Agamir Somoy E-Paper
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
আত্মরক্ষায় মেয়েদের কারাতে শেখান মুন্নী
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রঙিন সময়

স্মৃতি ও অতিপ্রাকৃতের গল্পে ‘ভূতের জীবন’, নঁতের উৎসবে ৭ চলচ্চিত্র

জনি হক, নঁতে (ফ্রান্স) থেকে
agamir somoy
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৯:৩২
শেয়ার করুন:
স্মৃতি ও অতিপ্রাকৃতের গল্পে ‘ভূতের জীবন’, নঁতের উৎসবে ৭ চলচ্চিত্র

উৎসবের স্মরণিকা

মানুষ মৃত্যুর পর পুরোপুরি হারিয়ে যায়, এটা ধরে নেওয়া ভুল। তার স্মৃতি, কণ্ঠস্বর, ছবি কিংবা অদৃশ্য কোনো উপস্থিতি ঠিকই থেকে যায়। সেই ভাবনা ঘিরে সাজানো হয়েছে ৪৮তম থ্রি কন্টিনেন্টস ফেস্টিভ্যালের বিশেষ আয়োজন ‘লা ভি দে ফঁতোম’ (ভূতের জীবন)। এতে বিশ্বের বিভিন্ন প্রান্তের এমন সাতটি চলচ্চিত্র রাখা হয়েছে, যেগুলোতে ভূতেরা সেই সব বিষয়কে আবার সামনে নিয়ে আসে, যা কোনোভাবেই বিলুপ্ত হতে চায় না।

ভূত বা অতিপ্রাকৃত বিষয়কে শুধু ভৌতিক গল্পের মধ্যে সীমাবদ্ধ রাখেননি ফ্রান্সের নঁতে শহরের এই উৎসব আয়োজকরা। চলচ্চিত্রে ভূত, পরলোকগত আত্মা, অতিপ্রাকৃত জগৎ, হারিয়ে যাওয়া মানুষ এবং জীবিতদের স্মৃতিতে বেঁচে থাকা মৃত ব্যক্তিদের গল্প তুলে ধরার প্রচেষ্টা তাদের। তারা মনে করেন, ইতিহাসের এমন অনেক ঘটনা ও স্মৃতি আছে, যেগুলোর রেশ মানুষের জীবনে রয়ে যায়। চলচ্চিত্রের মাধ্যমে সেই অদৃশ্য উপস্থিতিগুলোকে দৃশ্যমান করার প্রয়াস দেখা যাচ্ছে এবারের আসরে।

 

প্রতিবাদী হয়ে মৃতদের ফেরা

‘লা ভি দে ফঁতোম’ বিভাগে রয়েছে ফরাসি-সেনেগালিজ নির্মাতা মাতি দিওপের ‘আটলান্টিক’। সেনেগালের রাজধানী ডাকারের একদল তরুণের জীবন, অর্থনৈতিক অনিশ্চয়তা, প্রেম এবং অভিবাসনের আকাঙ্ক্ষা নিয়ে এর গল্প। নির্মাণশ্রমিকরা দীর্ঘদিন কাজ করেও বেতন না পেয়ে সমুদ্রপথে দেশ ছাড়ার সিদ্ধান্ত নেয়। এরপর তাদের নিখোঁজ হয়ে যাওয়াকে কেন্দ্র করে গল্পে যুক্ত হয় অতিপ্রাকৃত এক আবহ। বাস্তবতার সঙ্গে মিশে যায় রহস্যময়তা। নিখোঁজ তরুণরা শুধু হারিয়ে যাওয়া মানুষ হয়ে থাকে না। একপর্যায়ে তারা ফিরে আসে ভিন্ন এক রূপে। তখন জীবিতদের স্বাভাবিক জীবন ও সমাজব্যবস্থা অস্থির হয়ে ওঠে। বাস্তবধর্মী গল্পের বাইরে গিয়ে অতিপ্রাকৃত উপাদানের মাধ্যমে নির্মাতা তুলে ধরেছেন সামাজিক বৈষম্য, বঞ্চনা ও অবিচারের চিত্র। এখানে ভূতরা হয়ে ওঠে অন্যায়ের সাক্ষী। অভিবাসন, ঐতিহাসিক সহিংসতা কিংবা মানুষের নিখোঁজ হয়ে যাওয়ার মতো ঘটনা যেসব সমাজের বাস্তবতা, সেখানে ভূতের উপস্থিতি এক ধরনের প্রতীকী অর্থ বহন করে। আজ রবিবার স্থানীয় সময় দুপুর ২টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা) ‘আটলান্টিক’-এর প্রদর্শনী হবে।

