মানুষ মৃত্যুর পর পুরোপুরি হারিয়ে যায়, এটা ধরে নেওয়া ভুল। তার স্মৃতি, কণ্ঠস্বর, ছবি কিংবা অদৃশ্য কোনো উপস্থিতি ঠিকই থেকে যায়। সেই ভাবনা ঘিরে সাজানো হয়েছে ৪৮তম থ্রি কন্টিনেন্টস ফেস্টিভ্যালের বিশেষ আয়োজন ‘লা ভি দে ফঁতোম’ (ভূতের জীবন)। এতে বিশ্বের বিভিন্ন প্রান্তের এমন সাতটি চলচ্চিত্র রাখা হয়েছে, যেগুলোতে ভূতেরা সেই সব বিষয়কে আবার সামনে নিয়ে আসে, যা কোনোভাবেই বিলুপ্ত হতে চায় না।
ভূত বা অতিপ্রাকৃত বিষয়কে শুধু ভৌতিক গল্পের মধ্যে সীমাবদ্ধ রাখেননি ফ্রান্সের নঁতে শহরের এই উৎসব আয়োজকরা। চলচ্চিত্রে ভূত, প...