পূজায় রাহিদা লগ্নার ‘মা এলো’, পরদিন লালন সাঁইজির গান

রাহিদা লগ্না
শারদীয় দুর্গাপূজা ও লালন সাঁইজির তিরোধান দিবস উপলক্ষে নতুন দুটি গান নিয়ে হাজির হচ্ছেন সংগীতশিল্পী রাহিদা লগ্না। আগামী ১৬ অক্টোবর পূজা উপলক্ষে প্রকাশ পাবে তার নতুন গান ‘মা এলো’। এর পরদিন ১৭ অক্টোবর লালন সাঁইজির তিরোধান দিবস উপলক্ষে প্রকাশিত হবে লালন সাঁইজির আরেকটি গান।
‘মা এলো’ গানটির কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন রাহিদা লগ্না। গানটির সংগীত পরিচালনা করেছেন সুমন। ভিডিও পরিচালনায় রয়েছেন সজল এবং রূপসজ্জায় ছিলেন পাপিয়া।
নতুন গান প্রসঙ্গে রাহিদা লগ্না বলেন, আগামী ১৬ তারিখ পূজা উপলক্ষে ‘মা এলো’ গানটি প্রকাশ হবে। গানটির কথা, সুর ও কণ্ঠ আমার। সংগীত পরিচালনা করেছেন সুমন। ভিডিও পরিচালনা করেছেন সজল। আমার ভক্তরা অপেক্ষা ছিলেন, তাদের অপেক্ষার পালা এবার শেষ হচ্ছে।
লালন সাঁইজির তিরোধান দিবস উপলক্ষে আরেকটি গান প্রকাশের তথ্য জানিয়ে তিনি বলেন, ‘১৭ অক্টোবর লালন সাঁইজির তিরোধান উপলক্ষে লালন সাঁইজির আরেকটি গানের মিউজিক ভিডিও প্রকাশ হবে। আমারত কণ্ঠে যারা লালন শোনেন, যাদের ভালো লাগে বলে আমাকে জানান; তাদের জন্য নতুন এই গান।’
দুটি গানই নিজের সামাজিক মাধ্যম ফেসবুক ও ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে।





