বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনিতা আহুজার দীর্ঘ বৈবাহিক সম্পর্কের টানাপড়েন এখন টক অব দ্য টাউন। কিন্তু এই পারিবারিক বিতর্ককে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে যেভাবে ভুয়া খবর, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ডিপফেক ভিডিও ও মানহানিকর তথ্য ছড়ানো হচ্ছে, তাতে চরম ক্ষেপেছেন এ অভিনেতা। কড়া পদক্ষেপ হিসেবে এবার সংবাদমাধ্যম, ইউটিউব চ্যানেল ও ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটরদের উদ্দেশে আইনি নোটিস জারি করেছেন গোবিন্দ। তার ও তার পরিবারের বিরুদ্ধে ভুয়া তথ্য ছড়ালে ১০০ কোটি রুপি পর্যন্ত আইনি ক্ষতিপূরণ দ...