Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ভারত

তামিলনাড়ুতেও চলছে ভোট, হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা

agamir somoy
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১২:৪১
তামিলনাড়ুতেও চলছে ভোট, হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা

ভোটকেন্দ্রে তামিল নারীদের দীর্ঘ লাইন দেখা গেছে। ছবি : সংগৃহীত

ভারতের দক্ষিণের রাজ্য তামিলনাড়ুতেও অনুষ্ঠিত হচ্ছে বিধানসভা নির্বাচন। আজ সকাল ৭টা থেকে ভোট শুরু হয়েছে। একটানা চলবে সন্ধ্য ৬টা পর্যন্ত। ২৩৪টির সবগুলো আসনেই ভোট হচ্ছে আজ। ৪ মে গণনার পর ১৭তম মুখ্যমন্ত্রী পাবে রাজ্যটি।

নির্বাচন কমিশনের বরাতে সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি সন্তোষজনক। সকাল ৯টা পর্যন্ত ভোটের হার আনুমানিক ১৭ দশমিক ৬৯ শতাংশ। এখন পর্যন্ত তেমন কোনো সহিংসতা বা অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি।

রাজ্য নির্বাচন কর্তৃপক্ষ কেন্দ্রে ভোট নেওয়ার পাশাপাশি প্রবাসীদের পোস্টাল ব্যালট ও বাড়িতে ভোট দেওয়ার সুবিধাসহ ব্যাপক নিরাপত্তা নিয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এবার ৫ কোটি ৭৩ লাখ ভোটারের মধ্যে প্রায় ১৪ লাখ ৬ হাজার নতুন ভোটার। যা অতীতের রেকর্ড ছাড়িয়ে গেছে।

রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের ক্ষমতাসীন ডিএমকের সঙ্গে এআইএডিএমকের হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করা হচ্ছে। গত বিধানসভা নির্বাচনে ডিএমকে জোট বড় জয় পেয়েছিল। ১৫৯টি আসন জিতে জোটটি সহজেই ১১৮ আসনের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং এআইএডিএমকের এক দশকের শাসনের অবসান ঘটায়।

ডিএমকে একাই ১৮৮টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ১৩৩টি আসনে জয়লাভ করে এবং দলটির প্রধান এম কে স্ট্যালিন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। অন্যদিকে এআইএডিএমকের নেতৃত্বাধীন জোট ৭৫টি আসন পায়, যার মধ্যে এআইএডিএমকে একাই ১৯১টি আসনের মধ্যে ৬৬টি আসনে জয়ী হয়। দলটির মিত্র বিজেপি ও পিএমকে যথাক্রমে ৪ ও ৫টি আসন পায়।

তামিলনাড়ুভারতবিধানসভা নির্বাচনভোট
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise