Agamir Somoy E-Paper
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানবতার টানে রিপনের সংগ্রাম
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রঙিন সময়

অপেরাকে একটি শ্রেণিতে সীমাবদ্ধ রাখা উচিত নয়

পাভেল রহমান
পাভেল রহমান
agamir somoy
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১৪:০০
শেয়ার করুন:
অপেরাকে একটি শ্রেণিতে সীমাবদ্ধ রাখা উচিত নয়

ফ্যাব্রিস মেইত্রে ও ভেরোনিক পেইন - সাজ্জাদ হোসেন

বাংলা ও ফরাসি অপেরার মেলবন্ধন ঘটাতে ঢাকায় এসেছেন ফরাসি শিল্পী ভেরোনিক পেইন ও পিয়ানিস্ট ফ্যাব্রিস মেইত্রে। তারা বলেছেন শিল্পীজীবনের নানা অভিজ্ঞতার কথা। সাক্ষাৎকার নিয়েছেন পাভেল রহমান।

 বাংলাদেশে এসে বাংলা গান শোনার সুযোগ হয়েছে?

ভেরোনিক পেইন: খুব বেশি গান শোনার সুযোগ হয়নি। তবে যতটুকু শুনেছি, তাতে অপেরার সঙ্গে আবেগ প্রকাশের কিছুটা মিল পেয়েছি। গায়কীর ধরন আলাদা হলেও অনুভূতির জায়গাটি কাছাকাছি। ঐতিহাসিকভাবেও অপেরার সঙ্গে লোকসংগীতের সম্পর্ক রয়েছে। শুরুর দিকে লোকজ সুর ও সাধারণ মানুষের জীবনের গল্প সংগীতকে প্রভাবিত করেছে।

ফ্যাব্রিস মেইত্রে: সংগীতের ভাষা ও পরিবেশনা সংস্কৃতিভেদে আলাদা হতে পারে। কিন্তু মানুষের অনুভূতি প্রকাশের ক্ষেত্রে অনেক মিল রয়েছে। সুর ও কণ্ঠ সেই অনুভূতি পৌঁছে দিতে পারলে ভাষাগত পার্থক্য বড় বাধা হয়ে থাকে না।

 

বাংলা গানের কোন দিকটি নজর কেড়েছে?

ভেরোনিক: একটি স্বর দীর্ঘ সময় ধরে রেখে তার মধ্যে নানা অলংকার ব্যবহারের বিষয়টি আমার ভালো লেগেছে। অপেরাতেও দীর্ঘক্ষণ স্বর ধরে রাখতে হয়। তবে সেটিকে প্রাণবন্ত রাখাও জরুরি। বাংলা গানের এই কৌশল আমার শিক্ষার্থীদের শেখাতে চাই।

 

মানুষের সঙ্গে শিল্পের সম্পর্ক কী?

ভেরোনিক: মানুষ অনেক সময় নিজের অভিজ্ঞতার বাইরে অন্যের জীবন বুঝতে চায় না। শিল্প সেই সীমাবদ্ধতা অতিক্রম করতে সাহায্য করে। অন্যের অভিজ্ঞতা অনুভব করতে পারলে তার প্রতি সহমর্মিতা তৈরি হয়। কাউকে শুধু যুক্তি দিয়ে বোঝানোর চেয়ে তার অনুভূতির সঙ্গে যুক্ত হওয়া অনেক বেশি কার্যকর। শিল্পের মাধ্যমে মানুষের অনুভূতিতে পৌঁছানো যায়।

দর্শকের উপস্থিতি শিল্পীর পরিবেশনায় কতটা প্রভাব ফেলে?

ফ্যাব্রিস: দর্শক গল্প বা সংগীতের নির্ধারিত কাঠামো বদলে দেন না। তবে তাদের প্রতিক্রিয়া শিল্পীকে প্রভাবিত করে। দর্শকের কাছ থেকে সাড়া পেলে পরিবেশনায় নতুন উদ্দীপনা আসে। এই সম্পর্ক একমুখী নয়; শিল্পী যেমন অনুভূতি পৌঁছে দেন, দর্শকের প্রতিক্রিয়াও তাকে প্রভাবিত করে।

ভেরোনিক: মঞ্চে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দর্শকের সঙ্গে আবেগের সম্পর্ক তৈরি করা। অপেরায় কণ্ঠের পাশাপাশি শরীরেরও ভূমিকা রয়েছে। কণ্ঠ ও শরীরের কম্পনের মধ্য দিয়ে শিল্পী অনুভূতি প্রকাশ করেন। অনেক সময় যুক্তি দিয়ে যা বোঝানো যায় না, সংগীত তা সরাসরি অনুভব করাতে পারে।

 
সুরকারের নির্ধারিত কাঠামোর মধ্যে অপেরাশিল্পী নিজের স্বাতন্ত্র্য প্রকাশ করেন কীভাবে?

