক্রম শুরু হলে আবুঘারবিয়াকে আদালতের মুখোমুখি করা হবে। বৃষ্টির নিখোঁজ হওয়াসংক্রান্ত কোনো তথ্য কারও কাছে থাকলে হিলসবোরো কাউন্টি শেরিফের অফিসে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন

২৫ এপ্রিল ২০২৬

কে এই আবুঘারবিয়া

নিউজউইক জানিয়েছে, হিশাম আবুঘারবিয়া মূলত যুক্তরাষ্ট্রের নাগরিক। তিনি এই বিশ্ববিদ্যালয়েরই সাবেক শিক্ষার্থী। ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত ম্যানেজমেন্ট বিষয়ে পড়াশোনা করেছেন। রেকর্ড বিশ্লেষণ করে তার বিরুদ্ধে একাধিকবার সহিংসতার প্রমাণ পাওয়া গেছে।

হিলসবোরো কাউন্টি আদালতের নথি অনুযায়ী, হিশাম আগে থেকেই অপরাধপ্রবণ ছিলেন। ২০২৩ সালের মে ও সেপ্টেম্বর মাসে তার বিরুদ্ধে শারীরিক আঘাত এবং একটি জনশূন্য বাড়িতে চুরির অভিযোগ আনা হয়েছিল। যদিও তখন সেগুলো লঘু অপরাধ হিসেবে গণ্য করা হয়েছিল। কিন্তু তার পরিবারের সদস্যরা তার আচরণ নিয়ে আগে থেকেই শঙ্কিত ছিলেন।

তার সহিংস আচরণের কারণে পরিবারের এক সদস্য তার বিরুদ্ধে দুটি পারিবারিক সুরক্ষা নিষেধাজ্ঞা বা ডোমেস্টিক ভায়োলেন্স ইনজাংশনের আবেদন করেছিলেন। আদালত তার মধ্যে একটি আবেদন মঞ্জুরও করেছিলেন। এ ছাড়া তার বিরুদ্ধে ট্রাফিক আইন লঙ্ঘনের অসংখ্য অভিযোগ রয়েছে।

শুক্রবার লিমনের দেহের অংশ উদ্ধারের কয়েক ঘণ্টা পরেই হিশামের বাড়ি থেকে একটি জরুরি ফোন পায় পুলিশ। সেখানে গিয়ে সোয়াত টিমের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।

জামিল আহমেদ লিমননাহিদা বৃষ্টিফ্লোরিডাযুক্তরাষ্ট্রহত্যা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে