Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রঙিন সময়

নচিকেতা বললেন ‘আমি তো তোমার দুটি গান মেরে দিয়েছি’

পান্থ আফজাল
agamir somoy
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০২:০৯
নচিকেতা বললেন ‘আমি তো তোমার দুটি গান মেরে দিয়েছি’

লাবু রহমান

দীর্ঘ সংগীতজীবনে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন ফিডব্যাকের সদস্যরা। নতুন অ্যালবাম প্রকাশ উপলক্ষে কথা বলেছেন ব্যান্ডটির অন্যতম সদস্য লাবু রহমান। সাক্ষাৎকার নিয়েছেন পান্থ আফজাল

 

‘এই শহরের গান’ অ্যালবামে আপনার গান রয়েছে। কেমন লাগছে?

নুমার (ফাহমিদা নবী) ছয়টি গানের অ্যালবাম— ‘এই শহরের গান’। সিডি আকারে প্রকাশিত হচ্ছে, এটা সত্যিই দারুণ ব্যাপার। এখানে আমার একটি গান রয়েছে, ‘উড়ি চলো উড়ি’। মনে হয়, নুমার গলায় গানটি ভালোই হয়েছে। সে গানটিকে নিজের মতো করে নিয়েছে। যারা অ্যালবামটি শুনবেন, তারা বুঝতে পারবেন আশা করি।

 

সিডি আকারে অ্যালবাম প্রকাশের মধ্য দিয়ে পুরনো দিনের স্মৃতিও কি ফিরে আসছে?

অবশ্যই। এ অ্যালবামের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো সিডি। এটি নব্বই দশক এবং পুরনো সময়ের কথা মনে করিয়ে দেয়। যারা ক্যাসেটের সময় গান শুনেছেন, সিডিতে গান শুনেছেন, তাদের কাছে এ অ্যালবাম সেই অনুভূতি ফিরিয়ে দেবে। পুরো প্রকল্পটিই এমন যে, মনে হবে আপনি নিজের পুরনো সময়ে ফিরে গিয়ে গান উপভোগ করছেন।

 

ফিডব্যাকের গান এখনো বিভিন্ন প্রজন্মের মানুষ শুনছেন। কেমন লাগে?

এটি একটি বিরাট পাওয়া। আমরা গান নিয়ে যে পরিমাণ গবেষণা করেছি, এখনকার অনেকের হয়তো এত সময় নেই। আমরা কষ্ট করেছি। সেই কষ্টের ফল হয়তো এখন পাওয়া যাচ্ছে। ৩০ বছর পরও মানুষ গান শুনছে, তার মানে গানগুলো নিশ্চয়ই ভালো ছিল।

 

ফিডব্যাকের দীর্ঘ পথচলায় মনে রাখার মতো কোনো স্মৃতি আছে?

একবার ভারতে শো করতে গিয়েছিলাম। বাইরে শপিংয়ে গিয়েছিলাম। ফিরে এসে দেখি নচিকেতা আমার জন্য অপেক্ষা করছেন। নিজে পরিচয় দিয়ে বললেন, চিনতে পারছি কি না। পরে বললেন, ‘আমি তো তোমার দুটি গান মেরে দিয়েছি।’ এত সুন্দরভাবে বললেন, আমার ভালো লাগল। বললাম, ভালোই করেছেন, গানগুলো তো হিট হয়েছে। তিনিও বললেন, গানগুলো হিট হয়েছে।

 

তখন গানের পেছনে অর্থনৈতিক বিষয় কতটা গুরুত্বপূর্ণ ছিল?

তখন তো টাকা-পয়সার জন্য গান করিনি। গান থেকে কোনো ফায়দা নিতে হবে— এমন ভাবনাও ছিল না। পেটের চিন্তা ছিল না, বাবার হোটেলে খেতাম আর গান-বাজনা করতাম। এখন মনে হয়, কিছু টাকা-পয়সা করলে হয়তো ভালোই হতো।

 

পুরনো গান অনেকে অনুকরণ করছে। এ সম্পর্কে আপনার বক্তব্য কী?

আমরা নিজেরাও তো অনেক গান ইংরেজি গানের অনুকরণে করেছি। কবিগুরু রবীন্দ্রনাথও অন্যের গান থেকে অনুপ্রেরণা নিয়ে লিখেছেন। একজন মানুষ যদি অন্য কোনো গানের প্রেরণায় নতুন একটি গান তৈরি করে মানুষকে আনন্দ দিতে পারে, আমি তাতে কোনো দোষ দেখি না।

 

কবিতা থেকে গান করার অভিজ্ঞতাও আছে আপনার?

হ্যাঁ, কবিতা থেকে কিছু গান করেছি। একটি গান ছিল— ‘এমনি করে সবাই যাবে, যেতে হবে’। কথাগুলো এত চমৎকার ছিল যে, গান না করে পারা যায়নি। যেমন— ‘দেহের মাপের মাটির ঘরে শুতে হবে’। কী অসাধারণ একটি লাইন! আমার খুব প্রিয় গান এটি।

 

ফিডব্যাকের ৫০ বছর পূর্তি নিয়ে কোনো পরিকল্পনা আছে?

আমরা ৩০ বছর উদযাপন করেছি, পরে ৪০ বছরও উদযাপন করেছি। সামনের বছর, সম্ভবত অক্টোবরের দিকে, ৫০ বছর উদযাপন করার ইচ্ছা আছে। দেখা যাক কী হয়।

নচিকেতাএই শহরের গানঅ্যালবামজনপ্রিয় গানসংগীতজীবন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর