বিশ্বের সেরা ১০০ তারকার তালিকায় প্রথম মেরিলিন মনরো, আছেন শাহরুখও
বিনোদন ডেস্ক

গ্রাফিকস: আগামীর সময়
যুক্তরাষ্ট্রভিত্তিক বিনোদন সাময়িকী ভ্যারাইটি বিশ্বের ১০০ সেরা চলচ্চিত্র তারকার তালিকা তৈরি করেছে। এতে প্রথমে রয়েছেন হলিউড কিংবদন্তি মেরিলিন মনরো।
বলিউড বাদশাহ শাহরুখ খানের অবস্থান ৯২ নম্বরে। তালিকায় জায়গা পাওয়া একমাত্র ভারতীয় অভিনেতা তিনি।
শীর্ষ দশের দ্বিতীয় স্থানে হামফ্রে বোগার্ট, তৃতীয়তে চার্লি চ্যাপলিন, চতুর্থে জ্যাক নিকলসন, পঞ্চমে ক্যাথরিন হেপবার্ন, ষষ্ঠে সিডনি পোয়েটিয়ার, সপ্তমে মারলন ব্র্যান্ডো, অষ্টমে টম ক্রুজ, নবমে তোশিরো মিফুনে এবং দশমে রয়েছেন বারব্রা স্ট্রাইস্যান্ড।
৪১তম স্থানে রয়েছে ফ্রেড অ্যাস্টেয়ার ও জিঞ্জার রজার্স জুটি; ৫৫তম স্থানে মার্কস ব্রাদার্স।
তালিকায় নাম আসেনি জ্যাকি চ্যান, জনি ডেপ, জিম ক্যারি, কিয়ানু রিভস, মিশেল ইয়ো, ব্রুস উইলিস ও মেল গিবসনের মতো তারকাদের।