গতকাল শনিবার এই বিভাগে স্থানীয় সময় সকাল ১০টা ৪৫ মিনিটে দেখানো হয় ব্রাজিলের বেয়াত্রিজ সেইনের পরিচালিত ‘দ্য সাইলেন্সেস’ (২০১৮)। দুপুর ২টায় ছিল জাপানের হায়াও মিয়াজাকির অ্যানিমেটেড সিনেমা ‘স্পিরিটেড অ্যাওয়ে’ (২০০২)। একই বিভাগে রয়েছে মেক্সিকোর প্রয়াত নির্মাতা চানো উরুয়েতার ‘আ উইচেস মিরর’ (১৯৬০), হংকংয়ের স্ট্যানলি কোয়ান পরিচালিত ‘রুজ’ (১৯৮৭), জাপানের হিদেও নাকাতা পরিচালিত ‘ডার্ক ওয়াটার’ (২০০২), ফিলিস্তিনের শাইমা আওয়াদি ও মোহাম্মদ মেসবাহ পরিচালিত ‘চিলড্রেন অব প্যালেস্টাইন: টু স্টোরিস ফ্রম দ্য ওয়েস্ট ব্যাংক’ (২০২৬)। এসব সিনেমায় জীবিত মানুষ ও অতিপ্রাকৃত সত্তার জটিল সম্পর্ক উঠে এসেছে ভিন্ন সাংস্কৃতিক প্রেক্ষাপটে।

 

অন্যান্য আয়োজন

এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার বেশ কিছু কাহিনিচিত্র ও প্রামাণ্যচিত্র নিয়ে শুক্রবার রাতে উৎসবটির উদ্বোধন হয়। চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি আসরে রয়েছে সুরেলা আয়োজন। শনিবার নঁতে শহরের ল্য লিয়ু ইউনিক ভেন্যুতে ভিন্নধর্মী সংগীতের স্বাদ দিয়েছেন ডিজে সিয়াম। এরপর সংগীত পরিবেশনায় অংশ নেন প্রাকতিকা। তার ডিজে সেটে প্রাধান্য পেয়েছে ব্রিটিশ ইলেকট্রনিক সংগীতের প্রভাবযুক্ত টেকনো।

 

উৎসবভূতের জীবনলা ভি দে ফঁতোমবিলুপ্তঅতিপ্রাকৃতভৌতিক গল্পরঙিন সময়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

    স্থানীয়দের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি পরিচ্ছন্নতা কর্মসূচি

    স্থানীয়দের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি পরিচ্ছন্নতা কর্মসূচি

    ‘হতাশায়’ এনসিপি ছাড়লেন ৫ নেতা

    ‘হতাশায়’ এনসিপি ছাড়লেন ৫ নেতা

    টুঙ্গিপাড়া থানা এখন ধ্বংসস্তূপ, নথিপত্র-গাড়ি ও পুলিশ ব্যারাক পুড়ে ছাই

    টুঙ্গিপাড়া থানা এখন ধ্বংসস্তূপ, নথিপত্র-গাড়ি ও পুলিশ ব্যারাক পুড়ে ছাই

    ককটেল তৈরি হচ্ছে সাভারে, কাঁচামাল পদ্মার ওপারের

    ককটেল তৈরি হচ্ছে সাভারে, কাঁচামাল পদ্মার ওপারের