Agamir Somoy E-Paper
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শতাধিক পরিবারের ভাগ্য বদলেছেন ডলার
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

অন্য নারীর সঙ্গে নাম জড়ালেও গোবিন্দর সঙ্গেই থাকতে চান সুনিতা

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১০:২০
শেয়ার করুন:
অন্য নারীর সঙ্গে নাম জড়ালেও গোবিন্দর সঙ্গেই থাকতে চান সুনিতা

সুনিতা আহুজা ও গোবিন্দ

বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ এবং তার স্ত্রী সুনিতা আহুজার দীর্ঘদিনের সংসার জীবন সাম্প্রতিক সময়ে নানা জল্পনা ও বিতর্কের কেন্দ্রে রয়েছে। বিশেষ করে ‘হিরো নম্বর ১’ খ্যাত গোবিন্দর সঙ্গে তার সহ-অভিনেত্রী কোমল রানীর প্রেমের গুঞ্জন প্রকাশ্যে আসার পর থেকেই পরিস্থিতি বেশ উত্তপ্ত। যদিও গোবিন্দ এই বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেননি, তবে সম্প্রতি সুনিতা ও কোমল দুজনেই তাদের অবস্থান স্পষ্ট করেছেন।

গোবিন্দর সঙ্গে সম্পর্কের টানাপোড়েন এবং অন্য নারীর সঙ্গে নাম জড়ানোর গুঞ্জন নিয়ে মুখ খুলে সুনিতা আহুজা আত্মবিশ্বাসী সুরে জানান যে তাদের দীর্ঘদিনের এই সংসার ভাঙবে না।

সুনিতা বলেন, ‘অবশ্যই আমরা ভালো সময় দেখব, কেন দেখব না? বর্তমানে সময় আমাদের পক্ষে নেই এবং সময়ের সঙ্গে কেউ লড়াই করতে পারে না। আমাদের ৪০ বছরের বৈবাহিক সম্পর্ক, এটা কেন টিকবে না? ঠিক আছে, উনি যা পছন্দ করছেন তাই করছেন। আমি কাজ করছি, আর আমার পুরো নজর এখন কাজের দিকেই রয়েছে। কিন্তু এই জীবনে আমাদের কেউ আলাদা করতে পারবে না। বাকি সব আমি ভগবানের উপরেই ছেড়ে দিয়েছি। ঈশ্বর ছাড়া আমি কারো কাছে কিছু চাই না। তার জন্য এবং আমার জন্য যা সঠিক, ঈশ্বর আমাদের সেই আশীর্বাদই দেবেন।’

অন্যদিকে, গোবিন্দর সঙ্গে নিজের নাম জড়ানো এবং সুনিতার সঙ্গে দ্বন্দ্বের জল্পনা তীব্র হওয়ায় সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে একটি দীর্ঘ ও আক্রমণাত্মক বার্তা পোস্ট করেন কোমল রানি। সুনিতার বিরুদ্ধে সরাসরি মানসিকভাবে হেনস্থা ও গভীর ষড়যন্ত্রের অভিযোগ তোলেন তিনি।

আরও পড়ুন

হুমায়ূন আহমেদের লেখা ভীষণ ভালো লাগে : অনুপম রায়

০৮ নভেম্বর ২০২৬

কোমল লেখেন, ‘যে নারী বছরের পর বছর ধরে নিজের স্বামীকেই মেরে ফেলার চেষ্টা করছেন, তার অভিশাপ কারও গায়ে লাগে না। একটা ভাঙা সংসার অন্য কেউ এসে ভাঙতে পারে না। আমি বুঝি না কী রকম কষ্টের মধ্য দিয়ে তিনি যাচ্ছেন। এটা কি সত্যিই কোনো কষ্ট, নাকি একটা যত্ন সহকারে ছক কষা ষড়যন্ত্র?’

তিনি আরও যোগ করেন, ‘একজন পুরুষকে প্রতিনিয়ত মানসিকভাবে হেনস্থা করা, তাকে কাজে যেতে বাধা দেওয়া, ঘরে বসে ধুঁকে ধুঁকে শেষ হতে বাধ্য করা, পুরোপুরি একা করে দেওয়া এবং মৃত্যুর মুখে ঠেলে দেওয়া, আমার মনে হয় না কোনো ভালো বা পতিব্রতা স্ত্রী তার স্বামীর সঙ্গে এমন জঘন্য ব্যবহার করতে পারেন। নিজের স্বার্থের জন্য আমার নাম ব্যবহার করা বন্ধ করুন। ভগবান যেন প্রতিটি ভালো মানুষকে এই ধরনের নারীদের হাত থেকে রক্ষা করেন।’

সব মিলিয়ে গোবিন্দ, সুনিতা ও কোমলের ত্রিভুজ এই সম্পর্কের টানাপোড়েন এখন বলিপাড়ার অন্যতম আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে।

গোবিন্দসুনিতা আহুজাবলিউড সেলেব আপডেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    ‘জাতির পিতা’ শুনেও ‘নীরব’ থাকা ডিসির অপসারণ চায় জয়পুরহাট ছাত্রদল

    ‘জাতির পিতা’ শুনেও ‘নীরব’ থাকা ডিসির অপসারণ চায় জয়পুরহাট ছাত্রদল

    সংঘাত এড়াতে চরে তরমুজ চাষ বন্ধের পরামর্শ দিলেন প্রতিমন্ত্রী নুর

    সংঘাত এড়াতে চরে তরমুজ চাষ বন্ধের পরামর্শ দিলেন প্রতিমন্ত্রী নুর

    তৈরি হচ্ছে ‘বিব্রতকর পরিস্থিতি’, তাই আইনি নোটিস পরীমনিকে

    তৈরি হচ্ছে ‘বিব্রতকর পরিস্থিতি’, তাই আইনি নোটিস পরীমনিকে

    এক ঘণ্টায় ঢাবিতে পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ, ভাটারায় স্কুলবাসে আগুন

    এক ঘণ্টায় ঢাবিতে পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ, ভাটারায় স্কুলবাসে আগুন

    মাধবপুর দেখল রহিম ও রূপবানের প্রেমকাহিনি

    মাধবপুর দেখল রহিম ও রূপবানের প্রেমকাহিনি