বলিউডে অক্ষয়ের নায়িকা হচ্ছেন রুক্মিণী মৈত্র

রুক্মিণী মৈত্র
একসময় বাংলা সিনেমায় দেবের নায়িকা হিসেবেই বেশি পরিচিত ছিলেন রুক্মিণী মৈত্র। টানা কয়েকটি সিনেমায় জুটি বেঁধেছেন তারা। পর্দার রসায়ন থেকে বাস্তব জীবনের সম্পর্ক— দুই জায়গাতেই তাদের নিয়ে ভক্তদের আগ্রহ ছিল ব্যাপক। সেই রুক্মিণী এবার বলিউডের বড় পরিসরে নিজের পরিচয় তৈরি করতে এগিয়ে যাচ্ছেন। বাংলা সিনেমার পরিচিত গণ্ডি পেরিয়ে এবার তার সহশিল্পী বলিউড অভিনেতা অক্ষয় কুমার।
রুক্মিণীর নতুন সিনেমার নাম ‘শামুক’। সায়েন্স ফিকশন ও অ্যাকশনধর্মী এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে অক্ষয়কে। পরিচালনায় কণিষ্ক বর্মা, প্রযোজনায় বিপুল অমৃতলাল শাহ। সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রুক্মিণী। ২০২৭ সালের ২৮ মে এটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।
‘পরগাছা’, ‘ব্যাঙাচি’ কটাক্ষের পাল্টায় পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস
১৬ নভেম্বর ২০২৬




