Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক নিরাপদ রাখতে একরামুলের চেষ্টা
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় নাটক

ছোটপর্দায় যে বিপ্লব ঘটিয়েছিলেন হুমায়ূন আহমেদ

আইরিন আক্তার মিম
আইরিন আক্তার মিম
agamir somoy
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১৩:০৪
শেয়ার করুন:
ছোটপর্দায় যে বিপ্লব ঘটিয়েছিলেন হুমায়ূন আহমেদ

হুমায়ূন আহমেদ

বাংলাদেশের টেলিভিশন নাটকের ইতিহাসে যে কজন মানুষের হাত ধরে এক বৈপ্লবিক পরিবর্তন এসেছিল, হুমায়ূন আহমেদ তাদের মধ্যে নিঃসন্দেহে অগ্রগণ্য। আশির দশকের শুরুতে ‘প্রথম প্রহর’ নাটকের মাধ্যমে ছোটপর্দায় তার যে যাত্রা শুরু হয়েছিল, তা পরবর্তী তিন দশক ধরে বাঙালির ড্রয়িংরুমের আড্ডা, আবেগ আর বিনোদনের প্রধান উৎসে পরিণত হয়।

তথাকথিত নাটকীয়তা ও কৃত্রিম সংলাপের বৃত্ত ভেঙে তিনি পর্দায় তুলে এনেছিলেন মধ্যবিত্ত জীবনের অতি সাধারণ হাসি-কান্না, সূক্ষ্ম রসবোধ এবং সম্পর্কের জটিল সমীকরণ।

তার অনন্য সৃজনশীলতায় ‘বাকের ভাই’, ‘ফরিদ মামা’ কিংবা ‘বড় চাচা’র মতো চরিত্রগুলো কেবল পর্দার অভিনয় হয়ে থাকেনি, বরং হয়ে উঠেছে আমাদের যাপিত জীবনেরই অংশ।

আজ হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন। ১৯৪৮ সালের এই দিনে নেত্রকোনার মোহনগঞ্জের কুতুবপুর গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন তিনি। মৃত্যুর এক যুগেরও বেশি সময় পেরিয়ে গেলেও তার সৃষ্টিশীল গল্প, উপন্যাস, নাটক ও চলচ্চিত্র আজও পাঠক-দর্শকের হৃদয়ে সমাদৃত।

নতুন প্রজন্মের মাঝেও তার সাহিত্য নিয়ে এই নিরবচ্ছিন্ন আগ্রহ প্রমাণ করে, সময়ের সীমানা পেরিয়ে তিনি আজও কতটা প্রাসঙ্গিক ও জীবন্ত।

আশির ও নব্বইয়ের দশক থেকে দুই হাজারের দশক, বাংলাদেশের টেলিভিশন নাটকের এই স্বর্ণালী যুগ মানেই ছিল হুমায়ূন আহমেদের ম্যাজিক। ঈদ উৎসব মানেই ছিল আপামর দর্শকের কাছে তার নাটক, যেখানে পুরো পরিবার এক হয়ে অধীর আগ্রহে টিভির সামনে বসে থাকত।

হুমায়ূন আহমেদের নাটক প্রচারের সময় রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার রাস্তাঘাট প্রায় ফাঁকা হয়ে যেত। সেই দৃশ্যকে দর্শক ও গণমাধ্যমকর্মী রসিকতা করে ‘কারফিউ’-র সঙ্গে তুলনা করতেন। মানুষ সব কাজ ফেলে টিভি সেটের সামনে বসে পড়তেন।

তবে হুমায়ুন আহমেদের নাটকের জগতে আসার পেছনে রয়েছে এক মজার কাহিনী। বাংলাদেশ টেলিভিশনের জেনারেল ম্যানেজার নওয়াজীশ আলী খানের অনুরোধে এবং স্ত্রী গুলতেকিনের উৎসাহে হুমায়ূন আহমেদ টিভি নাটক লেখা শুরু করেন, যদিও প্রথমে রাজি ছিলেন না তিনি। ১৯৮৩-৮৪ সালের দিকে বিটিভিতে তার প্রথম নাটক ‘প্রথম প্রহর’ প্রচারের মধ্য দিয়ে পথচলা শুরু হয়েছিল।

অনেকের মতে, ‘একদিন হঠাৎ’ হলো হুমায়ূন আহমেদের লেখা প্রথম ঈদের বিশেষ নাটক। বিটিভিতে নাটকটির প্রযোজক ছিলেন মুস্তাফিজুর রহমান। সে সময় এই একই প্রযোজকের সঙ্গে হুমায়ূন আহমেদের ‘এইসব দিনরাত্রি’ ধারাবাহিকটি তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিল। পরবর্তীতে এই সফল জুটির হাত ধরেই নির্মিত হয়েছিল ‘একদিন হঠাৎ’ বিশেষ ঈদের নাটকটি।

