হলিউডের ধ্রুপদী যুগের অন্যতম শেষ নক্ষত্র, অস্কারজয়ী অভিনেত্রী ইভা মেরি সেন্ট আর নেই। ‘অন দ্য ওয়াটারফ্রন্ট’ সিনেমার জন্য পরিচিত এই তারকা মার্লন ব্র্যান্ডো ও কেরি গ্র্যান্টের মতো কিংব দন্তিদের সহশিল্পী হিসেবে অভিনয় করেছিলেন।মঙ্গলবার লস অ্যাঞ্জেলেসে নিজ বাসভবনে ১০২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি অভিনেত্রী। তার প্রতিনিধি জেফ স্যান্ডারসন জানিয়েছেন, স্বজনদের সান্নিধ্যে বার্ধক্যজনিত স্বাভাবিক কারণেই মৃত্যু হয়েছে তার।১৯৫৪ সালে প্রখ্যাত পরিচালক এলিয়া কাজানের ‘অন দ্য ওয়াটারফ্রন্ট’ সিনেম...