আধুনিক চিন্তার ইতিহাসে মিশেল ফ্যুকোর সবচেয়ে বড় অবদান একটি সরল অথচ বিস্ফোরক প্রশ্নে নিহিত: ক্ষমতা যদি কেবল রাষ্ট্রের হাতে ধরা তলোয়ার বা কারাগারের শিকল না হয়, যদি তা বরং আমাদের প্রতিদিনের ভাষা, অভ্যাস, শিক্ষা, চিকিৎসা, ভালোবাসা— সবকিছুর ভেতরে ছড়িয়ে থাকে, তাহলে ব্যক্তি আর ক্ষমতার সম্পর্ক আসলে কী?এই প্রশ্নটি ফ্যুকো এমনভাবে উত্থাপন করেছেন যে আজ দর্শন, সমাজবিজ্ঞান, ইতিহাস, নৃবিজ্ঞান, সাহিত্যতত্ত্ব, এমনকি চিকিৎসাশাস্ত্রও তার উত্তর খুঁজতে বাধ্য। তিনি দেখিয়েছেন, ক্ষমতা কেবল চাপিয়ে দেওয়া জিনিস নয...