‘সং সাং ব্লু’ সিনেমায় সংগীত নিয়ে আপনাদের উপলব্ধি কী?
হিউ জ্যাকম্যান: এটি বকশিশনির্ভর
সংগীতশিল্পীদের’ প্রতি একধরনের ভালোবাসার চিঠি। কথাটা শ্রদ্ধা থেকেই বলছি। এমন অসংখ্য অসাধারণ সংগীতশিল্পী
আছেন, বকশিশের ওপর নির্ভর করতে হয় তাদের। তারপরও তারা সংগীতচর্চা করে যান, কারণ তাদের
এটা করতেই হয়। তারা গান ভালোবাসেন। তারা যেকোনো জায়গায় গান করেন। সেটি কোনো থাই রেস্তোরাঁ
হতে পারে, আবার পার্ল জ্যাম ব্যান্ডের কনসার্টও হতে পারে। জায়গাটা আলাদা; কিন্তু তাড়নাটা
একই।
কেট হাডসন: যাদের ভেতরে সংগীত আছে, তাদের
প্র...