Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রঙিন সময়

গান নিয়ে কখনো জোড়াতালি দিতে রাজি নই: রুনা লায়লা

জনি হক
জনি হক
agamir somoy
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১০:২৮
শেয়ার করুন:
গান নিয়ে কখনো জোড়াতালি দিতে রাজি নই: রুনা লায়লা

সংগীতশিল্পী রুনা লায়লা

কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার ৭৪তম জন্মদিন আজ। এ উপলক্ষে দীর্ঘ সংগীতজীবন, প্রাপ্তি-অপ্রাপ্তি, নতুন গান, এআইয়ের প্রভাব ও অপূর্ণ স্বপ্ন নিয়ে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন জনি হক

এবারের জন্মদিন কীভাবে কাটাবেন?

কয়েক বছর ধরে জন্মদিন খুব ঘরোয়াভাবে কাটছে। বড় পরিসরে কোনো অনুষ্ঠান করি না এই দিনে। এবারও তেমন কোনো পরিকল্পনা নেই। পরিবারের সঙ্গেই সময় কাটবে।

অভিনেতা আলমগীর নিশ্চয়ই বিশেষ কোনো উপহার দেবেন?

(হাসি) জানি না! প্রতি বছরই তো দেন তিনি। এবার কী দেবেন জানি না। হয়তো সারপ্রাইজ থাকবে (হাসি)। সত্যি বলতে, জন্মদিনে ভক্ত, পরিবার কিংবা পরিচিতজনদের কাছ থেকে পাওয়া প্রতিটি উপহারই আমার কাছে বিশেষ। যে-ই উপহার দিক, আমার খুব ভালো লাগে। আসলে উপহার পেতে খুব ভালো লাগে, মোট কথা এটাই।

জন্মদিন এলে বয়সের হিসাব করেন, নাকি জীবনে কত মানুষের ভালোবাসা পেয়েছেন, সেই হিসাবটাই বেশি গুরুত্বপূর্ণ মনে হয়?

ভালোবাসা ও সম্মান অবশ্যই বেশি গুরুত্বপূর্ণ। এত মানুষের ভালোবাসা, সম্মান, দোয়া ও আশীর্বাদ পেয়েছি, এগুলো আমার চাওয়ার চেয়ে অনেক বেশি। এত মানুষ আমাকে আর আমার গানকে ভালোবাসেন, এজন্য সৃষ্টিকর্তার কাছে হাজার শুকরিয়া জানাই। আমার ইচ্ছা, আল্লাহ যদি সব ঠিক রাখেন এবং সুস্থ থাকি, তাহলে যতদিন পারি গান করে যাব।

শ্রোতাদের এত ভালোবাসা কি কখনো দায়িত্ব বা চাপ বলে মনে হয়?

কিছুটা তো হয়ই। এখন কোনো অনুষ্ঠান করতে গেলে একটা চাপ কাজ করে। মানুষ আমাকে যেভাবে দেখে, যেভাবে আমার গান পছন্দ করে, তাদের প্রত্যাশা থাকে যেন আগের চেয়ে আরও ভালো কিছু করতে পারি। আমারও সবসময় সেই চেষ্টা থাকে। আমার জন্য অবশ্য এই চাপ ভালো। কারণ এতে নিজেকে আরও ভালো করার তাগিদ আসে। আগের চেয়ে ভালো করার চেষ্টা থাকে। বাকি সবই আল্লাহর রহমত। এখনো গাইতে পারছি, এটাই অনেক বড় পাওয়া। গানের মধ্যে ডুবে থাকতে ভালোবাসি। একেবারে ভেতর থেকে, আত্মা থেকে যখন গান আসে, তখন শ্রোতারা সেটি অনুভব করেন বলে মনে হয়। যারা আমার গান শোনেন, ভালোবাসেন, সমর্থন করেন এবং আমার জন্য দোয়া করেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা। তাদের ভালোবাসার জন্যই আজকের রুনা লায়লা হতে পেরেছি।

এখনো দেশ-বিদেশে নিয়মিত অনুষ্ঠান করছেন। সাম্প্রতিক ব্যস্ততা কেমন?

