Agamir Somoy E-Paper
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
আত্মরক্ষায় মেয়েদের কারাতে শেখান মুন্নী
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রঙিন সময়

চিন্তিত ছিলাম ‘ফেউ’ মুক্তি পাবে কি না: সুকর্ণ শাহেদ ধীমান

মীর রাকিব হাসান
মীর রাকিব হাসান
agamir somoy
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৯:২৫
শেয়ার করুন:
চিন্তিত ছিলাম ‘ফেউ’ মুক্তি পাবে কি না: সুকর্ণ শাহেদ ধীমান

সুকর্ণ শাহেদ ধীমান

ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে গত ১২ নভেম্বর মুক্তি পেয়েছে ইতিহাসনির্ভর ওয়েব সিরিজ ‘ফেউ’-এর দ্বিতীয় সিজন। এর গল্প, নির্মাণের চ্যালেঞ্জ, ইতিহাস ও রাজনীতির নানা প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন নির্মাতা সুকর্ণ শাহেদ ধীমান। সাক্ষাৎকার নিয়েছেন মীর রাকিব হাসান

 

‘ফেউ’-এর দ্বিতীয় সিজন থেকে কেমন সাড়া পাচ্ছেন?

ভালো সাড়া পাচ্ছি। দর্শক দেখছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। সুন্দরবনের মতো জায়গায় গিয়ে এত বড় পরিসরে একটি গল্প বলার বিষয়টি নিয়ে ইতিবাচক মন্তব্য করছেন। গল্পটি সুন্দরবনকেন্দ্রিক। গল্পের সঙ্গে ওই অঞ্চলের মানুষের জীবনযাপন ও পরিবেশের একটা গভীর সম্পর্ক রয়েছে।

 

শুটিং করতে গিয়ে কী ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন?

সুন্দরবনে জঙ্গলের মধ্যে, পানিতে এবং দুর্গম এলাকায় শুটিং করা সহজ নয়। সাধারণ শুটিংয়ের তুলনায় এখানে অনেক বেশি সময় ও প্রস্তুতি প্রয়োজন হয়। লোকবল নিয়ে যাওয়া, স্থানীয়ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা করা—সবকিছুই কঠিন ছিল। খালের মধ্যে শুটিংয়ের সময় ওই এলাকায় কুমিরের উৎপাত বেড়ে যায়। একই সঙ্গে বাঘের উপস্থিতি নিয়েও সতর্ক থাকতে হয়েছে। কিছু জায়গায় আমাদের লঞ্চে অবস্থান করতে হতো। সেখানেও নানা ধরনের ঝুঁকি ছিল। সুন্দরবনে কাজ করতে গেলে প্রকৃতির সঙ্গে প্রতিনিয়ত লড়াই করতে হয়। ওখানে ডাকাতদেরও প্রাদুর্ভাব আছে। এর মধ্যে একপর্যায়ে অর্থনৈতিক সংকটও তৈরি হয়। আমাদের হাতে পর্যাপ্ত অর্থ ছিল না। শুরুতে আড়াই থেকে তিনশ মানুষ নিয়ে শুটিং করেছি। পরে সদস্যসংখ্যা আট-দশের মধ্যে সীমাবদ্ধ রাখতে হয়েছিল। সব প্রতিকূলতা সামলে কাজ শেষ করাটাই ছিল বড় চ্যালেঞ্জ।

মরিচঝাঁপির মতো সংবেদনশীল ঐতিহাসিক ঘটনা নিয়ে গল্প বলার প্রয়োজনীয়তা অনুভব করলেন কেন?

মরিচঝাঁপি একটি গুরুত্বপূর্ণ ইতিহাস। তবে আমাদের গল্পে এর পাশাপাশি আরও কিছু বিষয় রয়েছে। আমরা প্রায়ই থ্রিলার, মিউজিক্যাল কিংবা বিনোদনধর্মী গল্প বলি। কিন্তু আমার মনে হয়, নিজেদের বাস্তব ইতিহাস আমরা অনেক সময় এড়িয়ে যাই। অতীতে আমাদের সঙ্গে কী ঘটেছে এবং কেন ঘটেছে, তা জানা জরুরি। একজন মানুষ হিন্দু না মুসলমান, সেটি বড় কথা নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, তিনি এই বাংলার মানুষ। বাংলাদেশের মানুষ হিসেবে তার একটি জাতিগত ও সাংস্কৃতিক পরিচয় রয়েছে। বাঙাল পরিচয়ের কারণে তাকে কী ধরনের নিপীড়নের মুখোমুখি হতে হয়েছে, সেটিও জানা প্রয়োজন।

 

