Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের হাসিতেই তোফায়েলের তৃপ্তি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় স্ক্রিন টাইম

হ‍ুমায়ূন আহমেদের গান

ভাটিবাংলার আত্মার স্পন্দন

নাসির আহমেদ
agamir somoy
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৮:৫৩
শেয়ার করুন:
ভাটিবাংলার আত্মার স্পন্দন

কথাসাহিত্যিক হ‍ুমায়ূন আহমেদ গল্প-উপন্যাসের মতো গানেও ধারণ করেছেন আবহমান বাংলার লোকজীবন, প্রেম-বিরহ, বৃষ্টি ও জোছনার অনন্য সৌন্দর্য। তার গীতিকবিসত্তা নিয়ে লিখেছেন কবি, সিনিয়র সাংবাদিক ও গীতিকবি নাসির আহমেদ

বাংলাদেশের প্রেক্ষাপটে এক অপ্রতিদ্বন্দ্বী জনপ্রিয় লেখক হ‍ুমায়ূন আহমেদ। নিজের লেখা এবং পরিচালিত চলচ্চিত্র ও নাটকের প্রয়োজনেই তিনি গান লেখা শুরু করেন। গীতিকবি হিসেবে তার আবির্ভাব ১৯৯৯ সালে ‘শ্রাবণ মেঘের দিন’ ছায়াছবিতে। এটি প্রধানত সংগীতনির্ভর। তিনি এ চলচ্চিত্রে এমন সব গান লিখেছেন, যা মর্মস্পর্শী এবং শিল্প সুষমাময়। গানগুলোর মধ্য দিয়ে বাংলার লোকঐতিহ্যের প্রতি তার যে গভীর অনুরাগ, সে পরিচয় আমরা পাই।

‘শ্রাবণ মেঘের দিন’-এর বিপুল সাফল্যের পরের বছর ২০০০ সালে মুক্তি পেল ‘দুই দুয়ারী’। এখানেও হ‍ুমায়ূন আহমেদের অসামান্য সাফল্য আসে চলচ্চিত্রকার ও গীতিকবি হিসেবে। সিনেমায় তার লেখা ‘বরষার প্রথম দিনে’ গানে কণ্ঠ দেন সাবিনা ইয়াসমীন। দুই বছর পর আবারও সাফল্য। হ‍ুমায়ুন রচিত ‘ও আমার উড়াল পঙ্খীরে...’ বিপুল জনপ্রিয়তা পায় ২০০৩ সালে ‘চন্দ্রকথা’ চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার পর। সুবীর নন্দীর কণ্ঠে গীত এ গানেরও সুর আর সংগীতায়োজনে ছিলেন মকসুদ জামিল মিন্টু।

হ‍ুমায়ূন আহমেদের গানে আমরা সচেতনভাবেই গ্রামীণ জনপদের মানুষের জীবনাচার এবং সুখ-দুঃখের গাথা ঘুরেফিরে আসতে দেখেছি। এর কারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েও অন্তরে তিনি লালন করেছিলেন আবহমান বাংলার লোকসংস্কৃতি এবং ঐতিহ্য। তার গানের বাণী এবং শিল্প সৌন্দর্য সম্পর্কে কিছু কথা না বললেই নয়। তার গানে আমরা জোছনা এবং বৃষ্টির প্রতি গভীর অনুরাগ বারবার লক্ষ্য করেছি। এমনকি তার গল্প-উপন্যাসের পাত্রপাত্রীরাও জোছনারাতের সৌন্দর্য উপভোগে আপ্লুত। কয়েকটি গানের দৃষ্টান্ত দেওয়া যাক। প্রথমে গানে বর্ষা ব্যবহারের দুয়েকটি দৃষ্টান্ত।

আমাদেরও আজ বলতে ইচ্ছে করে, হে প্রিয় কথাশিল্পী, গীতিকবি, জীবনানন্দের মতো তোমারও যদি মন আকুল হয়ে থাকে, যদি মন কাঁদে, তুমি চলে এসো, চলে এসো এক বরষায়

২০১৬ সালে মুক্তি পাওয়া ‘কৃষ্ণপক্ষ’তে মেহের আফরোজ শাওন গেয়েছেন হ‍ুমায়ূনের লেখা ‘যদি মন কাঁদে তুমি চলে এসো’। গানের কথায় রয়েছে: ‘যদিও তখন আকাশ থাকবে বৈরী/কদমও গুচ্ছ হাতে নিয়ে আমি তৈরি/উতলা আকাশ মেঘে মেঘে হবে কালো/ ঝলকে ঝলকে নাচিবে বিজলি আলো/তুমি চলে এসো এক বরষায়।’ এ গানের সুর ও সংগীতায়োজন করেন এস আই টুটুল। এ ছাড়া সাবিনা ইয়াসমীনের কণ্ঠে ‘দুই দুয়ারী’তে ‘বর্ষার প্রথম দিনে’ গানটির কথাও উল্লেখ করা যায়। এর সুর ও সংগীত করেন মকসুদ জামিল মিন্টু। বর্ষার যে গান উদ্ধৃত করলাম, তা এই কারণে যে, হ‍ুমায়ূন আহমেদ কবি নন, কথাসাহিত্যিক; কিন্তু এই গানে অন্ত্যমিল, অনুপ্রাস এবং ছন্দবোধ দেখলে মানতেই হবে তিনি কবিও ছিলেন এবং অসাধারণ গানের কবি।

