প্রধানমন্ত্রীর জন্মদিনে ১০০ অস্বচ্ছল নারী পেলেন সেলাই মেশিন
আগামীর সময় প্রতিবেদক

সংগৃহীত ছবি
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে পঞ্চগড়ে ব্যক্তিক্রমী কর্মসূচি পালিত হয়েছে। অস্বচ্ছল নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে বিতরণ করা হয়েছে ১ শত সেলাই মেশিন।
আজ শুক্রবার জেলার বোদা ও দেবীগঞ্জ উপজেলায় এসব সেলাই মেশিন বিতরণ করা হয়। এ ছাড়া অস্বচ্ছল এসব নারীর মধ্যে ৫ শত পিস শাড়িও বিতরণ করা হয়েছে।
পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছে ৫ হাজার গাছের চারাও।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক, নাট্যকার ও ঔপন্যাসিক ইমদাদুল হক মিলন।
কর্মসূচিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।




