Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিদেশে থেকেও দেশে হাত খুলে দান
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় স্ক্রিন টাইম

বিষয় চলচ্চিত্র

উডি অ্যালেনের চিত্রভাষা

রুদ্র আরিফ
রুদ্র আরিফ
agamir somoy
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৯:০০
শেয়ার করুন:
উডি অ্যালেনের চিত্রভাষা

‘অ্যানি হল’ চলচ্চিত্রের একটি দৃশ্যে ডায়ান কিটনের সঙ্গে উডি অ্যালেন

৩০ নভেম্বর অস্কারজয়ী অভিনেতা-চলচ্চিত্রকার উডি অ্যালেনের ৯১তম জন্মদিন। তার চলচ্চিত্রের ভাষার সঙ্গে বোঝাপড়া করেছেন  রুদ্র আরিফ

হলিউডের খ্যাতিমান অ্যাক্টর-ডিরেক্টরদের মধ্যে বিশেষত কমেডি ঘরানায় উডি অ্যালেন অন্যতম শীর্ষ নাম। নির্বাক যুগের চার্লি চ্যাপলিন যেখানে প্রচুর অঙ্গভঙ্গির মাধ্যমে সরল রসবোধের ভেতর দিয়ে নানা অসংগতির আলোয় গভীর জীবনবোধের প্রকাশ ঘটাতেন, স্টোন-ফেস বা ‘পাথরতুল্য নির্বিকার অভিব্যক্তির অধিকারী’ উপাধিতে ভূষিত বাস্টার কিটনের কাজে ফুটে উঠত অসংগতিগুলোর অন্য রূপ। সেখানে সবাক যুগের উডির অভিনয় ও চিত্রভাষায়, বিশেষত নিজের পরিচালিত যেসব সিনেমার কেন্দ্রীয় চরিত্রে তিনিই অভিনয় করেছেন, সেগুলোতে রসবোধের আচ্ছাদনে অসংগতি প্রকাশের ধরন একেবারে আলাদা। নির্মল আনন্দ দেওয়ার বদলে নিতান্ত জ্বালাতনের মাধ্যমে নিজস্ব অভিনয় ও চিত্রভাষা সৃষ্টির জন্যই উডি অ্যালেন অনন্য।

১৯৬৬ সালের “হোয়াট’স আপ, টাইগার লিলি?” থেকে শুরু করে ২০২৩ সালের ‘কুদ্য শঁস’ (‘স্ট্রোক অব লাক’) পর্যন্ত ৫০টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বানিয়েছেন তিনি। বর্তমানে নতুন চলচ্চিত্রের শুটিং করছেন, যেটির শিরোনাম এখনো চূড়ান্ত হয়নি। এর মধ্যে ২৫টিতে করেছেন অভিনয় এবং আরও একটিতে দিয়েছেন কণ্ঠ। অভিনীত চলচ্চিত্রগুলোর মধ্যে উল্লেখযোগ্য ‘টেক দ্য মানি অ্যান্ড রান’ (১৯৬৯), ‘বেনানাস’ (১৯৭১), ‘লাভ অ্যান্ড ডেথ’ (১৯৭৫), ‘অ্যানি হল’ (১৯৭৭), ‘ম্যানহাটান’ (১৯৭৯), ‘স্টারডাস্ট মেমোরিজ’ (১৯৮০), ‘জেলিগ’ (১৯৮৩), ‘হানা অ্যান্ড হার সিস্টারস’ (১৯৮৬), ‘ম্যানহাটান মার্ডার মিস্ট্রি’ (১৯৯৩), ‘মাইটি আফ্রোদিতি’ (১৯৯৫), ‘টু রোম উইথ লাভ’ (২০১২) প্রভৃতি।

উডি অ্যালেনের চিত্রভাষায় ইউরোপীয় আর্টহাউজ আধুনিকতাবাদ, ধ্রুপদি হলিউড মঞ্চায়ন এবং স্ট্যান্ড-আপ কমেডির ছন্দের এক চমৎকার সংমিশ্রণ ঘটেছে, যা সংলাপনির্ভর স্বতন্ত্রশৈলী তৈরি করেছে।

