Agamir Somoy E-Paper
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
পলাশের গাছ ৬৪ জেলায়
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সংস্কৃতি

চর্যাপদ পুনর্জাগরণ উৎসবে গান ও সাধকশিল্পীদের মিলনমেলা

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১৯:৪৪
শেয়ার করুন:
চর্যাপদ পুনর্জাগরণ উৎসবে গান ও সাধকশিল্পীদের মিলনমেলা

ছবি: আগামীর সময়

চর্যাপদের গান, প্রশিক্ষণ কর্মশালা, সাধকশিল্পীদের বরণ, বর্ণাঢ্য চর্যাসংগীত শোভাযাত্রা এবং ভাবনগর সাধুসঙ্গের ৬৩১তম সংগীত আসরের মধ্য দিয়ে আজ রবিবার শেষ হলো দুই দিনব্যাপী ‘চর্যাপদ পুনর্জাগরণ উৎসব ২০২৬’।

‘বাংলার আত্মার গান ও নির্বাণ মেলা’ প্রতিপাদ্য নিয়ে এ উৎসবের আয়োজন করে ইউনেস্কো-স্বীকৃত বেসরকারি সংস্থা ভাবনগর ফাউন্ডেশন।

আজ উৎসবের দ্বিতীয় দিনের কর্মসূচি বেলা ৩টায় ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ভাবনগর সাধুসঙ্গের নিয়মিত স্থানে শুরু হয়। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বাউল-ফকির, সাধকশিল্পী, সুরকার, বাদ্যযন্ত্রী ও সংস্কৃতিপ্রেমীদের অংশগ্রহণে উৎসবের সমাপনী দিনটি হয়ে ওঠে প্রাচীন বাংলার সাধনসংগীতের এক প্রাণবন্ত মিলনমেলা।

প্রথম পর্বে অনুষ্ঠিত হয় চর্যাপদ সংগীত প্রশিক্ষণ কর্মশালা। কর্মশালার শুরুতে চর্যাপদের আদিভাষায় মল্লার রাগে ভাদেপা রচিত ৩৫ নম্বর পদ ‘এতকাল হাঁউ অচ্ছিলেঁ স্বমোহে’ শীর্ষক গানের প্রশিক্ষণ প্রদান করেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব শিকাগো এবং ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, (বার্কলি)-এর প্রশিক্ষক সাধিকা সৃজনী তানিয়া।

এরপর বাংলাদেশের সাধককবি, সুরকার ও সংগীতশিল্পী শাহ আলম দেওয়ান চর্যাপদের কবি বীণাপা রচিত ১৭ নম্বর পদের ড. সাইমন জাকারিয়া-কৃত সমকালীন বাংলা রূপান্তর ‘আগুন হয়ে সূর্য যে যায় পাটে’ শীর্ষক গানের প্রশিক্ষণ প্রদান করেন। তাঁর প্রশিক্ষণে প্রাচীন চর্যাপদের বাণীকে সমকালীন বাংলা ভাষা ও বাংলার লোকায়ত সুরের মাধ্যমে সাধকশিল্পীদের কাছে পৌঁছে দেওয়ার প্রয়াস প্রতিফলিত হয়।

দ্বিতীয় পর্বে চর্যাপদ পুনর্জাগরণ উৎসবের প্রাসঙ্গিকতা তুলে ধরে ভাবনগর ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নূরুননবী শান্ত বলেন, ‘ভাবসাধকদের এই চর্যাপদ পুনর্জাগরণ এখন বাংলাদেশের জাতীয় ঐতিহ্যে পরিণত হয়েছে। কারণ, এই গানের শিল্পী, সুরকার ও প্রশিক্ষক—সবাই বাংলাদেশের সাধক সম্প্রদায়ের মানুষ। প্রাচীন বাংলার চর্যাপদ এখন আর কেবল পুঁথির পাতা কিংবা প্রাতিষ্ঠানিক গবেষণার মধ্যে সীমাবদ্ধ নেই; বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের সাধকেরা নিজেদের সংগীতচর্চা, সুর ও সাধনার মধ্য দিয়ে এই গানকে নতুন জীবন দিয়েছেন।’