অস্ট্রেলিয়ায় গিয়েছিলাম। সিডনি ও মেলবোর্নে শো করেছি। নভেম্বরে লন্ডনে একটি অনুষ্ঠানে গান গেয়েছি। সামনে কানাডা ও যুক্তরাষ্ট্রে শো আছে। ঢাকায়ও বেশ কয়েকটি অনুষ্ঠান করছি। মার্চে যুক্তরাষ্ট্রে আরেকটি শো হওয়ার কথা রয়েছে। লন্ডনে একটি বড় পাবলিক শোর পরিকল্পনা আছে। কানাডায় এপ্রিল-মে মাসে অনুষ্ঠান হওয়ার কথা।

আপনার দীর্ঘ সংগীতযাত্রাকে যদি একটি গানের মাধ্যমে তুলে ধরতে বলা হয়, কোনটি বেছে নেবেন?

এই মুহূর্তে একটি গানের কথাই মনে আসছে— ‘যখন আমি থাকবো নাকো, আমায় রেখো মনে...’। গানটির কথার মধ্যেই যেন আমার দীর্ঘ সংগীতজীবনের একটা অনুভূতি আছে।

গানে সাড়ে ছয় দশকের পথ পেরিয়ে আজ যখন পেছনে তাকান, কোনো অপূর্ণতা কি খুঁজে পান?

নিজের কাজ নিয়ে সবসময় শতভাগ সন্তুষ্ট হওয়া সম্ভব নয়। মনে হয়, আরও ভালো করতে পারতাম। আরও কিছু যোগ করতে পারতাম। যখনই নিজের কোনো পুরনো গান শুনি, মনে হয় আবার গাইলে হয়তো অন্যভাবে গাইতাম। নতুন কিছু যোগ করতাম। এখনো পুরনো গানগুলো গাওয়ার সময় অনেক বৈচিত্র্য আনার চেষ্টা করি। নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে চাই। নিজেকে এগিয়ে নেওয়া একটা সাধনার বিষয়। সেটি মেনে চলার চেষ্টা করি। মাঝেমধ্যে নিজে নিজে গান গাই এবং ভাবি, কীভাবে আরও ভালো করা যায়। নিজের ভেতর সবসময় নতুনভাবে ভেঙে গড়ে তোলার একটা চেষ্টা কাজ করে। শেখার তো কোনো শেষ নেই। যতদিন গান করব, এই চেষ্টা চলবে।

নতুন কোনো গান সুর করেছেন?

কয়েকটি গান সুর করেছি। তবে এখনো চূড়ান্ত হয়নি কারা গাইবেন। এখন গান নিয়ে আগের মতো কাজ করার সুযোগ বা আগ্রহ বড় বড় প্রতিষ্ঠানের মধ্যে দেখি না। দু-একটি কাজ ছাড়া অন্য গানগুলো সেভাবে গুরুত্ব পাচ্ছে না। আমি গান করলে নিজের পছন্দ ও মান বজায় রেখেই করতে চাই। জোড়াতালি দিয়ে কোনো কাজ করতে রাজি নই।

আরও পড়ুন

হেলাল খানের বিরুদ্ধে অভিযোগ এনে পদত্যাগ করলেন জয় চৌধুরী

১৭ নভেম্বর ২০২৬

দেশীয় সংগীতাঙ্গনে শিল্পীদের পৃষ্ঠপোষকতার অভাব আপনাকে কতটা ভাবায়?

এখনকার শিল্পীরা ঠিকমতো কোনো প্ল্যাটফর্ম পাচ্ছেন না। নিজেদের আরও উন্নত করা কিংবা জনপ্রিয়তা ছড়িয়ে দেওয়ার জন্য যে সুযোগ প্রয়োজন, সেটি তৈরি হচ্ছে না। তারা বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করছেন ঠিকই, কিন্তু নিজেদের প্রতিভাকে দেশ-বিদেশে ছড়িয়ে দেওয়ার জন্য যে প্রচার ও পৃষ্ঠপোষকতা দরকার, সেটি নেই। আমরা পাশের দেশগুলোর দিকে তাকালে দেখতে পাই, তারা কীভাবে নিজেদের প্রতিভাবান শিল্পীদের সামনে নিয়ে আসছে, তাদের পরিচর্যা করছে। আমাদের শিল্পীরাও সামনে আসছেন; কিন্তু তাদের সেভাবে পরিচর্যা করা হচ্ছে না। তারা যেভাবে আছেন, সেভাবেই থেকে যাচ্ছেন। বিষয়টি আমার খুব খারাপ লাগে। তাদের জন্য প্রয়োজনীয় সুযোগ তৈরি করে দেওয়া উচিত।

আপনার শ্রোতাপ্রিয় গান অসংখ্য। এমন কোনো গান আছে, যেটি গাওয়ার সময় আলাদা অনুভূতি হয়?

