Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কেঁচো সারে বগুড়ার লিমার বাজিমাত
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

ঐশ্বরিয়া প্রসঙ্গে প্রশ্ন শুনেই টেবিল ভাঙেন সালমান

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ১৩:২৬
ঐশ্বরিয়া প্রসঙ্গে প্রশ্ন শুনেই টেবিল ভাঙেন সালমান

সংগৃহীত ছবি

বলিউডের ইতিহাসের অন্যতম আলোচিত ও বিতর্কিত প্রেমগাথা সালমান খান ও ঐশ্বরিয়া রাইয়ের সম্পর্ক। নব্বইয়ের দশকের শেষের দিকে শুরু হওয়া এই সম্পর্কটি ২০০২ সালে চরম তিক্ততার মধ্য দিয়ে শেষ হয়।

সেই সম্পর্ক বিচ্ছেদের পর সালমানের বিরুদ্ধে গায়ে হাত তোলা ও শারীরিক নির্যাতনের বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন ঐশ্বরিয়া। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পুরোনো একটি সাক্ষাৎকার নতুন করে ভাইরাল হতেই আবারও আলোচনায় এসেছে সেই পুরোনো বিতর্ক।

জ্যেষ্ঠ সাংবাদিক প্রভু চাওলাকে দেওয়া ওই সাক্ষাৎকারে শারীরিক নির্যাতনের প্রশ্ন উঠতেই মেজাজ হারিয়ে টেবিলে সজোরে ঘুষি মারেন সালমান খান!

ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, সাংবাদিক প্রভু চাওলা সালমানকে প্রশ্ন করেন, “আপনার জীবনের নারীদের সাথে বারবার কেন দ্বন্দ্ব হয়? যেমনটা ঐশ্বরিয়া রাইয়ের সাথে হয়েছিল?”

জবাবে বেশ শান্ত সুরেই সালমান বলেছেন, “তিনি আমার খুব ভালো একজন বন্ধু ছিলেন, এখন আর সেই বন্ধুত্বটা নেই— ব্যাস এতটুকুই! এখন তিনি আমার জীবনে নেই, তাই তাকে নিয়ে কথা বলার কোনো মানে হয় না। যে যার জীবনে এগিয়ে গেছে। বিচ্ছেদ তো হতেই পারে, ব্রেকআপের পর সবাই যার যার পথে এগিয়ে যায়। জীবন থেমে থাকে না।”

কথোপকথনের একপর্যায়ে সাংবাদিক যখন সালমানের দিকে ইঙ্গিত করে বলেন যে, তার বিরুদ্ধে প্রেমিকাদের গায়ে হাত তোলার অভিযোগ রয়েছে— তখন হঠাৎ রেগে গিয়ে নিজের পুরো শক্তি দিয়ে সামনের টেবিলে সজোরে ঘুষি মারেন সালমান।

টেবিল থরথর করে কেঁপে উঠলে সালমান জানান, আমি যদি সত্যিই কারো গায়ে হাত তুলতাম, তবে সে কি সেটা সহ্য করতে পারত?

আরও পড়ুন

মায়ের মৃত্যুর পর আত্মহত্যা করতে চেয়েছিলেন গোবিন্দ

১০ আগস্ট ২০২৬

পরবর্তীতে অন্য এক সাক্ষাৎকারে সেই ঘটনার স্মৃতি টেনে সালমান আরও বিতর্কিত মন্তব্য করে বসেন। তিনি বলেছেন, “প্রভু চাওলা যখন আমাকে প্রশ্নটি করেছিলেন, আমি রেগে গিয়ে টেবিলে এতটাই জোরে ঘুষি মেরেছিলাম যে টেবিলটাই ভেঙে গিয়েছিল! আমি স্পষ্ট বলতে চাই, আমি যদি সত্যিই কাউকে মারতাম, তবে পুরো শক্তি দিয়েই মারতাম। আমার মনে হয় না আমার মার খাওয়ার পর ওই মেয়েটি বেঁচে থাকত!”

অন্যদিকে, বিচ্ছেদের পর ‘টাইমস অব ইন্ডিয়া’-কে দেওয়া এক সাক্ষাৎকারে সালমানের বিরুদ্ধে গুরুতর সব অভিযোগ এনেছিলেন সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া।

ঐশ্বরিয়া বলেছিলেন, “বিচ্ছেদের পরও সে আমাকে ফোন করে বাজে কথা বলত। এমন অনেক সময় গেছে যখন সালমান আমার ওপর শারীরিক নির্যাতন চালিয়েছে। ভাগ্য ভালো যে শরীরে কোনো দাগ থাকত না। আর আমি পরদিন সেটে এমনভাবে শুটিং করতে যেতাম, যেন কিছুই হয়নি।”

পরবর্তীতে এক আনুষ্ঠানিক বিবৃতিতে ঐশ্বরিয়া স্পষ্ট জানিয়ে দেন, তিনি নিজের আত্মসম্মানের খাতিরে ভবিষ্যতে আর কখনোই সালমান খানের সাথে কোনো সিনেমায় কাজ করবেন না।

বহু বছর পেরিয়ে গেলেও দুই তারকার সেই পুরোনো বিতর্ক আজও চর্চায় ফিরে আসে অনুরাগী ও নেটিজেনদের মাঝে।

ঐশ্বরিয়াসালমান খানবিতর্ক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    শাশুড়িকে সম্মান করতে বলায় বাবাকে বুকে ছুরি মেরে হত্যা

    শাশুড়িকে সম্মান করতে বলায় বাবাকে বুকে ছুরি মেরে হত্যা