Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক নিরাপদ রাখতে একরামুলের চেষ্টা
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

জন্মদিন-বিয়েবার্ষিকীর টাকায় চলে ৩৩২ ছাত্রছাত্রীর মাদ্রাসা

রফিকুল বাহার
রফিকুল বাহার
agamir somoy
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৮:০৭
শেয়ার করুন:
জন্মদিন-বিয়েবার্ষিকীর টাকায় চলে ৩৩২ ছাত্রছাত্রীর মাদ্রাসা

গ্রাফিকস: আগামীর সময়

স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে মিলে পাঁচজনের ছিমছাম বনেদি পরিবার। যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, ভারত ও ঢাকা-চট্টগ্রামের ইংলিশ মিডিয়াম স্কুলে পুরো পরিবারের সদস্যদের পড়াশোনা। একজনের শিক্ষাজীবন শেষ, দুজন এখনো পড়ছেন। জন্মদিন, বিয়েবার্ষিকীসহ বছরে ছয়টি অনুষ্ঠান এই পরিবারে। প্রতিটি দিবস ঘিরে হতে পারত জমকালো চোখধাঁধানো আয়োজন। খরচ হতো লাখ লাখ টাকা। কিন্তু না, সেরকম কিছুর চল নেই।

দামি কেক কেটে, বন্ধু-বান্ধব নিয়ে ভূরিভোজন ও দামি উপহার দেওয়া-নেওয়ার নেই কোনো রীতি। কিন্তু এ ছয়টি বিশেষ দিনের সম্ভাব্য খরচের সব টাকা দান করে দেন মাদ্রাসার গরিব, অসহায় ও এতিম ছাত্রছাত্রীর পড়াশোনার জন্য।

অবশ্য ওই মাদ্রাসার ছাত্রছাত্রীরা এই পরিবারের সদস্যদের জন্মদিন উদযাপন করেন ঠিকই। মিলাদ পড়ে দোয়া কামনার মাধ্যমে। বিরিয়ানি অথবা পোলাও-মাংস দিয়ে একবেলা খাবার খেয়ে আনন্দে মেতে ওঠে অসহায় এসব ছাত্রছাত্রী। অর্থাৎ যাদের জন্মদিন বা বিয়েবার্ষিকী, তাদের মঙ্গল কামনায় এমন আয়োজন মাদ্রাসার অভ্যন্তরে। এখানেও কোনো কেক কাটা হয় না।

আবাসিক-অনাবাসিক ৩৩২ ছাত্রছাত্রীর মাদ্রাসায় ১০ লাখ টাকা খরচ করে বসানো হয়েছে সোলার সিস্টেম। বিদ্যুৎ সংকটে লেখাপড়া ও ছাত্রছাত্রীদের বসবাস শান্তিময় করতে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের আগে তিনজনের জন্মদিনের অনুষ্ঠানের টাকায় লাগানো হয় এ সোলার। শুধু সোলার নয়, মেঝেতে লাগানো হয়েছে ঝকঝকে টাইলস। কম্পিউটার, অ্যাপস, সফটওয়্যারে চলে প্রাতিষ্ঠানিক কাজ। আছে সিসিটিভি। বাদ যায়নি পানি বিশুদ্ধ করার আধুনিক প্রক্রিয়াও।

২৫০০ বর্গফুটের আলাদা চারটি ফ্লোর। ঝকঝকে-তকতকে মেঝে ও প্রশস্ত সিঁড়ি। পরিপাটি, গোছানো ও নিরিবিলি পরিবেশ। দূর থেকে রঙিন কাচের জানালার ভবন দেখলে কারও মনে হতে পারে, যেন স্বপ্নের বাড়ি!

চট্টগ্রামের আকবর শাহ লেনের রেল হাউজিং সোসাইটিতে কেনা প্লটে গড়ে ওঠা এই মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রায় সব খরচই জোগাচ্ছেন ইকবাল হোসেন চৌধুরী। এখানে রয়েছে নুরানি শিক্ষা, নাজেরা ও হিফজ বিভাগ। ন্যাশনাল কারিকুলামের সঙ্গে দেওয়া হয় নুরানি শিক্ষা। রয়েছে নার্সারি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত। হেফজখানায় পড়ানো হয় বাংলা, ইংরেজি ও গণিত। ছয়জন স্টাফ ও আটজন শিক্ষক দিয়ে পরিচালিত এ মাদ্রাসা।

দেশের শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের ৮৯ ব্যাচের ছাত্র ইকবাল হোসেন। দেশ-বিদেশে ব্যবসা-বাণিজ্য করেন। নিজের দান ও সাহায্যে গড়ে ওঠা এ মাদ্রাসা একটিবারের জন্যও দেখতে যাননি তিনি। কিন্তু কখন কী আয়োজন হচ্ছে, খাবার ঠিকমতো দেওয়া, মেন্যুতে মাছ-মাংস, ডিমসহ পুষ্টিকর খাবার থাকছে কি না, নিয়মিত মেঝে পরিষ্কার, দেয়াল ও ওয়াশরুমের রঙ এবং ফিটিংস সচল রয়েছে কি না— সবই তাকে দেখানো হয় মোবাইল ফোনের ভিডিওতে। ১৪ বছর ধরে নীরবে এমন দান করে গেলেও জানাতে চান না কাউকে।

