Agamir Somoy E-Paper
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রঙিন সময়

যে গল্পে আমি নিজে বিশ্বাস করি সেটাই বলতে চাই

জনি হক
জনি হক
agamir somoy
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৯:১১
যে গল্পে আমি নিজে বিশ্বাস করি সেটাই বলতে চাই

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ

‘এটা আমাদেরই গল্প’র অভাবনীয় সাড়া পাওয়ার পর নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’ লিখেছেন ও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। আজ থেকে প্রতি বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে এর পর্ব। তার সাক্ষাৎকার নিয়েছেন জনি হক

 

দর্শকের প্রত্যাশা পূরণ করা, নাকি নতুন কিছু আবিষ্কার করা, ‘ফিরে আসার গল্প’ নির্মাণের সময় কোন বিষয়টি আপনাকে বেশি তাড়িত করেছে?

দর্শকের প্রত্যাশা একটা বড় দায়িত্ব। তবে সেই প্রত্যাশার কথা ভেবে নিজের গল্প বলার স্বাভাবিক জায়গাটা হারাতে চাই না। ‘ফিরে আসার গল্প’ তৈরি করতে গিয়ে সবচেয়ে বেশি ভেবেছি, চরিত্রগুলো যেন দর্শকের আপন মানুষ হয়ে উঠতে পারে।

 

সম্পর্কের ক্ষেত্রে আপনার কাছে ফিরে আসার অর্থ কী?

আমার কাছে ফিরে আসা শুধু কোনো মানুষ বা সম্পর্কে ফিরে যাওয়া নয়। নিজের ভুলটা বুঝতে পারা, অভিমান সরিয়ে কারও সামনে দাঁড়ানোও ফিরে আসা। কখনো কখনো মানুষ নিজের কাছেও ফিরে আসে।

 

ধারাবাহিকটিকে পারিবারিক সম্পর্কের চেনা গল্প থেকে আলাদা করে কোন জায়গায় দাঁড় করাতে চেয়েছেন?

সম্পর্কের গল্প চেনা হলেও প্রতিটি মানুষের অনুভূতি আলাদা। সেই আলাদা অনুভূতিগুলো ধরতে চেয়েছি। আমরা কাছের মানুষকে ভালোবাসি, কিন্তু সবসময় বুঝতে পারি না। এ জায়গাটা দর্শক নিজের জীবনের সঙ্গে মেলাতে পারবেন বলে মনে হয়।

 

‘এটা আমাদেরই গল্প’র অভাবনীয় সাফল্য কি আপনাকে আরও স্বাধীনভাবে গল্প বলার সাহস দিয়েছে?

দর্শকের ভালোবাসা সাহসও দেয়, দায়িত্বও বাড়ায়। তাদের পছন্দ মাথায় থাকে, তবে শুধু জনপ্রিয়তার জন্য গল্পের স্বাভাবিক গতি বদলাতে চাই না। যে গল্পে আমি নিজে বিশ্বাস করি, সেটাই বলতে চাই।

 

আরও পড়ুন

সম্পর্কের শুরুতেই প্রশ্ন, এইডস আছে কি— তিক্ত অভিজ্ঞতা অভিনেত্রীর

০৬ অক্টোবর ২০২৬

‘ফিরে আসার গল্প’তে কি আগে থেকেই পুরো গল্পের গন্তব্য নির্ধারণ করেছেন? দর্শককে শেষ পর্যন্ত ধরে রাখার জন্য আপনার কৌশল কী?

গল্প কোথায় গিয়ে পৌঁছাবে, তার একটা ধারণা থাকে। তবে লিখতে গিয়ে চরিত্রের আচরণ থেকেও নতুন অনেক কিছু আসে। দর্শককে ধরে রাখার জন্য চরিত্রগুলোর সঙ্গে তাদের সম্পর্ক তৈরি করতে চাই।

 

আবেগঘন দৃশ্য নির্মাণের সময় কীভাবে মেলোড্রামা এড়িয়ে চরিত্রের অনুভূতিকে বিশ্বাসযোগ্য করে তোলেন?

বাস্তবে সব সম্পর্কের সহজ সমাধান হয় না। সেই অসম্পূর্ণতাও নাটকের গল্পে রাখতে চাই। আবেগপ্রবণ দৃশ্যে ভাবি, এ মানুষটা সত্যি সত্যি এমন পরিস্থিতিতে পড়লে কী বলত। অনেক সময় বড় সংলাপের চেয়ে একটু চুপ করে থাকাই বেশি ছুঁয়ে যায়।

 

নির্মাতা হিসেবে এ গল্পের মধ্য দিয়ে দর্শকের মনে কী রেখে যেতে চান?

দর্শক যদি একবার ভাবেন, আমার কাছের মানুষটাকে ঠিকমতো বুঝছি তো— সেটাই বড় পাওয়া। এ গল্প দেখে কারও সঙ্গে কারও কথা বলতে ইচ্ছা হলে এবং কেউ কারও অভিমান বুঝতে পারলে, আমার কাজ সার্থক হবে।

মুহাম্মদ মোস্তফা কামাল রাজরঙিন সময়নাট্যনির্মাতা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    ঢাকা-চট্টগ্রাম উড়াল রেল, দূরত্ব বাঁচবে ৮১ কিলোমিটার

    ঢাকা-চট্টগ্রাম উড়াল রেল, দূরত্ব বাঁচবে ৮১ কিলোমিটার

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে