কাঙালিনী সুফিয়া অসুস্থ, মিলছে না সাহায্য
বিনোদন প্রতিবেদক

লোকসংগীতশিল্পী কাঙালিনী সুফিয়া
লোকসংগীতশিল্পী কাঙালিনী সুফিয়া হার্ট, কিডনিসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। অর্থাভাবে মানবেতর জীবন কাটছে তার।
সম্প্রতি বাথরুমে পড়ে গিয়ে ডান হাতে চোট পেলেও টাকার অভাবে কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে পারেননি তিনি।
রাজবাড়ী সদর উপজেলার কল্যাণপুরে সরকারি ঘরে শয্যাশায়ী অবস্থায় দিন কাটছে তার। প্রতিবেশীদের সহায়তায় স্থানীয় কবিরাজের মাধ্যমে চিকিৎসা নিচ্ছেন তিনি।
তার মেয়ে পুষ্প জানালেন, অর্থ সহায়তার জন্য অনেকের কাছে গেলেও সাড়া মেলেনি। জেলা প্রশাসনের দেওয়া ৭ হাজার টাকা দিয়ে চিকিৎসার ব্যয় মেটানো সম্ভব হচ্ছে না।