হুমায়ূন আহমেদের ঈদের বিশেষ নাটক লেখার পেছনেও রয়েছে এক মজার ইতিহাস। মুস্তাফিজুর রহমান সাহেবের অনুরোধে এক ঈদে হাসির নাটক লিখতে গিয়ে তার হিমশিম খাওয়ার অভিজ্ঞতা নিয়ে তিনি লিখেছেন, ‘মুস্তাফিজুর রহমান সাহেবের ফাঁদে পড়ে এক ঈদে হাসির নাটক লিখতে রাজি হলাম। সবাই খাল কেটে কুমির আনে, আমি খাল কেটে অক্টোপাস নিয়ে এলাম। এই অক্টোপাস আমাকে আট পায়ে আঁকড়ে ধরল। বাংলাদেশের মানুষদের ঈদের দিনে হাসানো আমার পবিত্র এবং মহান দায়িত্ব হয়ে গেল।’

তিনি আরও লিখেছেন, ‘যেকোনো দায়িত্বের সঙ্গে টেনশন থাকে, সেই দায়িত্ব যদি মহান হয়, টেনশন মহা হয়ে যায়। আমি দুঃস্বপ্ন দেখতে শুরু করি রোজার শুরুতেই। স্ক্রিপ্ট লিখি, স্ক্রিপ্ট পছন্দ হয় না। আবার লিখি, আবার লিখি। বিটিভির রিহার্সেল রুমে রিহার্সেল হয়। প্রতিবারই আমি উপস্থিত থাকি। রিহার্সেল শুনে নাটক কাটাকুটি করি। প্রযোজক বিরক্ত হয়ে বলেন, এত কাটাকুটি করলে কীভাবে হবে? প্রতিদিন নতুন সংলাপ দিলে আর্টিস্ট কীভাবে মুখস্থ করবে?’

তার নাটকের বিভিন্ন চরিত্র দর্শকের মনে এতটাই গভীর দাগ কাটত যে, প্রতিবাদ বা আবেগের বহিঃপ্রকাশে অভিনব ঘটনা ঘটে যেত। জনপ্রিয় ধারাবাহিক ‘কোথাও কেউ নেই’-এর শেষ পর্বে বাকের ভাইয়ের ফাঁসির আদেশের বিরুদ্ধে দেশজুড়ে সাধারণ মানুষ ও ভক্তরা প্রতিবাদ মিছিল করেছিলেন, যা বাংলা নাটকের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা।

আরও পড়ুন

অবশেষে মুখ খুললেন অনন্ত জলিল

১৩ নভেম্বর ২০২৬

তার একক বা ধারাবাহিক নাটকে ছোট একটি চরিত্রে অভিনয় করেও বহু নতুন অভিনেতা-অভিনেত্রী রাতারাতি তারকাখ্যাতি পেয়ে যেতেন।

২০০২ সালের ঈদে প্রচারিত ‘পক্ষীরাজ’ নাটকে ডা. এজাজুল ইসলাম, ফারুক আহমেদ ও স্বাধীন খসরুর রসায়ন হুমায়ূন আহমেদের এতই ভালো লাগে যে তিনি তাদের নিয়ে ‘তারা তিনজন’ নামে নতুন নাটক নির্মাণের সিদ্ধান্ত নেন।

পরবর্তীতে এই জনপ্রিয় সিরিজের ‘টি-মাস্টার’, ‘ঝামেলা’ ও ‘ঝুনু খালা’সহ মোট ১১টি নাটক নির্মিত হয়।

হুমায়ূন আহমেদের নাটকের মূল আকর্ষণ ছিল সাধারণ বাঙালি মধ্যবিত্ত পরিবারের চিরচেনা সুখ-দুঃখ, খুনসুটি, বাবা-মা, ভাই-বোন ও কাজের মানুষের সাবলীল সম্পর্ক।

একই নাটকের ভেতরে যেমন নিখাদ হাসির খোরাক থাকত, তেমনই থাকত চোখের পানি ফেলার মতো গভীর আবেগ।

পরবর্তীতে বিটিভির গণ্ডি পেরিয়ে যখন বেসরকারি স্যাটেলাইট চ্যানেল চালু হলো, তখন ঈদের আনন্দের মাত্রা আরও বেড়ে যায়। অনেক সময় একই দিনে একাধিক চ্যানেলে তার নাটক প্রচার হতো এবং তা নিয়ে শুরু হতো দীর্ঘ আলোচনা।

সব মিলিয়ে, হুমায়ূন আহমেদের নাটক কেবল বিনোদনের মাধ্যম ছিল না; তা ছিল বাঙালির উৎসবের আনন্দের এক অবিচ্ছেদ্য অংশ, যা আজও দর্শক এক বুক নস্টালজিয়া নিয়ে স্মরণ করেন।

বাংলা নাটকঈদের নাটকজন্মদিনহুমায়ুন আহমেদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

    নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

    মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

    মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

    ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

    ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

    ‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

    ‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

    এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী

    এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    এলপিজির ৮০ শতাংশই আসছে আমেরিকা থেকে

    এলপিজির ৮০ শতাংশই আসছে আমেরিকা থেকে

    ‘ভালো-মন্দ ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও’- কাফনের কাপড়ের সঙ্গে চিরকুটে আতঙ্ক দৌলতপুরে

    ‘ভালো-মন্দ ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও’- কাফনের কাপড়ের সঙ্গে চিরকুটে আতঙ্ক দৌলতপুরে