Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
জীবন বাঁচাতে বাবলুর ৭২ ব্যাগ রক্তদান
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সংস্কৃতি

মনে বাজে ‘নভেম্বর রেইন’

মো. আফরানুল ইসলাম
agamir somoy
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৬:০১
শেয়ার করুন:
মনে বাজে ‘নভেম্বর রেইন’

নভেম্বরের এক পশলা বৃষ্টিতে ভিজেছে রাজধানী

হোয়েন আই লুক ইনটু ইয়োর আইজ

আই ক্যান সি আ লাভ রিস্ট্রেইন্ড

বাট ডার্লিং, হোয়েন আই হোল্ড ইউ

ডোন্ট ইউ নো আই ফিল দ্য সেইম?

ভালোবাসা কি চিরকাল একই রকম থাকে? সময়ের সঙ্গে বদলে যেতে পারে মানুষের মন, বদলে যেতে পারে সম্পর্কও। ভালোবাসার এমন অনিশ্চয়তা, বিচ্ছেদ আর বেদনার গল্প নিয়ে তৈরি হয়েছিল ‘নভেম্বর রেইন’। মার্কিন রক ব্যান্ড গানস এন রোজেসের এই গান শুধু একটি জনপ্রিয় সংগীত নয়, হয়ে উঠেছে রকসংগীতের ইতিহাসে অন্যতম স্মরণীয় সৃষ্টি। গানটির সঙ্গে নির্মিত ব্যয়বহুল ভিডিওচিত্রও পেয়েছে কিংবদন্তির মর্যাদা। তিন দশকের বেশি সময় পেরিয়ে গেলেও গানটির আবেদন কমেনি একবিন্দুও। এ কারণে এখনও নভেম্বর মাসে বৃষ্টি হলে কানে বাজে নভেম্বর রেইন গানটি।

মরুভূমির নির্জন এক চার্চের সামনে গিটার বাজাচ্ছেন স্ল্যাশ (নভেম্বর রেইনের ভিডিওচিত্র থেকে নেওয়া)‘নভেম্বর রেইন’

১৯৯২ সালের ১৮ ফেব্রুয়ারি গানটি সোলো ট্র‍্যাক হিসেবে প্রকাশিত হয়। এর আগে ১৯৯১ সালে প্রকাশিত ব্যান্ডটির তৃতীয় অ্যালবাম ‘ইউজ ইওর ইল্যুশন ওয়ান’-এ জায়গা পেয়েছিল এটি। প্রায় ৯ মিনিটের এই গানটি লিখতে ও সুর করতে দীর্ঘ সময় নিয়েছিলেন ব্যান্ডের প্রধান গায়ক অ্যাক্সল রোজ। গানটির কাজ শুরু করেছিলেন ১৯৮৩ সালে। পরে কয়েক বছর ধরে এর সংগীতায়োজন ও রেকর্ডিং চলে। শেষ পর্যন্ত পিয়ানো, গিটার, অর্কেস্ট্রা এবং অ্যাক্সলের আবেগময় কণ্ঠ মিলিয়ে তৈরি হয় এক বিশাল সংগীতকর্ম।

গানটির কথায় উঠে এসেছে ভালোবাসার টানাপোড়েন। প্রিয় মানুষের চোখে ভালোবাসা খুঁজে পাওয়া, তাকে কাছে পেয়েও সম্পর্কের অনিশ্চয়তা অনুভব করা এবং একসময় বিচ্ছেদের আশঙ্কায় ভোগার কথা বলা হয়েছে এতে। গানের কথায় বলা হয়েছে, কিছুই চিরস্থায়ী নয়। মানুষের মন বদলে যেতে পারে। তাই নভেম্বরের শীতল বৃষ্টিতে মোমবাতি জ্বালিয়ে রাখার মতোই কঠিন হয়ে ওঠে ভালোবাসাকে ধরে রাখা।

গানটির সুরের বিন্যাসও ছিল সে-সময়ের তুলনায় ব্যতিক্রমী। শুরুতে পিয়ানোর কোমল সুর ও আবেগময় কণ্ঠ ধীরে ধীরে বিস্তৃত হয়েছে অর্কেস্ট্রার সংগীতে। এরপর গিটারের তীব্র সুরে গানটি পৌঁছেছে এক নাটকীয় পরিণতিতে। বিশেষ করে গিটারবাদক স্ল্যাশের একক পরিবেশনা গানটিকে দিয়েছে আলাদা মাত্রা। কোমল আবেগ আর ভারী রকসংগীতের এমন মেলবন্ধনই ‘নভেম্বর রেইন’কে অন্য গানগুলোর চেয়ে আলাদা করে তুলেছে।

পিয়ানো বাজাচ্ছেন অ্যাক্সেল (নভেম্বর রেইনের ভিডিওচিত্র থেকে নেওয়া)দেড় মিলিয়ন ডলারের ভিডিওচিত্র

