চর্যাপদের গান, প্রশিক্ষণ কর্মশালা, সাধকশিল্পীদের বরণ, বর্ণাঢ্য চর্যাসংগীত শোভাযাত্রা এবং ভাবনগর সাধুসঙ্গের ৬৩১তম সংগীত আসরের মধ্য দিয়ে আজ রবিবার শেষ হলো দুই দিনব্যাপী ‘চর্যাপদ পুনর্জাগরণ উৎসব ২০২৬’।‘বাংলার আত্মার গান ও নির্বাণ মেলা’ প্রতিপাদ্য নিয়ে এ উৎসবের আয়োজন করে ইউনেস্কো-স্বীকৃত বেসরকারি সংস্থা ভাবনগর ফাউন্ডেশন।আজ উৎসবের দ্বিতীয় দিনের কর্মসূচি বেলা ৩টায় ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ভাবনগর সাধুসঙ্গের নিয়মিত স্থানে শুরু হয়। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বাউল-ফকির, সাধকশিল্পী, সুরকার, বাদ্...