আপনার আগের কাজগুলোতেও ইতিহাসের কম আলোচিত বিষয় উঠে এসেছে।

নির্মাতা হিসেবে শুরুতেই আমার মনে দীর্ঘদিন ধরে গেঁথে থাকা কিছু বিষয় নিয়ে কাজ করা জরুরি মনে করেছি। যেমন জহির রায়হানের গল্প বলেছি। তিনি আমার খুব পছন্দের ব্যক্তিত্ব। তাকে না বুঝলে আমাদের শিল্প, সংস্কৃতি ও মানুষ বোঝা সম্ভব নয়। অথচ আমরা তাকে অনেকটা এড়িয়ে গেছি। আমার মনে হয়েছে, নিজের অঞ্চলের মানুষের অস্তিত্ব, ইতিহাস ও পরিচয়ের সঙ্গে সম্পর্ক তৈরি করা সবচেয়ে জরুরি। সামনে সমসাময়িক বিষয় নিয়ে প্রচুর কাজ করব। তবে তার আগে নিজেদের ইতিহাস সম্পর্কে জানা প্রয়োজন।

 

রাজনৈতিক বক্তব্য কিংবা ইতিহাসনির্ভর কাজের কারণে নির্মাণ ও মুক্তির ক্ষেত্রে কোনো চাপ অনুভব করেন?

বাস্তব রাজনীতি নিয়ে কাজ করা কঠিন। রাজনীতির সরলীকৃত বা প্রচলিত চিত্র তুলে ধরা তুলনামূলক সহজ। কিন্তু প্রকৃত রাজনৈতিক বাস্তবতা নিয়ে কথা বলতে গেলে নানা ধরনের চাপ তৈরি হয়। একজন নির্মাতার জন্য সবচেয়ে বড় চাপ আসে প্রযোজকের জায়গা থেকে। কারণ, নির্মাতা ঝুঁকিপূর্ণ কোনো বিষয় নিয়ে কাজ করলে তার প্রভাব প্রযোজনার ওপরও পড়ে। ‘ফেউ’-এর ক্ষেত্রেও একসময় চিন্তিত ছিলাম, কাজটি আদৌ মুক্তি দেওয়া সম্ভব হবে কি না। শেষ পর্যন্ত দর্শকের সামনে আনতে পেরেছি, এটাই সৌভাগ্য।

 

ভবিষ্যতে প্রতিবেশী অন্য রাষ্ট্রগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ও রাজনৈতিক বাস্তবতা নিয়েও কাজ করতে চান?

হ্যাঁ, পরিকল্পনা রয়েছে। পাকিস্তান ও ভারত নিয়ে কাজ করেছি। ভবিষ্যতে আমাদের আরেক প্রতিবেশী দেশ মিয়ানমারকে নিয়েও কাজ করব। কারণ বুঝতে হবে, প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কী, তাদের রাজনৈতিক অবস্থান আমাদের কীভাবে প্রভাবিত করছে এবং বাংলাদেশি হিসেবে আমাদের অবস্থান কোথায়।

 

খুলনায় প্রযোজনা প্রতিষ্ঠান গড়ে তোলার কারণ কী?

খুলনায় ‘সোল কিচেন প্রডাকশন’ নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান শুরু করেছি। স্থানীয় কিছু তরুণ সহকর্মী সেখানে কাজ করছেন। তাদের নিয়ে চলচ্চিত্র নির্মাণের চর্চা গড়ে উঠছে। আমার ইচ্ছা, ঢাকার বাইরে থেকেও যেন নিয়মিত চলচ্চিত্র নির্মাণ করা যায়। এই প্রযোজনা প্রতিষ্ঠানের অধীন এর মধ্যে দুটি সিনেমার শুটিং হয়েছে। এর একটি আমি নির্মাণ করেছি, অন্যটি রবিউল ইসলাম রবি পরিচালনা করেছেন। আমাদের পরিকল্পনা, আগামী বছর থেকে প্রতিবছর অন্তত একটি বা দুটি প্রকল্প নিয়ে দর্শকের সামনে হাজির হওয়া।

ফেউওয়েব সিরিজরাজনীতিসুকর্ণ শাহেদ ধীমানসাক্ষাৎকারপ্রতিক্রিয়াইতিবাচকমরিচঝাঁপিরঙিন সময়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

    স্থানীয়দের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি পরিচ্ছন্নতা কর্মসূচি

    স্থানীয়দের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি পরিচ্ছন্নতা কর্মসূচি

    ‘হতাশায়’ এনসিপি ছাড়লেন ৫ নেতা

    ‘হতাশায়’ এনসিপি ছাড়লেন ৫ নেতা

    টুঙ্গিপাড়া থানা এখন ধ্বংসস্তূপ, নথিপত্র-গাড়ি ও পুলিশ ব্যারাক পুড়ে ছাই

    টুঙ্গিপাড়া থানা এখন ধ্বংসস্তূপ, নথিপত্র-গাড়ি ও পুলিশ ব্যারাক পুড়ে ছাই

    ককটেল তৈরি হচ্ছে সাভারে, কাঁচামাল পদ্মার ওপারের

    ককটেল তৈরি হচ্ছে সাভারে, কাঁচামাল পদ্মার ওপারের