Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের ভাগ্য বদলাচ্ছেন জুয়েল
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রঙিন সময়

গভীর রাতেই আসে আমার সেরা আইডিয়া: কারি বার্কার

জনি হক
জনি হক
agamir somoy
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১৪
শেয়ার করুন:
গভীর রাতেই আসে আমার সেরা আইডিয়া: কারি বার্কার

‘অবসেশন’ সিনেমার দৃশ্য - ফোকাস ফিচার্স

আমেরিকান চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা, কমেডিয়ান ও ইউটিউবার কারি বার্কার ‘অবসেশন’ সিনেমার মাধ্যমে গোটা দুনিয়ায় সাড়া ফেলেছেন। হলিউডের সর্বকালের অন্যতম সফল স্বাধীন চলচ্চিত্র নির্মাতা হিসেবে পরিচিতি পেয়েছেন তিনি। ২৭ বছর বয়সী এই নির্মাতার সাক্ষাৎকার নিয়েছেন জনি হক

 

মাত্র ৭ লাখ ৫০ হাজার ডলার বাজেটে নির্মিত ‘অবসেশন’ বক্স অফিসে অভাবনীয় সাফল্য পেয়েছে। এটি নির্মাণের

কারি বার্কারঅবসেশনসাক্ষাৎকাররঙিন সময়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জমি বিক্রি নিয়ে বিরোধে হামলায় যুবক নিহত

    জমি বিক্রি নিয়ে বিরোধে হামলায় যুবক নিহত

    শ্যামলকে ১০ হাজার টাকার বিনিময়ে আততায়ীদের হাতে তুলে দেন বিশ্বস্ত মাঝি

    শ্যামলকে ১০ হাজার টাকার বিনিময়ে আততায়ীদের হাতে তুলে দেন বিশ্বস্ত মাঝি

    সোসাইটি অব মেডিকেল বায়োকেমিস্টের নতুন কমিটি

    সোসাইটি অব মেডিকেল বায়োকেমিস্টের নতুন কমিটি

    রহস্যজনক আজাদ পাটওয়ারীর সন্দেহজনক লেনদেন

    রহস্যজনক আজাদ পাটওয়ারীর সন্দেহজনক লেনদেন

    তথ্য চাওয়া হচ্ছে পুলিশের, বাদ পড়ছেন না স্কুলবন্ধুও

    তথ্য চাওয়া হচ্ছে পুলিশের, বাদ পড়ছেন না স্কুলবন্ধুও

    ২০২৭ সালের ছুটির তালিকা অনুমোদন, সরকারি ছুটি কত দিন?

    ২০২৭ সালের ছুটির তালিকা অনুমোদন, সরকারি ছুটি কত দিন?

    সবার আগে দরকার...

    সবার আগে দরকার...

    কিস্তি না দেওয়ায় গৃহবধূকে পুলিশে দিলেন এনজিওকর্মীরা

    কিস্তি না দেওয়ায় গৃহবধূকে পুলিশে দিলেন এনজিওকর্মীরা

    মাতিস রঙের সুন্দর

    মাতিস রঙের সুন্দর

    শ্রমিক অসন্তোষ : ইন্ধনের প্রশ্নে সরকার-বিরোধী দল উভয়ের এক সুর

    শ্রমিক অসন্তোষ : ইন্ধনের প্রশ্নে সরকার-বিরোধী দল উভয়ের এক সুর

    শিশুদের সৃজনশীল বিকাশে কাজ করার প্রত্যয়

    শিশুদের সৃজনশীল বিকাশে কাজ করার প্রত্যয়

    সেন্ট্রাল ইউনিভার্সিটি ছাত্র আন্দোলনের আহ্বায়ক তাজিম, সদস্য সচিব রাকিব

    সেন্ট্রাল ইউনিভার্সিটি ছাত্র আন্দোলনের আহ্বায়ক তাজিম, সদস্য সচিব রাকিব

    দরপত্র ছাড়াই স্কুলের নির্মাণসামগ্রী বিক্রি করে শিক্ষকদের আনন্দ ভ্রমণের অভিযোগ

    দরপত্র ছাড়াই স্কুলের নির্মাণসামগ্রী বিক্রি করে শিক্ষকদের আনন্দ ভ্রমণের অভিযোগ

    রাত ৮টা থেকে ১২ কেজির সিলিন্ডারে ২২৩ টাকা বেশি

    রাত ৮টা থেকে ১২ কেজির সিলিন্ডারে ২২৩ টাকা বেশি

    গাজীপুরে মহাসড়কে ফের শ্রমিকদের অবস্থান, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    গাজীপুরে মহাসড়কে ফের শ্রমিকদের অবস্থান, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    সময়
    কি
    কখনো
    ভেবেছিলেন
    ,
    এতটা
    সাফল্য
    পাবে
    ?

    না, একেবারেই না। এমনটা মোটেও ভাবিনি। মাত্র ৭ লাখ ৫০ হাজার ডলার বাজেটে নির্মিত ‘অবসেশন’ বিশ্ব জুড়ে ৫২ কোটি ২০ লাখ ডলারের বেশি আয় করেছে, এটা আমার কল্পনারও অতীত (হাসি)।

     

    ‘অবসেশন’ সমালোচকদের প্রশংসা পেয়েছে, পাশাপাশি দর্শকের সঙ্গেও দারুণভাবে সংযোগ তৈরি করতে পেরেছে। কোনো প্রতিক্রিয়া বা ব্যাখ্যা কি আপনাকে বিশেষভাবে অবাক করেছে?

    দারুণ প্রশ্ন। সত্যি বলতে, দর্শকের সবধরনের প্রতিক্রিয়াই আমাকে সিনেম্যাটিকে নতুনভাবে দেখতে সাহায্য করেছে। ‘অবসেশন’ যখন সবার সামনে এলো, তখন একটা বিষয় বুঝতে পারলাম। ব্যাপারটা বেশ মজার। এর গল্প লেখা, অভিনয়শিল্পী নির্বাচন, শুটিং এবং পরে ফোকাস ফিচার্সের সঙ্গে যুক্ত হওয়া— সব মিলিয়ে আমার জীবনের চারটি বছর কেটেছে। এটি ছিল আমার সন্তানের মতো। কিন্তু হঠাৎ করেই সেটি যখন দর্শকের কাছে পৌঁছে গেল, তখন আর সেটি শুধু আমার থাকল না। এটি আমার কাছে দারুণ মনে হয়েছে। একটি চলচ্চিত্র মুক্তির পর কীভাবে সেটি দর্শকের হয়ে যায়! তখন তাদের মতামত, ব্যাখ্যা, এমনকি নানা তত্ত্ব আমার নিজের ভাবনার চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সিনেমাটি আমার কাছ থেকে এসেছে কি না, সেটিও আর মুখ্য থাকে না। কারণ, তখন এটি হয়ে গেছে তাদের।

     

    ‘অবসেশন’ বাণিজ্যিকভাবে এত বড় সাফল্য পাওয়ার পর কি মনে হচ্ছে, এখন আরও বেশি সৃজনশীল স্বাধীনতা নিয়ে কাজ করতে পারবেন? নাকি এর ফলে আরও বড় কিছু নির্মাণের চাপ তৈরি হয়েছে?

    আমার মনে হয়, নানা দিক থেকেই চাপ থাকে। এর মধ্যে আরও বড় কিছু নির্মাণের চাপও থাকতে পারে। তবে আমিও বড় পরিসরে কিছু করতে চাই। বিশেষ করে, সীমিত সম্পদের কারণে আগে যেসব চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে, সেগুলো যেন আর বাধা না হয়— এমন সুযোগ পেলে ভালো লাগবে। তবে আমার গল্পগুলো সাধারণত বাস্তবঘনিষ্ঠ, চরিত্রনির্ভর এবং বেশ সরল। তাই আমাকে যত বড় বাজেট বা যত বেশি সুযোগ-সুবিধাই দেওয়া হোক না কেন, আমার গল্প বলার ধরন সম্ভবত একই থাকবে। আমি চরিত্রনির্ভর, বাস্তবঘনিষ্ঠ ও সরল গল্পই বলতে চাই।

     

    গল্পের ধারণাগুলো কোথায় পান?

    আমার লেখা সবচেয়ে অদ্ভুত কিছু ধারণার জন্ম হয়েছে স্বপ্ন থেকে। অন্যের সিনেমাও আমাকে ভীষণ অনুপ্রাণিত করে। তবে কখনো কখনো জীবন থেকেও অনুপ্রেরণা পাই। যেমন, কোনো বন্ধুর সঙ্গে কথা বলতে গিয়ে তার কোনো অদ্ভুত আচরণ কিংবা খুব চেনা-জানা কোনো বিষয় আমাকে ভাবায়। দৈনন্দিন জীবনের সাধারণ বিষয়গুলো আমার খুব ভালো লাগে। সেগুলো নিয়েও গল্প লিখতে পছন্দ করি। আমার মনে হয়, দিবাস্বপ্নকেও স্বপ্নের মধ্যে ফেলা যায়। তবে আক্ষরিক অর্থেই স্বপ্ন থেকে অনেক অনুপ্রেরণা পেয়েছি। কখনো কখনো ঘুম ভাঙার পর দ্রুত কিছু ধারণা লিখে রেখেছি। আমার সবচেয়ে অদ্ভুত ও ভয়ংকর ধারণাগুলোর বেশিরভাগই আসে গভীর রাতে, যখন বিছানায় শুয়ে থাকি। সাধারণত রাত ২টার দিকে। বিষয়টি এক অর্থে অভিশাপের মতো! ইশ্‌, যদি ধারণাগুলো দিনের বেলায় আসত, তাহলে আর সেগুলোর জন্য রাতের ঘুম নষ্ট করতে হতো না। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, আমার সবচেয়ে ভালো ধারণাগুলো প্রায়ই মাঝরাতেই মাথায় আসে।

