ঝালকাঠিতে ইসলামিক ফাউন্ডেশনের অধীনে পরিচালিত ৯টি দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসার কয়েকটিতে দীর্ঘদিন ধরে শিক্ষার্থী নেই বলে অভিযোগ উঠেছে। কোথাও নিয়মিত পাঠদানও হয় না। এরপরও এসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা বেতন-ভাতা পাচ্ছেন বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এতে সরকারি অর্থ ব্যয় হলেও প্রকল্পের সুফল মিলছে না বলে অভিযোগ তাদের।
ইসলামিক ফাউন্ডেশন ঝালকাঠি জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার চার উপজেলায় ৯টি দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসা রয়েছে। এর মধ্যে ঝালকাঠি সদর উপজেলায় তিনটি, নলছিটিতে দুটি, রাজাপুর...