যে পথ প্রিয় ছিল
একদিন, কোনো না কোনোভাবে
দিনে একবার ঢু দিতাম ঠিকই,
সেই পথে আর হাঁটাই
হয় না, হাঁটি অন্য
পথে। পথ বদলে যায়,
মত বদলে যায়। প্রিয়
বইও বদলে যায়, অভিজ্ঞতার
পরিধি বাড়ে। হ্যাঁ, এরপরও হয়তো কোনো পথরেখা
একেবারে নিজের শরীরের পাঁজর ঘেঁষে চলে গেছে, সেটি
মনে না থেকে উপায়
কী!
কোনো
কোনো বইও, পাঠের অনেক
দিন বাদেও, সেই পাঠ মনে
করা যায়। আবার এর
সংখ্যাও মাত্র পাঁচ নয়। কী
আর করা, সাহিত্য সম্পাদকের
অনুরোধ এড়ানো কঠিন বড়ো।
চর্যাপদ
চর্যার
পদগুলোকে একত্রে একটি বই ধরে
নিয়েই বলছি...