বিএফডিসিতে হচ্ছে গাজী মাজহারুল আনোয়ার স্মরণ উৎসব
বিনোদন প্রতিবেদক

গাজী মাজহারুল আনোয়ার
প্রয়াত গীতিকার, পরিচালক ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ারের সৃষ্টিকর্ম নিয়ে তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হচ্ছে। ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসের শুরুতে এর পরিকল্পনা করছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। এতে যুক্ত হয়েছেন তার মেয়ে, কণ্ঠশিল্পী দিঠি আনোয়ার।
বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি জানিয়েছেন, উৎসবে গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি তার লেখা কালজয়ী গানগুলো পরিবেশন করা হবে। ১৯৪৩ সালের ২২ ফেব্রুয়ারি জন্ম নেন তিনি। ২০২২ সালের ৪ সেপ্টেম্বর মারা যান গুণী এই শিল্পী।




