কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ গল্প-উপন্যাসের মতো গানেও ধারণ করেছেন আবহমান বাংলার লোকজীবন, প্রেম-বিরহ, বৃষ্টি ও জোছনার অনন্য সৌন্দর্য। তার গীতিকবিসত্তা নিয়ে লিখেছেন কবি, সিনিয়র সাংবাদিক ও গীতিকবি নাসির আহমেদ
বাংলাদেশের প্রেক্ষাপটে এক অপ্রতিদ্বন্দ্বী জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদ। নিজের লেখা এবং পরিচালিত চলচ্চিত্র ও নাটকের প্রয়োজনেই তিনি গান লেখা শুরু করেন। গীতিকবি হিসেবে তার আবির্ভাব ১৯৯৯ সালে ‘শ্রাবণ মেঘের দিন’ ছায়াছবিতে। এটি প্রধানত সংগীতনির্ভর। তিনি এ চলচ্চিত্রে এমন সব গান লিখেছেন, যা মর্মস্পর...