বারী সিদ্দিকী স্মরণানুষ্ঠান
বিনোদন প্রতিবেদক

লোকসংগীতশিল্পী বারী সিদ্দিকী
লোকসংগীতশিল্পী বারী সিদ্দিকীর জন্মদিন উপলক্ষে বিশেষ স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে এ অনুষ্ঠান হবে। আয়োজন করছে বারী সিদ্দিকী স্মৃতি পরিষদ। বিকাল ৫টায় শুরু হতে যাওয়া অনুষ্ঠানে থাকবে স্মৃতিচারণ, আলোচনা, গুণিজন সম্মাননা ও সাংস্কৃতিক পরিবেশনা।
সংগীত পরিবেশন করবেন শফি মণ্ডল, শাহনাজ বেলী, আলম আরা মিনু, পথিক নবী, নোলক বাবু, সালমা ও বিউটিসহ অনেকে। ১৯৫৪ সালের ১৫ নভেম্বর নেত্রকোনায় জন্মগ্রহণ করেন বারী সিদ্দিকী। হুমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’ সিনেমার ‘শুয়া চান পাখি’ গান দিয়ে ব্যাপক পরিচিতি পান তিনি। ২০১৭ সালের ২৪ নভেম্বর কিডনি জটিলতায় মারা যান এই শিল্পী।