হ‍ুমায়ূন আহমেদ জোছনা প্রয়োগ করেছেন তার লেখা অনেক গানেই। ‘চন্দ্রকথা’ সিনেমায় ‘চাঁদনী পসরে কে আমারে স্মরণ করে’, ‘শ্রাবণ মেঘের দিন’-এর ‘আমার ভাঙা ঘরে ভাঙা চালা’— এরকম জোছনাপ্লাবিত আরও কিছু গানের কথা উল্লেখ করা যায়। জোছনা নিয়ে সবচেয়ে মর্মস্পর্শী গানটির অংশবিশেষ উদ্ধৃতি করলেই বোঝা যাবে, একজন গীতিকবি হিসেবে তিনি কতটা দক্ষ ছিলেন এবং জোছনার প্রতি তার কী গভীর আকুলতা। এস আই টুটুলের সুরে ও কণ্ঠে গানটির কথা এমন— ‘ও কারিগর, দয়ার সাগর, ওগো দয়াময়/চান্নি পসর রাইতে যেন আমার মরণ হয়।/চান্নি পসর চান্নি পসর আহারে আলো/কে বেসেছে কে বেসেছে তাহারে ভালো/কে দিয়েছে নিশি রাইতে দুধের চাদর গায়/কে খেলেছে চন্দ্র খেলা ধবল ছায়ায়।’ এই গানে বাণীর আবেগ এবং উপমা, অলংকার ও অন্ত্যমিলের সৌকর্যে হ‍ুমায়ূন আহমেদের গীতিকবিসত্তার পরিপূর্ণতা অনেকখানি উপলব্ধি করা সম্ভব।

বাংলা গানের ভুবনে হ‍ুমায়ূন আহমেদ স্বতন্ত্র বৈশিষ্ট্যমণ্ডিত বাণী রচনার কারণে অনেক দিন স্মরণীয় হয়ে থাকবেন। তার সব গান যে ছন্দোবদ্ধ, তাও নয়; অনেক গান একেবারেই গদ্য। কিন্তু তার মধ্যে এমন বাণীর মূর্ছনা আছে যে, ওই গদ্য গান হয়ে উঠেছে। ‘আমার আছে জল’ গানে তিনি লেখেন, ‘সেই জলে যেন পদ্মপুকুর/মেঘলা আকাশে মধ্যদুপুর/অচেনা এক বনবাসী সুর/বিষাদে কোমল/আমার আছে জল’।

‘শ্রাবণ মেঘের দিনে’তে তার লেখায় লোকসংগীত শিল্পী আকলিমা বেগম গেয়েছেন, ‘কাল আমার কুসুম রানীর বিবাহ হইবো’। এই গানে তিনি যেসব আঞ্চলিক শব্দ ব্যবহার করেছেন, তা লোকের মুখের ভাষা এবং গদ্য। কিন্তু বাণীর মূর্ছনায় উতরে গেছে। আরও স্মরণ করতে পারি একই চলচ্চিত্রে বারী সিদ্দিকীর কণ্ঠে ‘ওগো ভাবিজান/নাও বাওয়া মর্দ লোকের কাম’ গানটি। এরকম অনেক সাধারণ কথার অসাধারণ গান তিনি রচনা করেছেন। আবার যখন লোককবিদের গান সংগ্রহ করে ব্যবহার করেন, তখনো তার রুচির পরিচয় আমরা পাই। সব গান তিনি প্রাণ দিয়ে ভালোবেসেছিলেন।
হয়ে উঠেছিলেন আবহমান বাংলার ভাটি জীবনে আত্মার স্পন্দন। আমাদেরও আজ বলতে ইচ্ছে করে, হে প্রিয় কথাশিল্পী, গীতিকবি, জীবনানন্দের মতো তোমারও যদি মন আকুল হয়ে থাকে, যদি মন কাঁদে, তুমি চলে এসো, চলে এসো এক বরষায়।

 

পুরো লেখাটি পড়ুন ‘আগামীর সময়’ অনলাইনে

হ‍ুমায়ূন আহমেদগানভাটিবাংলাআত্মার স্পন্দনশ্রাবণ মেঘের দিনও আমার উড়াল পঙ্খীরেস্ক্রিন টাইম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

    গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল

    গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল

    ছাত্রশক্তির ঢাবি সভাপতির ওপর হামলার ঘটনায় মামলা

    ছাত্রশক্তির ঢাবি সভাপতির ওপর হামলার ঘটনায় মামলা

    স্কুলে ভর্তিতে প্রথম শ্রেণি ছাড়া সব ক্লাসে পরীক্ষা

    স্কুলে ভর্তিতে প্রথম শ্রেণি ছাড়া সব ক্লাসে পরীক্ষা