ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে গত ১২ নভেম্বর মুক্তি পেয়েছে ইতিহাসনির্ভর ওয়েব সিরিজ ‘ফেউ’-এর দ্বিতীয় সিজন। এর গল্প, নির্মাণের চ্যালেঞ্জ, ইতিহাস ও রাজনীতির নানা প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন নির্মাতা সুকর্ণ শাহেদ ধীমান। সাক্ষাৎকার নিয়েছেন মীর রাকিব হাসান
‘ফেউ’-এর দ্বিতীয় সিজন থেকে কেমন সাড়া পাচ্ছেন?
ভালো সাড়া পাচ্ছি। দর্শক দেখছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। সুন্দরবনের মতো জায়গায় গিয়ে এত বড় পরিসরে একটি গল্প বলার বিষয়টি নিয়ে ইতিবাচক মন্তব্য করছেন। গল্পটি সুন্দরবনকেন্দ্রিক। গল্...