Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মা পান্তা-ইলিশ খেয়েছে কিনা জানতে চেয়েছিলেন লিমন

জামালপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ২১:১৪
মা পান্তা-ইলিশ খেয়েছে কিনা জানতে চেয়েছিলেন লিমন

জামিল আহমেদ লিমন

‘ছেলের সাথে শেষ কথা হয় পহেলা বৈশাখে। পড়াশোনার চাপে থাকত, তেমন কথা হত না। সেদিন ফোন দিয়ে শুধু জানতে চাইল, পান্তা-ইলিশ খেয়েছি কি না’। ফোনের অপর প্রান্তে কান্নাজড়িত কণ্ঠে বলছিলেন ফ্লোরিডায় নিহত শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের (২৭) মা লুৎফুন নেছা।

‘ওর সাথে কারো শত্রুতা ছিল না’— কথা বলতে গিয়েও খেই হারিয়ে ফেলেন লুৎফুন নেছা। ছেলে হারানোর শোকে অসুস্থ হয়ে পড়েছেন। শোকের মাতম লিমনের গ্রামের বাড়ি মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নে। তিনি মহিষ বাথান পূর্ব বিনোদটঙ্গী লালডোবা এলাকার জহুরুল হকের ছেলে।

লিমনের শৈশব কেটেছে গাজীপুরের মাওনা এলাকায়। তার বাবা পড়াশোনা শেষ করে সেখানেই সংসার শুরু করেছিলেন। সংসারের প্রথম সন্তান লিমন। নানা-নানির কোনো ছেলে না থাকায় ওখানেই ছিলেন লিমন।

তার বাল্যবন্ধু জসিম উদ্দিন বলেন, ছোটবেলা থেকেই মেধাবী ও শান্ত স্বভাবের ছিল লিমন।

লিমনের বাবা জহুরুল হক বর্তমানে তার ছোট ছেলে জোবায়ের হোসেন আরফিনকে নিয়ে রাজধানীর বসুন্ধরা এলাকায় থাকেন। লিমন খুলনা বিশ্ববিদ্যালয় ভূ-তত্ব বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেছিলেন। এক বছর আগে যান সাউথ ফ্লোরিডা ইউনিভার্সিটিতে, পিএইচডি ডিগ্রি অর্জন করতে।

সরেজমিনে দেখা যায়, লিমনে মৃত্যুর খবরে স্তব্ধ পুরো গ্রাম। স্বজনরা মরদেহ ফেরত পাওয়ার অপেক্ষায়। গ্রামের বাড়িতে তালা ঝুললেও লিমনের চাচা-চাচীসহ স্বজনরা মুষড়ে পড়েছেন।

লিমনের জেঠি আকলিমা আক্তার মন্তব্য করেন, ‘দুই ভাইয়ের মধ্যে লিমন বড় ছিল। ছোটবেলা থেকেই মেধাবী ছিল। তার স্বপ্ন ছিল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর তার বিয়ের কথা ছিল। আমরা পাত্রীও দেখছিলাম। এই হত্যাকাণ্ডের বিচার চাই, আর তার মরদেহ ফেরত চাই।’

চাচা আল আমিন বলছিলেন, ‘গত বুধবার জামিলের সঙ্গে সর্বশেষ কথা হয়। বৃহস্পতিবার রাতে জানতে পারি, তার খণ্ডবিখণ্ড মরদেহ পাওয়া গেছে। খবর শুনেই ঢাকায় বড় ভাইয়ের কাছে চলে এসেছি।'

প্রসঙ্গত, নিহত লিমন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার ভূগোল, পরিবেশ ও নীতি বিভাগে এবং নাহিদা সুলতানা বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি করছিলেন। ১৬ এপ্রিল সকাল থেকে নিখোঁজ হন তারা। শুক্রবার সকালে হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের কাছ থেকে লিমনের মরদেহ উদ্ধার করা হয়। এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তার হন লিমনের রুমমেট হিশাম আবুগারবিয়া (২৬)।

ফ্লোরিডাহত্যাকাণ্ড
১
রুমমেটের বিরুদ্ধে পরিকল্পিত জোড়া খুনের অভিযোগ

রুমমেটের বিরুদ্ধে পরিকল্পিত জোড়া খুনের অভিযোগ

যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে (ইউএসএফ) অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে পরিকল্পিতভাবে খুন করেছেন লিমনের রুমমেট হিশাম আবুঘারবিয়া। ঘটনায় লিমনের দেহের অংশ খুঁজে পেলেও বৃষ্টির দেহ এখনো খুঁজে পায়নি পুলিশ।হিলসবোরো কাউন্টি শেরিফের অফিস এক সংবাদ বিজ্ঞপ্...

বিস্তারিত পড়ুন...

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে