Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রঙিন সময়

আগামীর সময়কে সেলিনা গোমেজ

নিজেকে খুব বেশি গুরুত্ব না দেওয়াটাই বড় শিক্ষা

জনি হক
জনি হক
agamir somoy
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪৫
নিজেকে খুব বেশি গুরুত্ব না দেওয়াটাই বড় শিক্ষা

সেলিনা গোমেজে। ছবি: রয়টার্স

মিস্ট্রি-কমেডি-ড্রামা সিরিজ ‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’-এর পাঁচটি সিজন এসেছে ওটিটি প্ল্যাটফর্ম হুলুতে। জনি হক কথা বলেছেন সিরিজটির অভিনয়শিল্পী এবং নির্বাহী প্রযোজক সেলিনা গোমেজের সঙ্গে। যোগ দিয়েছিলেন সিরিজটির অন্য দুই প্রধান অভিনেতা স্টিভ মার্টিন ও মার্টিন শর্টও।

জনি হক: হ্যালো।

স্টিভ মার্টিন: হ্যালো, কেমন আছেন?

সেলিনা গোমেজ: হ্যালো।

মার্টিন শর্ট: হ্যালো, জনি!

জনি হক: আমি ভালো আছি। আপনাদের সবার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগছে।

সেলিনা গোমেজ: আপনার সঙ্গেও দেখা হয়ে ভালো লাগছে।

জনি হক: আপনারা সবাই দারুণ। তবে প্রশ্ন করতে চাই সেলিনাকে। স্টিভ মার্টিন ও মার্টিন শর্ট দুজনই প্রায় আপনার দাদার বয়সী! একজন অভিনেত্রী ও প্রযোজক হিসেবে তাদের কাছ থেকে সবচেয়ে মূল্যবান কী শিখেছেন?

সেলিনা গোমেজ: সম্ভবত নিজেকে খুব বেশি গুরুত্বের সঙ্গে না নেওয়াটাই সবচেয়ে বড় শিক্ষা। তারা আমাকে শিখিয়েছেন একটি কৌতুক বা দৃশ্য ভালো না হওয়া পর্যন্ত পরিশ্রম করে যেতে। আর যদি সেটি কাজ না করে, তাহলেও সামনে এগিয়ে যেতে হবে। প্রতিদিনই স্টিভ আর মার্টিনের কাছ থেকে নতুন কিছু শিখি। তাদের সঙ্গে কাজ করে দারুণ সময় কাটাচ্ছি। তারা জীবনে অনেক কিছু দেখেছেন, অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন। তাই তাদের কাছ থেকে শেখার সুযোগ পাওয়াটা সত্যিই দারুণ।

স্টিভ মার্টিন: আর আমরা সেলিনার কাছ থেকে শিখি যে নতুন প্রজন্মের সবাই কিন্তু মন্দ নয়!

সেলিনা গোমেজ: ই-য়ে-স!

মার্টিন শর্ট: আহা!

জনি হক: সেলিনার জন্য আমার আরেকটি প্রশ্ন। ‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’-এর এই মৌসুমে কিংবদন্তি অভিনেত্রী মেরিল স্ট্রিপ বিশেষ অতিথি হিসেবে যোগ দিয়েছেন।

সেলিনা গোমেজ: হ্যাঁ।

জনি হক: তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল?

সেলিনা গোমেজ: অসাধারণ। আমার কাছে তিনি সেরাদের সেরা। খুবই আন্তরিক, অত্যন্ত পেশাদার, ভীষণ মজার মানুষ এবং কাজের ক্ষেত্রে একেবারে স্বতঃস্ফূর্ত। এসব বিষয় আমার বেশ ভালো লেগেছে। তিনি আমার প্রতি খুবই আন্তরিক ছিলেন। নিজেকে
সত্যিই ভাগ্যবান মনে করি যে তার সঙ্গে একই সিরিজে কাজ করার সুযোগ পেয়েছি।

জনি হক: আপনাকে অনেক ধন্যবাদ।

সেলিনা গোমেজ: ধন্যবাদ।

স্টিভ মার্টিন: ধন্যবাদ। ধন্যবাদ।

মার্টিন শর্ট: ভালো থাকুন।

অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং সিজন ফাইভের একটি পোস্টার। ছবি: ডিজনি

‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’-এর টুকিটাকি

গল্পটি তিনজন অপরিচিত মানুষকে ঘিরে, যাদের চরিত্রে অভিনয় করেছেন স্টিভ মার্টিন, মার্টিন শর্ট ও সেলিনা গোমেজ। সত্য ঘটনা অবলম্বনে তৈরি অপরাধবিষয়ক পডকাস্টের প্রতি তাদের সবারই গভীর আগ্রহ। সেই আগ্রহ থেকেই তারা বন্ধু হয়ে ওঠেন এবং ম্যানহাটানে অবস্থিত বিলাসবহুল আবাসিক ভবন আর্কোনিয়ায় ঘটে যাওয়া একের পর এক রহস্যজনক হত্যাকাণ্ডের তদন্তে নেমে পড়েন। তদন্তের পাশাপাশি তারা নিজেদের অনুসন্ধানকে কেন্দ্র করে ‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’ নামে একটি পডকাস্ট তৈরি করেন।

প্রথম মৌসুম থেকেই ‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’ সমালোচকদের ব্যাপক প্রশংসা অর্জন করেছে। বিশেষ করে অপরাধ কাহিনিকে হাস্যরসাত্মক উপস্থাপনার সঙ্গে মিশিয়ে দেখানোর অভিনব ধরন এবং প্রধান অভিনয়শিল্পীদের নৈপুণ্য সমালোচকদের কাছে প্রশংসিত হয়েছে। স্টিভ মার্টিন ও জন হফম্যান নির্মিত সিরিজটির প্রথম পাঁচটি মৌসুম যথাক্রমে ২০২১ সালের আগস্ট, ২০২২ সালের জুন, ২০২৩ সালের আগস্ট, ২০২৪ সালের আগস্ট এবং ২০২৫ সালের সেপ্টেম্বরে হুলু প্ল্যাটফর্মে মুক্তি পায়। এরপর আসবে সিরিজটির ষষ্ঠ মৌসুম।

সেলিনা গোমেজস্টিভ মার্টিনমার্টিন শর্ট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    কনফিউশন নয় সল্যুশন চাই

    কনফিউশন নয় সল্যুশন চাই

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭

    এখনো গলার কাঁটা

    এখনো গলার কাঁটা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৪

    advertiseadvertise