সুকান্তের জন্মশতবর্ষ
আরণ্যক মঞ্চে আনছে একটি মোরগের কাহিনি

নাটকের মহড়া চলছে - ছবি: ফেসবুক
কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উপলক্ষে তার কবিতা অবলম্বনে আরণ্যক নাট্যদল মঞ্চে আনছে নাটক ‘একটি মোরগের কাহিনি’। রচনা ও নির্দেশনায় অপু মেহেদী। আগামী ২০ নভেম্বর খুলনায় সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন উৎসবে এর উদ্বোধনী মঞ্চায়ন হবে। ২৪ নভেম্বর ঢাকায় শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার মিলনায়তনে আরণ্যক নাট্যদল আয়োজিত সুকান্তের জন্মশতবর্ষ উদযাপন অনুষ্ঠানে রয়েছে নাটকটির দ্বিতীয় প্রদর্শনী।
সুকান্ত ভট্টাচার্যের প্রথম কাব্যগ্রন্থ ‘ছাড়পত্র’র অন্তর্গত ‘একটি মোরগের কাহিনি’ কবিতাটি খাদ্য ও বেঁচে থাকার নিশ্চয়তাকে কেন্দ্র করে রচিত এক তাৎপর্যপূর্ণ রূপক। একটি মোরগের জীবন ও পরিণতির মধ্য দিয়ে কবি উন্মোচন করেছেন শ্রেণিবৈষম্য, শোষণ এবং ক্ষমতার অসম সম্পর্কের বাস্তবতা। আরণ্যক নাট্যদলের প্রতিষ্ঠাতা, নাট্যকার ও নির্দেশক মামুনুর রশীদ বলেছেন, ‘সুকান্তকে শতবর্ষী মনে করতেই পারছি না। একুশ বছরেই যেন সে আটকে আছে! সুকান্ত জন্মেই ক্ষুব্ধ স্বদেশ ভূমি দেখেছিলেন। মহাজীবনের
‘একটি মোরগের কাহিনি’ আরণ্যক নাট্যদলের ৬৭তম প্রযোজনা। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন রুবলী চৌধুরী, মরু ভাস্কর, জুয়েল মিজি, শাহরান খান, পারভেজ সরকার প্রমুখ।



