দীর্ঘ সংগীতজীবনে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন ফিডব্যাকের সদস্যরা। নতুন অ্যালবাম প্রকাশ উপলক্ষে কথা বলেছেন ব্যান্ডটির অন্যতম সদস্য লাবু রহমান। সাক্ষাৎকার নিয়েছেন পান্থ আফজাল
‘এই শহরের গান’ অ্যালবামে আপনার গান রয়েছে। কেমন লাগছে?
নুমার (ফাহমিদা নবী) ছয়টি গানের অ্যালবাম— ‘এই শহরের গান’। সিডি আকারে প্রকাশিত হচ্ছে, এটা সত্যিই দারুণ ব্যাপার। এখানে আমার একটি গান রয়েছে, ‘উড়ি চলো উড়ি’। মনে হয়, নুমার গলায় গানটি ভালোই হয়েছে। সে গানটিকে নিজের মতো করে নিয়েছে। যারা অ্যালবামটি শুনবেন, তারা বুঝতে প...