অনেক কষ্টে রাজি করানোর পর ইকবাল হোসেন বললেন, ‘পরিবারের সবার জন্মদিন ও আমার বিয়েবার্ষিকীর টাকা দেওয়া হয় মাদ্রাসার ছাত্রদের, যাতে তারা একটু ভালো থাকে। খুশিতে সময় কাটায়। আমরা প্রত্যেকেই যদি এ রকম ব্যক্তিগত উদ্যোগে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার লাগিয়ে দিই, তাহলে উপকৃত হবে শিক্ষার্থীরা। সবকিছুর জন্য সরকারের দিকে তাকিয়ে থাকলে পিছিয়ে পড়ব, কষ্ট পাবে আমাদের আগামীর প্রজন্ম।’

ইকবালের স্কুলজীবনের সহপাঠী মোতাহারুল ইসলাম মতি তার হয়ে মাদ্রাসা-এতিমখানার সব কাজ দেখাশোনা করেন। সুবিধা-অসুবিধার কথা জানান তাকে। ঘুরে ঘুরে মাদ্রাসা দেখার পর তিনি আগামীর সময়কে বলছিলেন, ‘কোনো জন্মদিনের টাকা দিয়ে সিঁড়ির রেলিং, আবার বিয়েবার্ষিকীর টাকায় মেঝেতে টাইলস বসানো হয়। কোরবানির ঈদে দুটি বড় গরু দেওয়া হয়েছে মাদ্রাসার ছাত্রছাত্রী ও আশপাশের গরিব-অসহায় মানুষের জন্য। খাবার, শিক্ষকদের বেতন-বোনাসসহ হিসাব করলে একজন ছাত্রের জন্য মাসে খরচ ৪ হাজার টাকা।’

এই মাদ্রাসার পরিবেশে মুগ্ধ গার্মেন্টসকর্মী রেহেনা বেগম। স্বামী মোহাম্মদ ইউসুফ সিএনজি অটোরিকশাচালক।

রেহেনা বললেন, ‘মেয়ে সামিয়া আক্তার মীম পড়ে নার্সারিতে। ১৪ বছরের ছেলে পড়ে হেফজখানায়। পরিবেশ বেশ ভালো। আমার ও আমার বোনের পরিবারের পাঁচজন পড়াশোনা করে এখানে।’

মাদ্রাসার রান্নাঘরে গিয়ে দেখা যায়, তৈরি হচ্ছে খাবার। পোলাওয়ের সঙ্গে মুরগি ও ডিম ভুনা। খরচ বাঁচাতে গ্যাসের পরিবর্তে বসানো হয়েছে এক ধরনের লাকড়ির চুলা। এতে মাসে সাশ্রয় ৩০ হাজার টাকা বলে জানালেন মোতাহারুল ইসলাম।

সময়মতো সবকিছু চলে এখানে। নাশতা-খাবার, নামাজ, ঘুম, লেখাপড়া ও খেলাধুলা। বার্ষিক বনভোজনও হয়। ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কারের ব্যবস্থা রয়েছে। অংশগ্রহণকারীরাও বাদ যায় না পুরস্কার থেকে। এটি তাদের রেওয়াজ— জানালেন মাদ্রাসার নির্বাহী প্রধান মোহাম্মদ সাইফুল ইসলাম।

আজ ১৩ নভেম্বর। ইকবাল হোসেন চৌধুরীর ৫৪তম জন্মদিন। স্ত্রীসহ রয়েছেন জাপানের টোকিও শহরে। সঙ্গে ছোট ছেলে আইমান। না, জন্মদিন উদযাপন করতে বিশ্বের অন্যতম ব্যয়বহুল শহরে অবস্থান করছেন না। আইমান ইন্টার্নশিপ করছেন বিশ্ববিখ্যাত এক শিল্পপ্রতিষ্ঠানে। তাকে রেখে আসতেই সেখানে এখন পরিবারের তিনজন। ইকবাল হোসেন গতকাল ফোনে বলছিলেন, ‘কোনো আয়োজন নেই। এখন জাপানে প্রচণ্ড শীত। ঠান্ডায় হাত-পা কাঁপছে। এত নামকরা প্রতিষ্ঠানে ছেলে প্রশিক্ষণের সুযোগ পেয়েছে, এটি আমাদের এখন বড় উদযাপন।’

জন্মদিনবিয়েবার্ষিকীমাদ্রাসা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

    নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

    মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

    মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

    ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

    ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

    ‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

    ‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

    এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী

    এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    ‘ভালো-মন্দ ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও’- কাফনের কাপড়ের সঙ্গে চিরকুটে আতঙ্ক দৌলতপুরে

    ‘ভালো-মন্দ ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও’- কাফনের কাপড়ের সঙ্গে চিরকুটে আতঙ্ক দৌলতপুরে

    এলপিজির ৮০ শতাংশই আসছে আমেরিকা থেকে

    এলপিজির ৮০ শতাংশই আসছে আমেরিকা থেকে

    ‘আজ আমি, কাল আপনি, পরশু অন্য সবাই আক্রান্ত হবে’

    ‘আজ আমি, কাল আপনি, পরশু অন্য সবাই আক্রান্ত হবে’

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষ, তিন ঘণ্টার মধ্যে বিএনপি নেতা বহিষ্কার

    সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষ, তিন ঘণ্টার মধ্যে বিএনপি নেতা বহিষ্কার