Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কেঁচো সারে বগুড়ার লিমার বাজিমাত
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

মায়ের মৃত্যুর পর আত্মহত্যা করতে চেয়েছিলেন গোবিন্দ

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ১২:৫৯
মায়ের মৃত্যুর পর আত্মহত্যা করতে চেয়েছিলেন গোবিন্দ

গোবিন্দ। ছবি: ইনস্টাগ্রাম

নব্বই দশকের জনপ্রিয় বলিউড অভিনেতা গোবিন্দর সঙ্গে তার মা নির্মলা দেবীর সম্পর্ক ছিল খুবই গভীর। মায়ের মৃত্যুর পর চরম কষ্ট ও শোকে তিনি এতটাই ভেঙে পড়েছিলেন যে নিজের জীবন শেষ করে দিতে চেয়েছিলেন—যে খবরটি হয়তো এতদিন অনেকেরই অজানা ছিল।

সম্প্রতি ভারতীয় বার্তা সংস্থা ‘এএনআই’-কে দেওয়া এক আবেগঘন সাক্ষাৎকারে জীবনের সেই অন্ধকার অধ্যায়ের কথা প্রকাশ্যে এনেছেন ‘হিরো নম্বর ওয়ান’ খ্যাত এই তারকা।

১৯৯৬ সালের ১৫ জুন ৬৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতশিল্পী ও অভিনেত্রী নির্মলা দেবী। মায়ের মৃত্যুর পর মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছিলেন গোবিন্দ।

মায়ের মৃত্যুর পর নিজের মানসিক অবস্থার কথা বর্ণনা করতে গিয়ে গোবিন্দ বলেছেন, ‘আমি চরম কষ্টে ছিলাম, মারাত্মক যন্ত্রণায় ভুগছিলাম। সেই সময় আমার মনে হয়েছিল আমার জীবনের সবকিছু হয়তো এখানেই শেষ। আমি নর্মদা নদীর পাড়ে দাঁড়িয়ে ভাবছিলাম, নদীর ভেতরের দিকে হেঁটে গেলে হয়তো আবার মায়ের সাথে দেখা হয়ে যাবে! সেই গভীর আবেগ থেকেই পানিতে নেমে পড়েছিলাম।’

আরও পড়ুন

প্রথম ছবিই ‘কাল্ট হিট’, এখন অটো চালান জনপ্রিয় তামিল অভিনেতা!

১০ আগস্ট ২০২৬

সেদিন তিনি সত্যিই আত্মহত্যা করতে চেয়েছিলেন কি না— এমন প্রশ্নে অভিনেতা স্বীকার করেন যে, ঘটনাটি এক প্রকার আত্মহত্যার চেষ্টাই ছিল। গোবিন্দ বলেছেন, “আমি আমার মায়ের সাথে প্রচণ্ডভাবে জড়িয়ে ছিলাম, তাকে বড্ড বেশি ভালোবাসতাম। তবে বিশ্ব এটাকে ‘আত্মহত্যা’ বললেও আমি তা মনে করি না। কারণ জীবন কখনো শেষ হয়ে যায় না, এটি কেবল নতুন রূপ গ্রহণ করে।”

নদীতে নেমে যখন গোবিন্দ ক্রমেই তলিয়ে যাচ্ছিলেন, তখন রাম কুণ্ডল নামের এক সাধু তার জীবন রক্ষা করেন। গোবিন্দ স্মরণ করে বলেছেন, “তিনি আমাকে দূর থেকে ডেকে আমার দিকে এগিয়ে আসেন। আমাকে পানি থেকে উদ্ধার করে জিজ্ঞেস করেন, ‘কী হয়েছে গোবিন্দ?’ সেই মুহূর্তটিই আমার চিন্তাধারা বদলে দেয়। আমাকে বোঝানো হয় যে আমি যা করছি তা ভুল। আমি বুঝতে পারি যে আমার সন্তানদের জন্য হলেও আমাকে বেঁচে থাকতে হবে।”

সেই ঘোর ও বিষণ্নতা থেকে পুরোপুরি বের হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে গোবিন্দর সময় লেগেছিল প্রায় ১০ থেকে ১৫ দিন। পরবর্তীতে নিজের দায়িত্ব ও জীবনের ভিন্ন অর্থ উপলব্ধি করে আবারও চলচ্চিত্রে মনোযোগ দেন এই জনপ্রিয় বলিউড তারকা।

গোবিন্দআত্মহত্যা চেষ্টাবলিউড সেলেব আপডেটবলিউড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    একাদশের নবীনদের বরণ করল ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ

    একাদশের নবীনদের বরণ করল ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