আজীবন সম্মাননা পেলেন শবনম ও রুনা লায়লা

আজীবন সম্মাননা গ্রহণ করছেন রুনা লায়লা, পাশে অন্যান্য গুণিজন
একুশে পদক, স্বাধীনতা পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী, গীতিকার ও সংগীত পরিচালক প্রয়াত বশির আহমেদের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘বশির আহমেদ সম্মাননা ২০২৬’ প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে সারগাম সাউন্ড স্টেশনের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপমহাদেশের দুই কিংবদন্তিশিল্পী— চলচ্চিত্র অভিনেত্রী শবনম এবং সংগীতশিল্পী রুনা লায়লাকে ‘আজীবন সম্মাননা’ প্রদান করা হয়। এ ছাড়া সম্মাননায় ভূষিত হয়েছেন গীতিকবি রফিকুজ্জামান, সংগীতশিল্পী আবিদা সুলতানা, রফিকুল আলম, দিলরুবা খান, গীতিকবি মুনশী ওয়াদুদ, সুরকার ও সংগীত পরিচালক দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, সেতারশিল্পী উস্তাদ ফিরোজ খান, কথক নৃত্যশিল্পী সাজু আহমেদ, সৌন্দর্যশিল্পে অগ্রপথিক জারিনা আসগর, ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা, তবলা শিল্পী সীমা, শাহ মোহাম্মদ হান্নান এবং প্রবাসী বাঙালি ডাক্তার খালেদ




