চট্টগ্রামে আজ বাপ্পা মজুমদারের ‘মুনলিট মেলোডিজ’ কনসার্ট
বিনোদন প্রতিবেদক

সংগীতশিল্পী বাপ্পা মজুমদার
রাজধানী ঢাকার পর এবার চট্টগ্রামে একক কনসার্ট করতে যাচ্ছেন সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। আজ শুক্রবার চট্টগ্রামের র্যাডিসন ব্লু হোটেলে অনুষ্ঠিত হবে ‘মুনলিট মেলোডিজ’ শীর্ষক আয়োজনের দ্বিতীয় পর্ব।
এর আগে ৯ অক্টোবর ঢাকায় কনসার্টটির প্রথম পর্ব দর্শক-শ্রোতার প্রশংসা কুড়ায়। বাপ্পা জানিয়েছেন, তিন যুগের সংগীতজীবনে এটি তার চতুর্থ একক কনসার্ট।
২০২২ সালে প্রথম এবং ২০২৪ সালে ‘ওডিসি’ শীর্ষক দ্বিতীয় একক কনসার্টে পারফর্ম করেন তিনি। এবারের আয়োজনেও নিজের জনপ্রিয় গানগুলো দিয়ে দর্শক-শ্রোতার জন্য স্মরণীয় মুহূর্ত তৈরি করতে চান এই শিল্পী।