‘নভেম্বর রেইন’ গানটির জনপ্রিয়তা বাড়াতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল এর ভিডিওচিত্র। নির্মাণে ব্যয় হয়েছিল প্রায় ১৫ লাখ ডলার। সে সময়ের সবচেয়ে ব্যয়বহুল ভিডিওচিত্রগুলোর একটি। ভিডিওচিত্রে অ্যাক্সল রোজের পাশাপাশি অভিনয় করেন তার তৎকালীন প্রেমিকা ও সুপারমডেল স্টেফানি সেমুর। এতে দেখা যায়, বিয়ে করছেন তারা। চার্চের সামনে বিয়ের দৃশ্য, সাদা ফুলের পাপড়ি ছড়ানো, পুরোনো সাদা গাড়িতে চড়ে নবদম্পতির চলে যাওয়া, বিয়ের অনুষ্ঠানে হঠাৎ বৃষ্টি এবং অতিথিদের ছোটাছুটির দৃশ্যগুলো দর্শকের মনে জায়গা করে নেয়।

ভিডিওচিত্রের একটি দৃশ্যে দেখা যায়, যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের মরুভূমির নির্জন এক চার্চের সামনে গিটার বাজাচ্ছেন স্ল্যাশ। অন্যদিকে, বিয়ের আনন্দঘন মুহূর্তের পর গল্প মোড় নেয় বিষাদে। দেখা যায়, স্টেফানি সেমুরের মৃত্যু হয়েছে। কফিনে শুয়ে আছেন তিনি। তার কবরের পাশে বৃষ্টির মধ্যে কাঁদছেন অ্যাক্সল। একপর্যায়ে অতীতের দৃশ্যে দেখা যায়, স্টেফানি নিজের বিয়ের ফুলের তোড়া ছুড়ে দিচ্ছেন। সেটি গিয়ে পড়ে কফিনের ওপর। সাদা ফুলের রং বদলে লাল হয়ে যায়।

বিয়ের আসরে অ্যাক্সল রোজ ও স্টেফানি সেমুর ((নভেম্বর রেইনের ভিডিওচিত্র থেকে নেওয়া))গানটির ভিডিওচিত্রে আরও ছিল নিউইয়র্কের রিটজ মিলনায়তনে ব্যান্ডটির অর্কেস্ট্রাসহ পরিবেশনার দৃশ্য। পাশাপাশি লস অ্যাঞ্জেলেসের সানসেট স্ট্রিপের রেইনবো বার অ্যান্ড গ্রিলে ব্যান্ডের সদস্যদের আড্ডার দৃশ্যও দেখানো হয়। সব মিলিয়ে এটি যেন হয়ে উঠেছিল একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। গান, অভিনয়, দৃশ্যায়ন, পোশাক ও মঞ্চসজ্জার সমন্বয়ে তৈরি হয়েছিল এক পূর্ণাঙ্গ অভিজ্ঞতা।

ভিডিওচিত্রটি প্রকাশের পর দ্রুতই এমটিভিতে নিয়মিত প্রচার হতে থাকে। গানটিও যুক্তরাষ্ট্রের বিলবোর্ড তালিকায় তৃতীয় অবস্থানে পৌঁছায়। ১৯৯২ সালে ভিডিও সংগীত পুরস্কার অনুষ্ঠানে গানস এন রোজেসকে দেওয়া হয় মাইকেল জ্যাকসন ভিডিও ভ্যানগার্ড পুরস্কার। ভিডিওচিত্র নির্মাণে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে দেওয়া হয় এই সম্মাননা।

ব্যক্তিগত জীবন থেকে গানের অনুপ্রেরণা

‘নভেম্বর রেইন’ তৈরির পেছনে অ্যাক্সল রোজের ব্যক্তিগত সম্পর্কের প্রভাব নিয়েও আলোচনা রয়েছে। গানটির কথা তার সাবেক প্রেমিকা ও এভারলি ব্রাদার্সের সদস্য ডন এভারলির মেয়ে এরিন এভারলির সঙ্গে সম্পর্কের অভিজ্ঞতা থেকে এসেছে বলে ধারণা করা হয়। তাদের সম্পর্ক ছিল গভীর ভালোবাসা ও নানা টানাপোড়েনে ভরা। তবে গানটির সঙ্গে স্টেফানি সেমুরের অভিনীত ভিডিওচিত্রের গল্পের সরাসরি মিল নেই। ভিডিওচিত্রটি ‘ডোন্ট ক্রাই’ ও ‘এস্ট্রেঞ্জড’ নামের দুটি গানের ভিডিওচিত্রের সঙ্গে মিলিয়ে একটি ধারাবাহিক গল্পের অংশ হিসেবেও নির্মাণ করা হয়েছিল।

অ্যাক্সল রোজ ও এরিন এভারলি

গানটির গল্পের সঙ্গে জড়িয়ে আছে লেখক ডেল জেমসের ‘উইদাউট ইউ’ নামের একটি ছোটগল্প। অ্যাক্সল রোজকে কেন্দ্র করেই গল্পটির প্রধান চরিত্র তৈরি করা হয়েছিল বলে জানা যায়। গল্পে দেখা যায়, একজন বেপরোয়া জীবনযাপনে অভ্যস্ত রকশিল্পী তার সাবেক প্রেমিকার আত্মহত্যার পর মানসিকভাবে ভেঙে পড়েন। জেমসের গল্পসংকলন ‘দ্য ল্যাঙ্গুয়েজ অব ফিয়ার’-এর ভূমিকায় অ্যাক্সল লিখেছিলেন, ‘মূলত আমিই ছিলাম সেই মানুষটি।’

