কিংবদন্তি গীতিকার, সুরকার ও
চলচ্চিত্র নির্মাতা গাজী মাজহারুল আনোয়ারের বিপুল সৃষ্টিকর্মের নেপথ্যের গল্প
সংরক্ষণ করে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। তার লেখা ও সুর
করা প্রায় পাঁচ হাজার গানের নেপথ্য কাহিনি নিয়ে ধারাবাহিকভাবে গ্রন্থ প্রকাশের
পরিকল্পনা করা হয়েছে। আগামী বছরের বইমেলায় এর প্রথম বই প্রকাশের পরিকল্পনা রয়েছে বলে
জানিয়েছেন তার ছেলে সরফরাজ আনোয়ার উপল।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর
বনানীতে ‘দি আর্টিস্ট ক্লাব লিমিটেড’ আয়োজিত ‘আইকনিক টুইজডে’ অনুষ্ঠানে গাজী
মাজহার...