লোকসংগীতশিল্পী বারী সিদ্দিকীর জন্মদিন উপলক্ষে বিশেষ স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে এ অনুষ্ঠান হবে। আয়োজন করছে বারী সিদ্দিকী স্মৃতি পরিষদ। বিকাল ৫টায় শুরু হতে যাওয়া অনুষ্ঠানে থাকবে স্মৃতিচারণ, আলোচনা, গুণিজন সম্মাননা ও সাংস্কৃতিক পরিবেশনা। সংগীত পরিবেশন করবেন শফি মণ্ডল, শাহনাজ বেলী, আলম আরা মিনু, পথিক নবী, নোলক বাবু, সালমা ও বিউটিসহ অনেকে। ১৯৫৪ সালের ১৫ নভেম্বর নেত্রকোনায় জন্মগ্রহণ করেন বারী সিদ্দিকী। হুমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’ স...