আমার কাছে ‘দমাদম মাস্ত কালান্দার’ গানটির আবেদন একেবারেই আলাদা। এটি গাওয়ার সময় আমার ভেতরে অন্যরকম একটা অনুভূতি তৈরি হয়। হযরত লাল শাহবাজ কালান্দারের নামে এই গান গাওয়া হয়। তার ওরশে-মাজারে বহু বছর ধরে বহু মানুষ গানটি গেয়েছেন। যখনই গানটি গাই, মনে হয় অন্য কোনো জগতে চলে গেছি। গানটির সঙ্গে আমার গভীর একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়েছে। এটি গাওয়ার সময় মনে হয়, একেবারে ভেতর থেকে সুর বেরিয়ে আসছে। আমার ওপর গানটির বিরাট একটা ছাপ আছে।

গানে এখন এআই ব্যবহারের প্রবণতা নিয়ে আপনার পর্যবেক্ষণ কী?

এআই দিয়ে কখনো মৌলিক জিনিস তৈরি করা সম্ভব নয়। অরিজিনাল ইজ অরিজিনাল। আমি ওল্ড স্কুলের মানুষ! নিজের কণ্ঠে, নিজের মতো করে গান গাইতে পছন্দ করি। আগে যেভাবে গান করতাম, সেটির প্রতি আমার আলাদা ভালোবাসা আছে। এখন অনেক ক্ষেত্রে অটো টিউন দিয়ে কণ্ঠের সুর ঠিক করা হয়। এটা আমার ভালো লাগে না। গান গাইব, নিজের সুর ঠিক করে গাইব। কিন্তু গান গাওয়ার পর অটো টিউনার দিয়ে সুর ঠিক করে দেওয়ার বিষয়টি আমার একেবারেই পছন্দ নয়। শুনেছি, এখন অনেক জায়গায় রেকর্ডিং করতে গেলেই অটো টিউনার ব্যবহার করা হয়। শিল্পীকে বলা হয়, আপনি যেভাবে ইচ্ছা গেয়ে দিন, পরে আমরা ঠিক করে নেব। আমার মনে হয়, এতে গানের মৌলিকত্ব থাকে না।

আপনার কোনো অপূর্ণ শখ, ইচ্ছা কিংবা স্বপ্ন আছে?

বাড়িতে থাকলে নিজের মতো চুপচাপ থাকি। গান শুনি, মাঝেমধ্যে ছবি দেখি, বই পড়ি। এগুলোই ভালো লাগে। তবে অনেক দিনের একটি স্বপ্ন ছিল, ক্যানসারের চিকিৎসার জন্য একটি পূর্ণাঙ্গ হাসপাতাল গড়ে তোলা। এতে কাজ করবেন ক্যানসার বিশেষজ্ঞরা। অনেকে আছেন, যাদের পক্ষে ক্যানসারের চিকিৎসার খরচ বহন করা সম্ভব নয়। তাদের কথা ভেবেই এমন একটা হাসপাতালের স্বপ্ন দেখেছিলাম, যাতে ভর্তুকি মূল্যে চিকিৎসা সেবা পাওয়ার ব্যবস্থা থাকে। আমার বড় বোন দীনা লায়লা ক্যানসারে মারা যান। সেজন্য আমার ইচ্ছা ছিল এমন একটি হাসপাতাল গড়ার। কিন্তু বিভিন্ন কারণে সেটি আর বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এখন মনে হয়, হয়তো আর করা যাবে না। স্বপ্নটি পূরণ না হওয়া আমার জন্য একটা কষ্টের বিষয়।

রুনা লায়লাসংগীতজীবনজন্মদিনসারপ্রাইজগানঅপূর্ণতাসংগীতাঙ্গনপ্রতিভাবান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর ঢাকার সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর ঢাকার সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা