Agamir Somoy E-Paper
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রতিবন্ধীদের সেবায় কাজল
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় আপনি কি জানেন

বিশ্বের তোলপাড় করা যত থাপ্পড় কাণ্ড

ফিচার ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১০:০২
বিশ্বের তোলপাড় করা যত থাপ্পড় কাণ্ড

প্রতীকী ছবি

মুহূর্তেই একটি থাপ্পড় সব মনোযোগের কেন্দ্রে চলে এলো। মানুষের হাতে হাতে ঘুরছে তার ভিডিও। শুরু হলো পক্ষে-বিপক্ষে তর্ক বিতর্ক। এমন থাপ্পড় কাণ্ড কখনো ঘটেছে চলচ্চিত্রের মঞ্চে, কখনো রাজনৈতিক পরিসরে, কখনো আবার ক্রিকেট মাঠে। বিভিন্ন সময়ে এমন থাপ্পড়কাণ্ড তোলপাড় সৃষ্টি করেছে বিশ্ব জুড়ে।

সম্প্রতি গাজীপুরের টঙ্গীর আউচপাড়া এলাকায় ঘটেছে তেমনই একটি ঘটনা। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েও পড়েছে। যদিও এখানে ঘটনার মূল হোতা একজন শিক্ষক।
আমরা বরং সারা বিশ্বের আলোচিত থাপ্পড়কাণ্ডগুলো নিয়ে জেনে নিই—

অস্কারের মঞ্চে থাপ্পড়
২০২২ সালের ২৭ মার্চ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অস্কার অনুষ্ঠানে উপস্থাপক ক্রিস রক অভিনেতা উইল স্মিথের স্ত্রী জাডা পিংকেট স্মিথের চুল নিয়ে কৌতুক করেন। এতে ক্ষুব্ধ হয়ে মঞ্চে উঠে রককে থাপ্পড় মারেন স্মিথ। সরাসরি সম্প্রচারিত এ দৃশ্য মুহূর্তেই বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ে। পরে স্মিথ ক্ষমা চান। অস্কার আয়োজক একাডেমি তাকে ১০ বছরের জন্য তাদের অনুষ্ঠানে অংশ নেওয়া থেকে নিষিদ্ধ করে।

প্রেসিডেন্টকেও থাপ্পড়
২০২১ সালের ৮ জুন দক্ষিণ ফ্রান্সে জনসাধারণের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। একপর্যায়ে এক ব্যক্তির সঙ্গে হাত মেলাতে এগিয়ে গেলে ওই ব্যক্তি তার মুখে থাপ্পড় মারেন। ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়ার পর দুজনকে আটক করে পুলিশ। ফ্রান্সের রাজনীতিতে ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ক্রিকেট মাঠে ‘স্ল্যাপগেট’
২০০৮ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের একটি ম্যাচের পর ভারতীয় ক্রিকেটার এস শ্রীসন্থকে থাপ্পড় মারেন হরভজন সিং। টেলিভিশনের ছবিতে শ্রীসন্থকে কাঁদতে দেখা যায়। ঘটনাটি ‘স্ল্যাপগেট’ নামে পরিচিতি পায়। শাস্তি হিসেবে হরভজনকে আইপিএলের বাকি অংশ থেকে নিষিদ্ধ করা হয়। ক্রিকেটের মাঠ ছাড়িয়ে ঘটনাটি তখন সংবাদমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।

লালগালিচায় সাংবাদিককে থাপ্পড়
২০১৭ সালের অক্টোবরে লস অ্যাঞ্জেলেসে একটি অনুষ্ঠানের লালগালিচায় সাক্ষাৎকার দিচ্ছিলেন মেক্সিকান অভিনেতা এদুয়ার্দো ইয়ানেজ। সাংবাদিক পাকো ফুয়েন্তেস অভিনেতার ছেলের গাড়ি দুর্ঘটনা এবং অনলাইনে অর্থ সংগ্রহের বিষয়ে প্রশ্ন করেন। কথোপকথনের একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে সাংবাদিকের মুখে থাপ্পড় মারেন ইয়ানেজ। ভিডিওটি ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। পরে অভিনেতা নিজের আচরণের জন্য ক্ষমা চান।

সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস, ইউরোনিউজ, এবিসি নিউজ ও সিবিএস নিউজ 

থাপ্পড়চড়-থাপ্পড়হুজুরবলাৎকারমাদ্রাসাকওমী মাদরাসাবাংলাদেশ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গুলশানের কিংফিশার বারে অভিযান, গোপন কক্ষের সন্ধান

    গুলশানের কিংফিশার বারে অভিযান, গোপন কক্ষের সন্ধান

    ভয় না পেয়ে পরিবর্তন গ্রহণ করেন যারা ভবিষ্যৎ তাদেরই

    ভয় না পেয়ে পরিবর্তন গ্রহণ করেন যারা ভবিষ্যৎ তাদেরই

    ইসলামী ব্যাংকে ১ মাসে আমানত কমল ১৯ হাজার কোটি

    ইসলামী ব্যাংকে ১ মাসে আমানত কমল ১৯ হাজার কোটি

    দিনাজপুর থেকে ফিরছিলেন সিলেটে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণ গেল শাবিপ্রবি ছাত্রীর

    দিনাজপুর থেকে ফিরছিলেন সিলেটে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণ গেল শাবিপ্রবি ছাত্রীর

    প্রেমের সম্পর্ক ঘিরে বিএনপি নেতাদের সালিশ, পরদিন নারীর আত্মহত্যা

    প্রেমের সম্পর্ক ঘিরে বিএনপি নেতাদের সালিশ, পরদিন নারীর আত্মহত্যা

    পদোন্নতির দাবিতে মাউশিতে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের অবস্থান

    পদোন্নতির দাবিতে মাউশিতে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের অবস্থান

    সাঈদীর মামলার সাক্ষী মানিক পশারীর কবর খুঁড়লেন স্ত্রী-কন্যা, দাফন প্রশাসনের সহায়তায়

    সাঈদীর মামলার সাক্ষী মানিক পশারীর কবর খুঁড়লেন স্ত্রী-কন্যা, দাফন প্রশাসনের সহায়তায়

    পর্যটকদের জন্য ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন

    পর্যটকদের জন্য ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন

    প্রধানমন্ত্রীর জাপান সফরে আলোচনায় মাতারবাড়ী বিজনেস হাব

    প্রধানমন্ত্রীর জাপান সফরে আলোচনায় মাতারবাড়ী বিজনেস হাব

    ভিডিও করেন পাকিস্তানি, ছড়িয়ে দেওয়া ভারতীয় যুবকও সৌদি কারাগারে

    ভিডিও করেন পাকিস্তানি, ছড়িয়ে দেওয়া ভারতীয় যুবকও সৌদি কারাগারে

    ২৪ বছরেও বেতন নেই, শিক্ষক হামিদ বিক্রি করেন কাঁঠালপাতা

    ২৪ বছরেও বেতন নেই, শিক্ষক হামিদ বিক্রি করেন কাঁঠালপাতা

    সিজার বাণিজ্য : ৫০ হাজারের চুক্তি, বিল দেড় লাখ টাকা

    সিজার বাণিজ্য : ৫০ হাজারের চুক্তি, বিল দেড় লাখ টাকা

    ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস মিলবে দিনে

    ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস মিলবে দিনে

    কথাকারের মোড়কে আদতে এক ক্ষ্যাপা কবি

    কথাকারের মোড়কে আদতে এক ক্ষ্যাপা কবি

    অটোরিকশা নিয়ে পালাচ্ছে চোর, মসজিদের মাইকে ঘোষণার পর পিটুনিতে নিহত ২

    অটোরিকশা নিয়ে পালাচ্ছে চোর, মসজিদের মাইকে ঘোষণার পর পিটুনিতে নিহত ২