Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৫০ বছর ধরে বর্জ্যমুক্ত রাখছেন রাস্তা-বাজার
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় কাজললেখা

প্রিয় ৫ বই

  • চর্যাপদ— অজ্ঞাত কবিগণ
  • প্রদোষে প্রাকৃতজন— শওকত আলী
  • ফিরে এসো চাকা— বিনয় মজুমদার
  • পুষ্প, বৃক্ষ এবং বিহঙ্গপুরাণ— আহমদ ছফা
  • সে রাতে পূর্ণিমা ছিল— শহীদুল জহির
টোকন ঠাকুর
agamir somoy
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০
প্রিয় ৫ বই

গ্রাফিকস: আগামীর সময়

যে পথ প্রিয় ছিল একদিন, কোনো না কোনোভাবে দিনে একবার ঢু দিতাম ঠিকই, সেই পথে আর হাঁটাই হয় না, হাঁটি অন্য পথে। পথ বদলে যায়, মত বদলে যায়। প্রিয় বইও বদলে যায়, অভিজ্ঞতার পরিধি বাড়ে। হ্যাঁ, এরপরও হয়তো কোনো পথরেখা একেবারে নিজের শরীরের পাঁজর ঘেঁষে চলে গেছে, সেটি মনে না থেকে উপায় কী!

কোনো কোনো বইও, পাঠের অনেক দিন বাদেও, সেই পাঠ মনে করা যায়। আবার এর সংখ্যাও মাত্র পাঁচ নয়। কী আর করা, সাহিত্য সম্পাদকের অনুরোধ এড়ানো কঠিন বড়ো।

 

চর্যাপদ

চর্যার পদগুলোকে একত্রে একটি বই ধরে নিয়েই বলছি। এ গুপ্তমন্ত্র বাংলা ভাষার আদি কবিতার সুবর্ণ-স্মারক। চর্যার পদ রচয়িতাগণই আজকের কবি, যার কাজ গুপ্তমন্ত্রে ভাবালাপ জারি রাখা। কাজেই, চর্যাপদ-গ্রন্থটি খুব প্রিয়ই থেকে গেল। কারণ, আদিতে ঈশ্বর ওংকার ছিলেন, ওংকার ধবনি ছিলেন, ধবনি বাক্য ছিলেন, বাক্য ঈশ্বর ছিলেন।

 

প্রদোষে প্রাকৃতজন

সেন রাজা ও সামন্তদের শাসন-শোষণে সাধারণ মানুষ বা প্রাকৃতজন, অন্ত্যজ ও বৌদ্ধরা জর্জরিত-নিষ্পেষিত, তুর্কি আক্রমণের আগমুহূর্তের সেই সময়টা নিয়ে এ দালিলিক উপন্যাসের লেখক শওকত আলী। বাংলা ভাষার এক সেরা কাজ। এ দেশের সেই সাধারণ মানুষের জীবনে তখন সন্ধ্যা, রাত নেমে আসছে। এরপর তো চেহারাটাই পাল্টে গেল বাংলার। নেটিভরা পরাজিত হলে দাস হয়ে যায়। অনেক বছর পরে দাস আর বুঝতেই পারে না, পরাজয়ই তাকে দাসত্বে আটকেছে।

 

ফিরে এসো চাকা

যেনবা পথের পাশে বন, বনের মধ্যে কতরকম ফুল এবং ফুলের মহিমা যতটা দেখার বা চোখের, তার চেয়ে বেশি নাকের। অর্থাৎ ঘ্রাণের। বিনয় মজুমদারের ফিরে এসো চাকা সেই গহনকুসুম কুঞ্জবনে ঘ্রাণ ছড়ানো কবিতা, প্রেম ও ব্যথা পরস্পর জড়াজড়ি করে আছে চাকা-সিরিজে, শিমুলপুরের বাঁশবাগানের সন্ধ্যায় হারিকেন হাতে হেঁটে যাওয়া বিনয়ের মধ্যে।

 

পুষ্প, বৃক্ষ এবং বিহঙ্গপুরাণ

বাংলা ভাষায় এ জাতের লেখক ও লেখা বিরল। আহমদ ছফা ব্যতীত এরকম আত্মজৈবনিক লেখা আর কারও পক্ষে অসম্ভব ছিল। পুষ্প, বৃক্ষ এবং বিহঙ্গপুরাণে অকৃতদার ছফা রীতিমতো পিতা, পুত্র এক শালিক পাখি। একদিন ছফা খাঁচা খুলে ছেলেকে মুক্ত করে দেন। দুদিন পর শালিক পুত্র এক গার্লফ্রেন্ডসহ ছফার বাংলা মোটরের বাসার ছাদের রেলিংয়ে এসে হাজির। ছফার ভাষায়, ‘দেখাতে এসেছে, ছেলে আমার লায়েক হয়েছে।’

 

সে রাতে পূর্ণিমা ছিল

বাংলা কথাসাহিত্যের পরম্পরার সঙ্গে বোঝাপড়া থাকলে তারপর শহীদুল জহিরকে ধাবন করতে মজা, এটিই সত্য। সে রাতে পূর্ণিমা ছিল যখন পড়েছি, জানি, এখন পড়তে গেলেও আমার মনে হবে না, এ তো আমার পড়াই আছে, আবার পড়ার কী আছে!

আছে। মজা আছে, মধু আছে। মজাই কি মধু, নাকি মধুই মজা?

ভালো রচনায় সেই মজা আছে, মধু আছে। অর্থাৎ তুমিই আছ। গ্রন্থকীট হয়েছি শুধু তোমাকে পড়ব বলে, সিক্রেট ওপেন করে দিলাম।

প্রিয়বইচর্যাপদপ্রাকৃতজনবিহঙ্গপুরাণকথাসাহিত্যকাজললেখা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬  কর্মকর্তার

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬ কর্মকর্তার

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    জুতা দিয়ে টেবিলে আঘাত থেকে সনদ ছেঁড়া, জাতিসংঘে স্মরণীয় ৬ মুহূর্ত

    জুতা দিয়ে টেবিলে আঘাত থেকে সনদ ছেঁড়া, জাতিসংঘে স্মরণীয় ৬ মুহূর্ত

    বিএনপি-এনসিপি কর্মীদের হট্টগোল, তোপের মুখে হান্নান মাসউদ

    বিএনপি-এনসিপি কর্মীদের হট্টগোল, তোপের মুখে হান্নান মাসউদ

    রাজপথে বিএনপি, লক্ষ্য তিনটি

    রাজপথে বিএনপি, লক্ষ্য তিনটি

    বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে হামলার শিকার তরুণী, থানায় অভিযোগ

    বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে হামলার শিকার তরুণী, থানায় অভিযোগ

    মেরিটাইম সম্ভাবনা বিনা পদক্ষেপে ব্যর্থ হতে দিতে চান না নৌপরিবহন মন্ত্রী

    মেরিটাইম সম্ভাবনা বিনা পদক্ষেপে ব্যর্থ হতে দিতে চান না নৌপরিবহন মন্ত্রী