উডি প্রায়ই পুরো দৃশ্য কোনো কাটছাঁট ছাড়াই একটি মাত্র ওয়াইড বা মিডিয়াম শটে ধারণ করেন। কথোপকথনের সময় বারবার শট বদলান না তিনি; বরং ফ্রেমের ভেতরে অভিনেতাদের স্বাভাবিকভাবে আসা-যাওয়া করতে এবং একের কথার মাঝখানে অপরকে কথা বলতে দেন। এতে একধরনের নাটকীয় ছন্দ তৈরি হয়। ‘হাজব্যান্ডস অ্যান্ড ওয়াইভস’ (১৯৯২)-এর মতো চলচ্চিত্রগুলোতে তিনি নিজের চিরচেনা ওয়াইড শটগুলোর বিপরীতে চরিত্রগুলোর মানসিক অস্থিরতা এবং দাম্পত্য উৎকণ্ঠার প্রকাশ ঘটাতে আক্রমণাত্মক ও অস্থির হ্যান্ডহেল্ড ক্যামেরা এবং জাম্প কাট ব্যবহার করেছেন। কাহিনির বিষয়বস্তু ও অনুপ্রেরণার সঙ্গে মিল রেখে দৃশ্যের রঙ ও আবহ পরিবর্তনেও মুনশিয়ানা দেখিয়েছেন এই নির্মাতা। যেমন— ‘ম্যানহাটান’-এর স্নিগ্ধতা ও স্মৃতিকাতরতা ছড়ানো সাদা-কালো ওয়াইডস্ক্রিন, ‘ইন্টেরিয়রস’ (১৯৭৮)-এ বার্গম্যানধর্মী রূঢ় ও নিঃসঙ্গ অন্দরমহল কিংবা ‘মিডনাইট ইন প্যারিস’-এ (২০১১) উষ্ণ ও চিত্রকর্মের মতো সোনালি আভার দেখা মেলে।

উডির নির্মাণশৈলীতে রয়েছে ইতালিয়ান নির্মাতা ফেদেরিকো ফেলিনি এবং আমেরিকান কমেডিয়ান গ্রুচো মার্ক্সের দারুণ প্রভাব। এর আলোকে তিনি নিয়মিতভাবে চলচ্চিত্রের কৃত্রিমতাকে দর্শকের সামনে স্পষ্টভাবে হাজির করেন। যেমন— চরিত্রগুলো ‘অ্যানি হল’-এ সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলে, ‘দ্য পার্পল রোজ অব কায়রো’তে (১৯৮৫) সিনেমার পর্দা থেকে বেরিয়ে আসে এবং ‘ডিকনস্ট্রাকিং হ্যারি’তে (১৯৯৭) নিজেদের তৈরি কাল্পনিক চরিত্রের সঙ্গে আলাপ চালায়। কাহিনি-বিন্যাসের ক্ষেত্রে কার্যকারণভিত্তিক কঠোরতাকে অনুসরণের বদলে তার অনেক চলচ্চিত্র স্মৃতি, মুক্ত অনুষঙ্গ বা মনোবিশ্লেষণের মাধ্যমে এগিয়ে চলে।

চলচ্চিত্রের শুরু ও শেষের ক্রেডিটগুলোর জন্য তিনি ধারাবাহিকভাবে কালো পটভূমির ওপর সাদা রঙের ‘উইন্ডসর লাইট কনডেন্সড’ ফন্ট ব্যবহার করেন। এর পাশাপাশি মাঝেমধ্যে ইন্টারটাইটেল বা সাবটাইটেলও জুড়ে দেন। এ ক্ষেত্রে উদাহরণ হিসেবে ‘অ্যানি হল’-এ চরিত্রগুলোর মনের কথা প্রকাশের জন্য ব্যবহৃত বিখ্যাত স্প্লিট-স্ক্রিন সাবটাইটেলগুলোর উল্লেখ করা যেতে পারে।

উডি অ্যালেনচিত্রভাষাজন্মদিনঅস্কারজয়ীজীবনবোধকুদ্য শঁসবেনানাসঅ্যানি হলস্ক্রিন টাইম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    ফার্মগেট নবীন ফ্যাশনে ২৫২ টাকায় পাঞ্জাবি, উপচেপড়া ভিড়

    ফার্মগেট নবীন ফ্যাশনে ২৫২ টাকায় পাঞ্জাবি, উপচেপড়া ভিড়

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণ ভারতের চোখে ‘ভিন্ন বিষয়’

    শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণ ভারতের চোখে ‘ভিন্ন বিষয়’

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    বিএনপি-জামায়াতকে কৌশলে আ.লীগ সামলাতে হয় গোপালগঞ্জে

    বিএনপি-জামায়াতকে কৌশলে আ.লীগ সামলাতে হয় গোপালগঞ্জে

    জিয়াউল আহসানকে পৃথিবীতেই ‘পার্সোনা নন গ্রাটা’ করা উচিত

    জিয়াউল আহসানকে পৃথিবীতেই ‘পার্সোনা নন গ্রাটা’ করা উচিত

    পুরস্কৃত হবেন দেশসেরা ২০ ইউএনও

    পুরস্কৃত হবেন দেশসেরা ২০ ইউএনও