ফ্যাব্রিস: সুরকারের তৈরি ছন্দ ও সংগীতের কাঠামো মেনে চলতে হয়। কিন্তু একই সংগীত প্রত্যেক শিল্পী নিজের জীবন ও অভিজ্ঞতার মধ্যদিয়ে উপলব্ধি করেন। সেখানেই ব্যক্তিগত প্রকাশের জায়গা তৈরি হয়। অভিনয়ের মতো এখানেও শিল্পী চরিত্রের মধ্যে নিজের অনুভূতি যুক্ত করেন।

ভেরোনিক: ফ্রান্সে অপেরাশিক্ষা বেশ আনুষ্ঠানিক। লন্ডনে পড়াশোনার সময় বিভিন্ন ধরনের শিল্প প্রকাশকে গ্রহণ করার সুযোগ দেখেছি। আমার মনে হয়, অপেরাকে একটি শ্রেণিতে সীমাবদ্ধ রাখা উচিত নয়। আরও বেশি মানুষের কাছে এই শিল্প পৌঁছানো প্রয়োজন।

 

সংগীতকে পেশা হিসেবে বেছে নিলেন কেন?

ভেরোনিক: মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছা থেকেই সংগীতকে বেছে নেওয়া। অন্য পেশায় গেলেও হয়তো মানুষের জন্য কাজ করতাম। সংগীতের মধ্য দিয়ে সেই সুযোগ পেয়েছি। সময়ের সঙ্গে বুঝেছি, মানুষের জীবন ও অনুভূতি সম্পর্কে জানার মধ্য দিয়েই শিল্পের অর্থ আরও বিস্তৃত হয়।

ফ্যাব্রিস: সংগীতের সঙ্গে আমার সম্পর্ক ভালোবাসার। এটি কখনো শুধু শেখার বিষয় মনে হয়নি; বরং নিজের অনুভূতি প্রকাশের একটি ভাষা হিসেবে একে পেয়েছি। দীর্ঘদিনের চর্চা সেই সম্পর্ককে আরও গভীর করেছে।

 একসঙ্গে কাজ করতে গিয়ে ভিন্ন রুচি কখনো বাধা হয়েছে?

ভেরোনিক: প্রায় পাঁচ বছর আগে আমাদের যৌথ কাজ শুরু। প্রথম দিকে থিয়েটার ও সংগীত মিলিয়ে পরিবেশনা তৈরি করতে গিয়ে মতের অমিল হয়েছে। আমাদের শিল্পভাবনা ও হাস্যরসের পছন্দও আলাদা। তবে এখন এই পার্থক্যকে সমস্যা মনে করি না; বরং দুজনের ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকেই নতুন ভাবনা তৈরি হয়। এক্ষেত্রে খোলামেলা যোগাযোগ জরুরি।

 ব্যক্তিগত বেদনা কখনো মঞ্চের পরিবেশনায় প্রভাব ফেলেছে?

ভেরোনিক: মানুষের কষ্ট আমাকে গভীরভাবে নাড়া দেয়। শোকের সময়ে সংগীত মানুষের
পাশে দাঁড়াতে পারে। আমার মা দুই বছর আগে মারা যান। তার মৃত্যুর পরদিনই আমাকে দেড় ঘণ্টার একটি কৌতুকনাট্যে অভিনয় করতে হয়েছিল। সময়টা কঠিন ছিল। তবে মঞ্চে অভিনয় আমাকে শোক সামলাতে সাহায্য করেছে। নিজের কষ্টকে অভিনয়ের মধ্য দিয়ে প্রকাশ করার পাশাপাশি মায়ের স্মৃতিও উদ্‌যাপন করতে পেরেছিলাম।

অপেরাসীমাবদ্ধমেলবন্ধনফরাসিসাক্ষাৎকাররঙিন সময়ভেরোনিক পেইনফ্যাব্রিস মেইত্রে
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    কলকাতা থেকে ঢাকার ভিসা আবেদন, নভেম্বরের পর আর সুযোগ নেই

    কলকাতা থেকে ঢাকার ভিসা আবেদন, নভেম্বরের পর আর সুযোগ নেই

    পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

    পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

    মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

    মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

    যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

    যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

    বিশ্বে ইতিহাস গড়ল দেশের আদজি ট্রিমস, লিড প্লাটিনাম সনদ অর্জনে ৯৭ পয়েন্ট

    বিশ্বে ইতিহাস গড়ল দেশের আদজি ট্রিমস, লিড প্লাটিনাম সনদ অর্জনে ৯৭ পয়েন্ট

    ডাটা এন্ট্রি অপারেটর পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

    ডাটা এন্ট্রি অপারেটর পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

    অভিনেতা তমাল মাহবুব আটক

    অভিনেতা তমাল মাহবুব আটক

    চাঁদপুরে আবারও বিএনপি কার্যালয়ে আগুন

    চাঁদপুরে আবারও বিএনপি কার্যালয়ে আগুন

    সময় শেষ মানেই কি আপিলের সুযোগ নেই, আইনজীবীরা যা বলছেন

    সময় শেষ মানেই কি আপিলের সুযোগ নেই, আইনজীবীরা যা বলছেন

    যমুনার চরের মানুষের ভরসা তুহিন

    যমুনার চরের মানুষের ভরসা তুহিন

    বিএনপি নেতার শ্বশুরবাড়ি থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

    বিএনপি নেতার শ্বশুরবাড়ি থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

    ৪৮ ঘণ্টায় কনটেইনার অপারেটর নিয়োগ!

    ৪৮ ঘণ্টায় কনটেইনার অপারেটর নিয়োগ!