    আরও পড়ুন

    প্রথম দেখাতেই মীরার কাছে অদ্ভুত আবদার করেছিলেন শহিদ কাপুর

    ০২ নভেম্বর ২০২৬


    প্রথম
    পরিচালিত
    সিনেমা
    ‘
    মিল্ক
    অ্যান্ড
    সিরিয়াল
    ’-
    এ
    অভিনয়
    করেছেন।
    ‘
    অবসেশন
    ’-
    এ
    শুধু
    একটি
    চরিত্রে
    কণ্ঠ
    দিয়েছেন।
    তৃতীয়
    সিনেমা
    ‘
    অ্যানিথিং
    বাট
    ঘোস্টস
    ’-
    এ
    প্রধান
    একটি
    চরিত্রে
    অভিনয়
    করছেন।
    পরিচালনার
    পাশাপাশি
    অভিনয়
    করার
    অভিজ্ঞতা
    কেমন
    ছিল
    ?

    আমার মনে হয়েছে, সময় খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে শুটিংয়ের সময় প্রতিটি মুহূর্তের মূল্য অনেক। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারলে শেষ পর্যন্ত কিছু দৃশ্যের শুটিং বাদ দিতে হয়। আর ‘অ্যানিথিং বাট ঘোস্টস’ থেকেও অনেক কিছু শিখেছি। অভিনয় করতে গেলে অনেক সময় আক্ষরিক অর্থেই ক্যামেরার পেছনে পরিচালকের দায়িত্ব থেকে মনোযোগ সরে যায়। এতে এমন কিছু বিষয় ঘটে যেতে পারে, যা আগে আমার অভিজ্ঞতায় ছিল না। ফলে কাজের কিছু বিষয় আমার অজান্তেই অন্যভাবে এগিয়ে যায়। এই অভিজ্ঞতা আমার জন্য নতুন ছিল। ‘অ্যানিথিং বাট ঘোস্টস’ সিনেমাটি ২০২৭ সালের ৭ মে এটি মুক্তি পাবে।


    কারি বার্কারকে নিয়ে দু’ছত্র

    ইউটিউবের স্কেচ কমেডি চ্যানেল ‘দ্যাটস আ ব্যাড আইডিয়া’ তৈরি ও পরিচালনার মাধ্যমে পরিচিতি পান কারি বার্কার। তার মা একজন গ্রাফিক ডিজাইনার। বাবা ছিলেন মনোরোগ চিকিৎসায় বিশেষজ্ঞ প্র্যাকটিশনার; পরে পেশাদার চিত্রনাট্যকার হন। কয়েক বছর ধরে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন বার্কার। ২০২৩ সালে ‘দ্য চেয়ার’ নামে একটি ভৌতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র লিখে ও পরিচালনা করে ইউটিউবে প্রকাশ করেন। এটি ১ কোটির বেশি ভিউ পেয়েছে। চলচ্চিত্র প্রযোজক জেমস হ্যারিস ‘দ্য চেয়ার’ দেখে বার্কারের সঙ্গে যোগাযোগ করেন। তিনি স্বল্পদৈর্ঘ্য ছবিটিকে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে রূপ দেওয়ার প্রস্তাব দেন। তবে সেই প্রস্তাবে রাজি না হয়ে বার্কার তাকে ‘অবসেশন’ সিনেমার গল্প শোনান। পরে সেটিই পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে নির্মিত হয়। ২০২৪ সালে মাত্র ৮০০ ডলার ব্যয়ে ‘মিল্ক অ্যান্ড সিরিয়াল’ নির্মাণ করেন বার্কার। বাস্তব ঘটনার ভিডিও ফুটেজের আদলে নির্মিত এই ভৌতিক সিনেমার পরিবেশক খুঁজতে প্রায় এক বছর চেষ্টা করেন তিনি। শেষ পর্যন্ত নিজেই ইউটিউবে পুরো সিনেমাটি প্রকাশের সিদ্ধান্ত নেন। এটি দ্রুত ভাইরাল হয়ে যায়। এর সুবাদে ২০২৫ সালের শুরুর দিকে ইউনাইটেড ট্যালেন্ট এজেন্সির সঙ্গে চুক্তিবদ্ধ হন তিনি। গত বছর টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘অবসেশন’-এর প্রদর্শনীর আগে বার্কারের তৃতীয় পূর্ণদৈর্ঘ্য ভৌতিক সিনেমা ‘অ্যানিথিং বাট ঘোস্টস’-এর ঘোষণা আসে। গত সেপ্টেম্বরে ‘টাইম১০০ নেক্সট ২০২৬: বিশ্বের সবচেয়ে প্রভাবশালী উদীয়মান তারকা’ তালিকায় জায়গা করে নেন কারি বার্কার।