গানটি তৈরির সময় ব্যান্ডের অন্য সদস্যদের সঙ্গে অ্যাক্সলের মতবিরোধ হয়েছিল বলেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ব্যান্ডের সদস্যদের একাংশ অর্কেস্ট্রানির্ভর দীর্ঘ ব্যালাডের দিকে ঝুঁকে পড়ার বিরোধিতা করেছিলেন। তাদের ধারণা ছিল, অ্যাক্সলের পছন্দের কারণে সরাসরি রকধর্মী গানগুলো গুরুত্ব হারাচ্ছে। পরে অ্যাক্সল তাদের রাজি করান। তবে গিটারবাদক স্ল্যাশ তার আত্মজীবনীতে সংগীত নিয়ে মতবিরোধের এই দাবি অস্বীকার করেছেন।

রেকর্ডিংয়ের সময় অ্যাক্সল নাকি বলেছিলেন, তার মাথায় যেভাবে গানটি রয়েছে, সেভাবে তৈরি করতে না পারলে তিনি সংগীতজগৎ ছেড়ে দেবেন। ব্যান্ডের সদস্য, প্রযোজক ও অন্য সংগীতশিল্পীদের কাছেও ছিল তার এই কঠোর প্রত্যাশা। শেষ পর্যন্ত তার চাওয়া অনুযায়ী গানটির কাজ সম্পন্ন হয়।

যুক্তরাজ্যের নটিংহ্যাম অ্যারেনায় ‘নভেম্বর রেইন’ গান পরিবেশন করছেন অ্যাক্সেল রোজ (২০১২)‘নভেম্বর রেইন’ প্রকাশের সময় রকসংগীতের জগতে বড় পরিবর্তন আসছিল। একদিকে জনপ্রিয়তা হারাচ্ছিল আগের সময়ের জাঁকজমকপূর্ণ হার্ড রক, অন্যদিকে দ্রুত ছড়িয়ে পড়ছিল গ্রাঞ্জ সংগীত। সেই সময়ে গানটি যেন পুরোনো ধারার রকসংগীতের এক গৌরবময় অধ্যায়ের শেষ বড় ঘোষণা হয়ে এসেছিল। স্ল্যাশের গিটারের সুরও হয়ে উঠেছিল সেই সময়ের এক স্মরণীয় প্রতীক।

অ্যাক্সল রোজের জনপ্রিয়তা যে কতটা বিস্তৃত ছিল, তার একটি উদাহরণ পাওয়া যায় ২০০৫ সালের একটি জরিপে। সে বছর বিশ্বজুড়ে ১০ হাজার কিশোরীর অংশগ্রহণে করা ইলিগার্ল ম্যাগাজিনের এক জরিপে ‘কুল’ বা আকর্ষণীয় বয়স্ক ব্যক্তিদের তালিকায় দ্বিতীয় হয়েছিলেন তিনি। সে-সময় ব্যান্ডটির নতুন গান প্রকাশের ছয় বছরের বেশি সময় পেরিয়ে গেলেও এবং দীর্ঘদিন তাকে জনসমক্ষে দেখা না গেলেও জরিপে ক্লিন্ট ইস্টউড ও মিক জ্যাগারের মতো তারকাদের পেছনে ফেলেছিলেন অ্যাক্সল।

এটাই ছিল অ্যাক্সল রোজ ও গানস এন রোজেসের প্রভাব। সময় বদলেছে, সংগীতের ধরন বদলেছে, বদলেছে শ্রোতাদের রুচিও। কিন্তু ভালোবাসা, বিচ্ছেদ আর বেদনার গল্প বলা ‘নভেম্বর রেইন’ আজও রকসংগীতপ্রেমীদের কাছে এক অমর সৃষ্টি।

সূত্র: ইউডিস্কভারমিউজিক.কম, মোশভিল.কো.ইউকে, হার্ডনিউজমিডিয়া.কম

গাননভেম্বর রেইনরক ব্যান্ডগানস এন রোজেসঅ্যাক্সল রোজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    ইউজিসির কথা রাখল না ঢাবি, ভর্তি পরীক্ষা  ডিসেম্বরেই

    ইউজিসির কথা রাখল না ঢাবি, ভর্তি পরীক্ষা ডিসেম্বরেই

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ

    কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ

    টঙ্গীতে ছাত্রকে গরম ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে নির্যাতন, আটক মাদ্রাসাশিক্ষক

    টঙ্গীতে ছাত্রকে গরম ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে নির্যাতন, আটক মাদ্রাসাশিক্ষক

    ভোরের আলোয় তেঁতুলিয়া থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার

    ভোরের আলোয় তেঁতুলিয়া থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার

    প্রেম, প্রতারণা আর প্রতিভার ত্রিভুজ

    প্রেম, প্রতারণা আর প্রতিভার ত্রিভুজ