Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

আগামীর সময়ের সৌহার্দ্য সমাবেশে শ্রমমন্ত্রী

গণমাধ্যম দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে শক্তিশালী করে

সিলেট অফিস
agamir somoy
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ২৩:১২
গণমাধ্যম দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে শক্তিশালী করে

সৌহার্দ্য সমাবেশে বক্তব্য দিচ্ছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

‘সাংবাদিকতা একটি মহান পেশা, যা সমাজের দর্পণ হিসেবে কাজ করে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যম দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে শক্তিশালী করে’-মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

‘তথ্যপ্রযুক্তির এই যুগে ভুয়া খবর ও অপপ্রচারের বিরুদ্ধে সচেতন থেকে সত্যের পক্ষে অবস্থান নেওয়া প্রতিটি সাংবাদিকের নৈতিক দায়িত্ব’—যোগ করলেন মন্ত্রী।

শুক্রবার (২৪ এপ্রিল) সিলেটে ‘আগামীর সময়’ পত্রিকার বিভাগীয় প্রতিনিধি সম্মেলন ও সৌহার্দ্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন আরিফুল হক চৌধুরী। দিনব্যাপী এ আয়োজনে সাংবাদিকদের মিলনমেলায় প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়।

দেশের উন্নয়ন, প্রবাসী কল্যাণ এবং শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় গণমাধ্যমকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, নৈতিকতা বজায় রাখা এবং জনকল্যাণমূলক সংবাদ পরিবেশনে আরও মনোযোগী হতে হবে

আরিফুল হক চৌধুরী

‘আগামীর সময়’-এর আবাসিক সম্পাদক আহমেদ নুর এবং শিক্ষক-লেখক সঞ্জয় কুমার নাথের সঞ্চালনায় সৌহার্দ্য সমাবেশে বক্তব্য দেন পত্রিকাটির সম্পাদক মোস্তফা মামুন।

‘বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমেই একটি গণমাধ্যম পাঠকের আস্থা অর্জন করতে পারে। ‘আগামীর সময়’ শুরু থেকেই সেই লক্ষ্য নিয়েই এগিয়ে যাচ্ছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে কর্মরত প্রতিনিধিরাই আমাদের মূল শক্তি—তাদের পেশাদারিত্ব, সততা ও তথ্যনির্ভর প্রতিবেদনই পত্রিকার গ্রহণযোগ্যতা বাড়ায়’—উল্লেখ করেন সম্পাদক।

সৌহার্দ্য সমাবেশে বক্তব্য রাখছেন আগামীর সময়ের সম্পাদক মোস্তফা মামুন

বর্তমান প্রতিযোগিতামূলক সংবাদমাধ্যমের যুগে টিকে থাকতে হলে দক্ষতা, প্রযুক্তি-জ্ঞান ও নৈতিকতার সমন্বয় জরুরি। এ লক্ষ্যে প্রতিনিধিদের নিয়মিত প্রশিক্ষণ ও দিকনির্দেশনা দেওয়ার কথা জানালেন সম্পাদক মোস্তফা মামুন।

‘আগামীর সময়’ পত্রিকার সাফল্য কামনা করে মন্ত্রী আরিফুল হক বললেন, দেশের উন্নয়ন, প্রবাসী কল্যাণ এবং শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় গণমাধ্যমকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, নৈতিকতা বজায় রাখা এবং জনকল্যাণমূলক সংবাদ পরিবেশনে আরও মনোযোগী হওয়ার আহ্বান মন্ত্রীর।

সৌহার্দ্য সমাবেশে বক্তারা বলছিলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও পাঠকের আস্থা অর্জনের মাধ্যমে পত্রিকাটিকে আরও এগিয়ে নিতে প্রতিনিধিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মাঠপর্যায়ের সাংবাদিকদের পেশাদারিত্ব, দায়বদ্ধতা এবং তথ্যনির্ভর প্রতিবেদনের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