এরপর বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাধকশিল্পীদের ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়। শিল্পীদের বরণ শেষে অনুষ্ঠিত হয় উৎসবের অন্যতম আকর্ষণ চর্যাসংগীত শোভাযাত্রা। এতে সাধকশিল্পী ও বাদ্যযন্ত্রীরা ঢোল, সারিন্দা, দোতারা, একতারা, খমক ও মন্দিরা বাজিয়ে চর্যাপদের গান পরিবেশন করেন। তাঁরা সমবেত কণ্ঠে চর্যাপদের প্রথম পদ ‘কাআ তরুবর’, চতুর্থ পদ ‘আলিঙ্গন দাও’ এবং আঠারোতম পদ ‘তিনটি ভুবন’ গাইতে ও নৃত্য করতে করতে সোহরাওয়ার্দী উদ্যানের বৃক্ষরাজি ও অরণ্যবেষ্টিত পথ প্রদক্ষিণ করেন।

উৎসবের তৃতীয় পর্বে অনুষ্ঠিত হয় ভাবনগর সাধুসঙ্গের ৬৩১তম চর্যাপদ সংগীত আসর। এ আসরে সাধকশিল্পীরা চর্যাপদের গান পরিবেশন করেন। তাঁদের মধ্যে ছিলেন ঝিনাইদহের জ্ঞানহীন নাইম ও ফতেহ কামাল, কিশোরগঞ্জের সিদ্দিক ফকির ও উজ্জ্বল ফকির, জামালপুরের এরশাদ হোসেন, পটুয়াখালীর আনিস মুন্সী, কেরানীগঞ্জের নীল রতন সরকার, মানিকগঞ্জের বাউল অন্তর সরকার, শরীয়তপুরের শিলা মল্লিক, পাবনার ফকির আবুল হাশেম, ব্রাহ্মণবাড়িয়ার হাসান মিয়া, শরীয়তপুরের হালিমা বেগম প্রমুখ।

সাধকশিল্পীদের কণ্ঠে চর্যাপদের গান পরিবেশনার মধ্য দিয়ে প্রাচীন বাংলার সাধনসংগীতের বহুমাত্রিক সুর, আঞ্চলিক বৈচিত্র্য ও জীবন্ত সাধনধারার পরিচয় ফুটে ওঠে। অনুষ্ঠানের তিনটি পর্বই সঞ্চালনা করেন ভাবনগর ফাউন্ডেশনের সভাপতি, নাট্যকার ও গবেষক ড. সাইমন জাকারিয়া।

এর আগে গতকাল শনিবার সকাল ৯টায় বাংলা একাডেমির কবি আল মাহমুদ লেখক কর্নারে দুই দিনব্যাপী তৃতীয় চর্যাপদ পুনর্জাগরণ উৎসবের উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জার্মানির গবেষক ও উন্নয়নকর্মী ড. ম্যাক্স স্টীলে।

ভাবনগর ফাউন্ডেশনের উদ্যোগে ২০১৪ সাল থেকে সাপ্তাহিক ভাবনগর সাধুসঙ্গের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের সাধকশিল্পীদের মধ্যে চর্যাপদের গানের পুনর্জাগরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রাচীন চর্যাপদের পাঠ, ব্যাখ্যা, গবেষণা, সমকালীন বাংলায় রূপান্তর, সুরারোপ, প্রশিক্ষণ ও পরিবেশনার মধ্য দিয়ে এ কার্যক্রম ক্রমশ বিস্তৃত হয়েছে। ২০২৪ ও ২০২৫ সালে অনুষ্ঠিত উৎসবের ধারাবাহিকতায় এবারের তৃতীয় চর্যাপদ পুনর্জাগরণ উৎসব অনুষ্ঠিত হলো।

ভাবনগর ফাউন্ডেশন ২০২৪ সালে ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষাবিষয়ক ২০০৩ সালের কনভেনশনের অধীনে স্বীকৃত বেসরকারি সংস্থার মর্যাদা লাভ করে। বাংলাদেশের জীবন্ত সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, গবেষণা, নথিভুক্তকরণ, প্রশিক্ষণ ও পুনর্জাগরণে প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

চর্যাপদসাধকশিল্পীগান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাঙ্গীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাঙ্গীর

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা