১৭ বছর পর পিলখানা নিয়ে আবারও সেই গান
বিনোদন প্রতিবেদক

আসিফ আকবর ও রোদসী
কণ্ঠশিল্পী আসিফ আকবর প্রায় দেড় যুগ আগে ‘ট্র্যাজেডি পিলখানায়’ শিরোনামে একটি গান গেয়েছিলেন। এতে তার সঙ্গে কণ্ঠ দেন পড়শী। ১৭ বছর পর নতুন সংগীতায়োজনে সাজানো হলো এটি।
এবার আসিফের সঙ্গে গানটি গেয়েছেন ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় আধুনিক গানে চ্যাম্পিয়ন রোদসী। আজ রোদসীর জন্মদিনে ইউটিউবে ‘আসিফ আকবর’ চ্যানেলে প্রকাশ হবে এটি।
এর কথা লিখেছেন রাজীব আহমেদ, সুর করেছেন পল্লব স্যানাল। সংগীতায়োজনে রাজিব হোসেন। ভিডিও নির্মাণ করেছেন ইয়ামিন ইলান।