সমাবেশে উপস্থিত ছিলেন, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রো-ভিসি অধ্যাপক ড. সাজেদুল করিম, মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক শাকিল, শাবিপ্রবির সমাজবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক কামাল আহমদ চৌধুরী, নর্থ ইস্ট ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক লিয়াকত শাহ ফরিদী, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের শামিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর জামায়াতের আমির মো. ফখরুল ইসলাম, ‘আগামীর সময়’ পত্রিকার মার্কেটিং অ্যান্ড অপারেশনাল ডিরেক্টর আহসানুজ্জামান রিমন, কান্ট্রি এডিটর আবুল হাসান হৃদয় এবং সার্কুলেশন বিভাগের ডিজিএম মাসুদ কবীর পাবেলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এছাড়াও উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট দেওয়ান মিনহাজ গাজী, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, সিলেট জেলা বারের সাবেক সভাপতি এমাদউল্লাহ শহিদুল ইসলাম শাহীন, সিলেট জেলা বিএনপির প্রথম সহসাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ সিদ্দিকী, প্রথম আলোর সিলেট ব্যুরো প্রধান সুমন কুমার দাস, বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর, দৈনিক আমার দেশের ব্যুরো প্রধান খালেদ আহমদ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক কাশ্মীর রেজা, সাংবাদিক মোক্তাদীর আহমদ মোক্তা, অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি, সিলেট জেলা আইনজীবী সমিতির মহিলা সম্পাদক অ্যাডভোকেট সোনিয়া জেরীন চৌধুরী, অ্যাডভোকেট তাহমিনা নুর মৌলী, অ্যাডভোকেট দিদার আহমেদ, শিক্ষক ও লেখক সঞ্জয় কুমার নাথ, মো. মোসা আহমেদ, সাংবাদিক আহবাব মোস্তফা খান, সিলেট মিরর’র ভারপ্রাপ্ত সম্পাদক জিয়াউস শামস শাহীন, বাসসের সিলেট প্রতিনিধি সেলিম আওয়াল, কথাকলি সিলেটের সভাপতি শামসুল বাসিত শেরো, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সুমন, অ্যাডভোকেট দেব্রত চৌধুরী, কবি মোস্তাক আহমেদ দীন, সাংবাদিক শেখ আব্দুল মজিদ, কালের কন্ঠের ব্যুরো প্রধান ইয়াহিয়া ফজল, মাল্টিমিডিয়া রিপোর্টার কবির আহমদ, এসিড সন্তাস কমিটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ গোলজার, মদন মোহোন কলেজের সাবেক আহ্বায়ক আফজল হোসেনসহ অনেকে।

এর আগে সকালে নগরের একটি অভিজাত হোটেলের মিলনায়তনে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পত্রিকার সম্পাদক মোস্তফা মামুন এবং সঞ্চালনা করেন আবাসিক সম্পাদক আহমেদ নুর।

সম্মেলনে পত্রিকার সার্বিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং প্রতিনিধিদের পেশাগত দক্ষতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এসময় অতিথি ছিলেন পত্রিকাটির কর্মকর্তারা।

এছাড়া সম্মেলনে আরও অংশ নেন ‘আগামীর সময়’ সিলেট অফিসের রিপোর্টার মো. আব্দুল আহাদ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি সাইদুর রহমান আসাদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি অনি চৌধুরী, হবিগঞ্জ জেলা প্রতিনিধি বদরুল আলম, মাল্টিমিডিয়া রিপোর্টার আজাদুর রহমানসহ অন্যান্য প্রতিনিধিরা।

সম্মেলন শেষে পত্রিকা এজেন্টদের সঙ্গে মতবিনিময় করেন ‘আগামীর সময়’-এর কর্তৃপক্ষ। এসময় এজেন্ট সমিতির সভাপতি মো. আব্দুল কুদ্দুছ, মো. আলমগীর হোসেন, মো. সিকান্দার আলী, নাহেদ আহমদ, অরুণ কুমার পালসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আগামী সময়শ্রমমন্ত্রীসম্পাদকমোস্তফা মামুন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!