Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় গান

‘যেখানেই মারা যাই, সেখানেই দাফন দিও’, কনসার্টে কান্নায় ভেঙে পড়লেন লাকি আলী

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ১৪:৩৩
‘যেখানেই মারা যাই, সেখানেই দাফন দিও’, কনসার্টে কান্নায় ভেঙে পড়লেন লাকি আলী

লাকি আলী। ছবি: ইনস্টাগ্রাম

নব্বই দশকের কালজয়ী ইন্ডি-পপ গান ‘ও সানাম’ খ্যাত ভারতীয় সংগীতশিল্পী লাকি আলীর কণ্ঠ আজও কোটি কোটি শ্রোতাকে নস্টালজিক করে তোলে। বয়সের ছাপ বাড়লেও কনসার্টে তার উপস্থিতিতে হাজারও ভক্তের উন্মাদনা একটুও কমেনি।

তবে সম্প্রতি একটি লাইভ শো-তে হঠাৎই কেঁদে ফেললেন ৬৭ বছর বয়সী এই জনপ্রিয় গায়ক। শুধু তা-ই নয়, কনসার্টের মঞ্চে দাঁড়িয়ে নিজের মৃত্যুর জন্য পুরোপুরি প্রস্তুত থাকার কথা জানান দর্শকদের।

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ভাইরাল হওয়া একটি কনসার্ট ভিডিওতে দেখা যায়, মঞ্চে দাঁড়িয়ে আবেগাপ্লুত কণ্ঠে ভক্তদের উদ্দেশে কথা বলছেন লাকি আলী। তার সেই ভিডিওটি পরে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও শেয়ার করেন শিল্পী।

উপস্থিত ভক্তদের ভালোবাসার জবাবে লাকি আলী বলেছেন— ‘আমি জানি যে আপনারা আমাকে কতটা ভালোবাসেন, আমিও আপনাদের সবাইকে ভালোবাসি। কিন্তু একদিন না একদিন তো আমাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে, তাই না? আমি আপনাদের মানসিকভাবে প্রস্তুত করছি না, তবে আমি নিজে মৃত্যুর জন্য সম্পূর্ণ প্রস্তুত।’

নিজের জীবনযাপনের একটি অত্যন্ত ব্যক্তিগত সত্য প্রকাশ করে এই শিল্পী আরও বলেছেন— ‘আমি যখনই কোনো সফরে বের হই, সঙ্গে করে নিজের এহরাম বা কাফনের কাপড় সঙ্গে রাখি। আমার আকুল অনুরোধ— আমি যেখানেই মারা যাব, আমাকে যেন সেখানেই দাফন করে দেওয়া হয়।’


আরও পড়ুন

ঐশ্বরিয়া প্রসঙ্গে প্রশ্ন শুনেই টেবিল ভাঙেন সালমান

১০ আগস্ট ২০২৬

শিল্পীর মুখ থেকে এমন চরম সত্য ও আবেগঘন কথা শুনে কনসার্টে উপস্থিত অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেননি। তখন এক ভক্ত বলেছেন, ‘৩০ বছর ধরে আমরা আপনার গান শুনে আসছি, আজ পর্যন্ত লাকি আলীকে মন থেকে মুছে ফেলতে পারিনি!’



বিখ্যাত বলিউড কৌতুক অভিনেতা মাহমুদ আলীর সন্তান লাকি আলী ১৯৯০-এর দশকে ভারতীয় ইন্ডি-পপ মিউজিক ইন্ডাস্ট্রিতে এক বিশাল পরিবর্তন এনেছিলেন। ১৯৯৬ সালের ৩ জুন প্রকাশিত তার প্রথম একক অ্যালবাম ‘সুনো’-র ‘ও সানাম’ গানটি বিশ্ব জুড়ে ব্যাপক সাড়া ফেলেছিল।

এ ছাড়া ‘গোরি তেরি আঁখে কহেন’ এবং ‘তেরি ইয়াদ জব আতি হ্যায়’-এর মতো স্বাধীন মিউজিক ট্র্যাকের পাশাপাশি বলিউডের ‘এক পল কা জিনা’, ‘না তুম জানো না হাম’, ‘হায়রাত’ কিংবা ‘সফরনামা’-র মতো সুপারহিট গানে কণ্ঠ দিয়ে আজও সংগীতপ্রেমীদের হৃদয়ে আছেন তিনি।

লাকি আলীসংগীতশিল্পীকনসার্ট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    সংসদে মিষ্টির আসন শূন্য ঘোষণা

    সংসদে মিষ্টির আসন শূন্য ঘোষণা

    চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে বিদেশি অপারেটর

    চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে বিদেশি অপারেটর

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে উধাও এজেন্ট ব্যাংক পরিচালক

    গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে উধাও এজেন্ট ব্যাংক পরিচালক

    রূপপুরের জ্বালানি আসছে শুক্রবার

    রূপপুরের জ্বালানি আসছে শুক্রবার