Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৫০ বছর ধরে বর্জ্যমুক্ত রাখছেন রাস্তা-বাজার
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রঙিন সময়

স্বর্ণসিংহজয়ী নারীর সঙ্গে টরন্টোতে দেখা

জনি হক, টরন্টো (কানাডা) থেকে
agamir somoy
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৫:১৬
স্বর্ণসিংহজয়ী নারীর সঙ্গে টরন্টোতে দেখা

মায় এল-টুকি

টরন্টোর টিআইএফএফ লাইটবক্স ভবনের প্রাঙ্গণে হঠাৎ চোখে পড়ল তাকে। কোঁকড়া চুল দেখেই চিনে ফেললাম। কদিন আগেই ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণসিংহ (গোল্ডেন লায়ন) জয় করেছেন তিনি। ‘ওম্যান আননোন’ তার হাতে এনে দিয়েছে এ সম্মান। এরপরই আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে পা রেখেছেন কানাডায়। তিনি ডেনমার্কের চলচ্চিত্র পরিচালক মায় এল-টুকি।

৫১তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সেন্টারপিস বিভাগে দেখানো হয়েছে ‘ওম্যান আননোন’। একই বিভাগে ছিল বাংলাদেশের রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। টিআইএফএফ লাইটবক্স ভবনের মূল ফটকের বাইরে বাগে পেয়ে মায় এল-টুকিকে বললাম, ‘আমি বাংলাদেশ থেকে এসেছি। সাংবাদিকতা করি।’ জেনে বললেন, ‘দারুণ!’ ৪৯ বছর বয়সী এ নির্মাতাকে বললাম, ‘এবারের আসরে বাংলাদেশের একটি চলচ্চিত্র আছে। আর সেটি পরিচালনা করেছেন একজন নারী।’ তিনি হাসিমুখে আগ্রহের সঙ্গে প্রশ্ন করলেন, ‘কোনটি?’ সিনেমার নাম জানাতেই আশ্বাস দিলেন, ‘চলচ্চিত্রটি দেখব।’

আরও পড়ুন

নায়কের স্ত্রী পছন্দ করে না তাই সিনেমা থেকে বাদ পড়েন তাপসী!

২৫ সেপ্টেম্বর ২০২৬

নারী নির্মাতাদের বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যেতে হয়। এ প্রসঙ্গে ভেনিসে বলা মায় এল-টুকির কিছু কথা টরন্টোতে মনে পড়ে গেল, ‘নারীদের এখনো চলচ্চিত্র নির্মাণের জন্য অর্থায়ন নিশ্চিত করতে পুরুষদের তুলনায় বেশি সমস্যার সম্মুখীন হতে হয়। এর প্রভাব পড়ে বাজেট, অভিনয়শিল্পী নির্বাচন এবং শেষ পর্যন্ত বড় চলচ্চিত্র উৎসবে জায়গা পাওয়ার ক্ষেত্রে।’

‘ওম্যান আননোন’-এর সাফল্য একদিক দিয়ে ভেনিসে একমাত্র নারী নির্মাতার অনন্য জয়। কারণ এবারের মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত ২১টি সিনেমার মধ্যে নারী পরিচালকের একক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ছিল শুধু এটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে জার্মান দখলমুক্ত ডেনমার্কের পটভূমিতে নির্মিত এ চলচ্চিত্র। এর গল্প গৃহপরিচারিকা মারিকে কেন্দ্র করে। ধনী নিয়োগকর্তার সঙ্গে বিয়ের প্রস্তুতি নিচ্ছিল সে। কিন্তু একজন জার্মান সেনার সঙ্গে নিজের অতীত সম্পর্ক তার নতুন জীবনের সম্ভাবনাকে হুমকির মুখে ফেলে দেয়।

আরও পড়ুন

অক্টোবরে ওটিটি ও প্রেক্ষাগৃহে আসছে ১২ হলিউড সিনেমা

২৫ সেপ্টেম্বর ২০২৬

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মান দখলদার বাহিনীর সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগে অভিযুক্ত ডেনিশ নারীদের প্রায়ই প্রকাশ্যে অপমান করা হতো। যুদ্ধকালীন সম্পর্কের সামাজিক কলঙ্ক দশকের পর দশক বয়ে বেড়ানো সেসব নারীর জীবনকে সামনে নিয়ে এসেছে চলচ্চিত্রটি। এতে মারি চরিত্রে অভিনয় করেছেন ম্যাথিল্ড আরসেল। ভেনিসে তিনি পেয়েছেন সেরা অভিনেত্রীর পুরস্কার। ফলে বিরল এক দ্বৈত সাফল্য অর্জন করেছে ‘ওম্যান আননোন’। ৩০ বছর বয়সী এ ডেনিশ অভিনেত্রী এক সাক্ষাৎকারে বলেছেন, ‘এমন অনেক নারী নিজেদের জীবনে ঘটে যাওয়া এ ধরনের ঘটনা পরিবারের কাছেও কখনো বলেননি। এমনকি আজও ডেনমার্কে কেউ কেউ ভয় পান এবং নিজেদের নিয়ে লজ্জিত বোধ করেন।’

‘ওম্যান আননোন’-এর মাধ্যমে নারীকে একটি যুদ্ধক্ষেত্র হিসেবে দেখিয়েছেন মায় এল-টুকি। এটি এমন নারীদের গল্প, যাদের মধ্যে আছে কণ্ঠহীন হয়ে থাকার বাস্তবতা। ভেনিস উৎসবে স্বর্ণসিংহ জয়ের ফলে অস্কারে আলোচিত হয়ে ওঠার সম্ভাবনা জাগিয়েছে ‘ওম্যান আননোন’।

টিআইএফএফস্বর্ণসিংহজয়ীলাইটবক্সমায় এল-টুকিওম্যান আননোনরঙিন সময়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬  কর্মকর্তার

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬ কর্মকর্তার

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের ‘আগামীর সময়’ পরিদর্শন

    সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের ‘আগামীর সময়’ পরিদর্শন

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    ৩৮ দিনের সাইকেল যাত্রায় এভারেস্ট বেস ক্যাম্পে বীর কুমার তঞ্চঙ্গ্যা

    ৩৮ দিনের সাইকেল যাত্রায় এভারেস্ট বেস ক্যাম্পে বীর কুমার তঞ্চঙ্গ্যা

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে